ছবিতে আজ ( ১৮ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
স্প্যানিশ লিগের ফুটবল খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদ দলকে হারানোর পর নেইমার ও মেসিসহ বার্সেলোনা দলের খেলোয়াড়দের উল্লাস। ছবিটি রোববার মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২৩
যুক্তরাষ্ট্রের নেভাদায় চলতি বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। ছবিটি রোববার লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২৩
এ বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সংগীত তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবিটি রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২৩
আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে প্রচণ্ড যানজট। এতে বিভিন্ন গন্ত্যেবে যেতে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৫ / ২৩
জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যানজটে আটকে আছে গাড়ি। ছবিটি আজ বেলা সোয়া ১১টার দিকে তোলা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট থাকায় কর্মব্যস্ত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবি: জাহিদুল করিম

৬ / ২৩
বাংলাদেশ তামাকবিরোধী জোট আজ সোমবার সকালে আসন্ন বাজেটে তিন স্তর প্রথা চালু, বিড়ি-সিগারেটসহ সব তামাকজাতদ্রব্যের ওপর কর আরোপ ও সিগারেট প্যাকেটের মূল্য সর্বনিম্ন ৩৫ টাকা করার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দেয়। ছবিটি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ২৩
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ ভাসমান অভিবাসীদের উদ্ধারে জরুরি উদ্যোগ ও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সমাবেশ করে গণসংহতি আন্দোলন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে গেলে পুলিশ বাধা দেয়। ছবি: মনিরুল আলম

৮ / ২৩
বর্ষবরণের সময় যৌন নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তিসহ ৬ দফা পূরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আজ বেলা ১১টায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছবি: সাজিদ হোসেন

৯ / ২৩
রাজধানীর মগবাজার গার্লস স্কুলের সামনে আজ সকালে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সাজিদ হোসেন

১০ / ২৩
অভিবাসীদের ফিরিয়ে আনা ও মানবপাচারকারীদের শাস্তির দাবিতে আজ সোমবার রাজধানীর শাহবাগে ঐক্য ন্যাপ মানববন্ধন করে। ছবি: সাজিদ হোসেন

১১ / ২৩
দুই বাসের চিপায় থাকা রিকশাটি যেকোনো মুহূর্তে চাপ খেয়ে হতে পারে চিড়েচ্যাপ্টা। পরিণতি কী, তা অনুমেয়। এমন দৃশ্য রাজধানীর রাজপথে হামেশাই দেখা যায়। ছবিটি আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১২ / ২৩
খিলগাঁও ফ্লাইওভারের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রেখেছে চালকেরা। ছবিটি সোমবার সকাল ১০টার দিকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ২৩
রাজধানীর ফুটওভার ব্রিজগুলোর অবস্থা এমনিতেই বেহাল। তার ওপর অনেক জায়গায় বাস করে ছিন্নমূলেরা। ছবিটি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব-সংলগ্ন ফুটওভার ব্রিজ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৪ / ২৩
পাকা পেঁপে দেখে সম্ভবত লোভ সামলাতে পারেনি এই পাখিটি। বেশ সময় নিয়ে আগ্রহ দেখিয়ে পেঁপেটি খেয়ে নিল পাখিটি। ছবিটি সোমবার সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৫ / ২৩
রাজধানীর শাহবাগ মোড়ে আজ সোমবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২৩
দেখে মনে হয় গাছে গাছে লাল রঙের প্রলেপ দেওয়া হয়েছে। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় কৃষ্ণচূড়াগাছ দেখলে এমনটাই মনে হয়। ছবিটি সোমবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১৭ / ২৩
কলার মোচা থেকে খাবার সংগ্রহে ব্যস্ত এক পাখি। ছবিটি সোমবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৮ / ২৩
তীব্র গরমে পুকুরের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি সোমবার লক্ষ্মীপুর শহরের আবিরনগর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৯ / ২৩
রাজধানীতে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট দেখে যায় বেশির ভাগ রাস্তায়। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২০ / ২৩
দেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌপথে রাজধানীর শ্যামবাজার আড়তে আসছে তালের শাঁস। ছবিটি সোমবার তোলা। ছবি: ফোকাস বাংলা

২১ / ২৩
বাজারে বিক্রির জন্য নেওয়া হবে মাটির তৈরি হাঁড়িগুলো। তাই যত্ন নিয়ে এগুলো ট্রাকে তুলছেন এক মৃৎশিল্পী। গাইবান্ধায় নিয়ে প্রতিটি হাঁড়ি পাইকারি ৪০ টাকা দরে বিক্রি করা হবে। ছবিটি সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া পালপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২২ / ২৩
ঘাসফুলে বসেছে সাদা রঙের প্রজাপতি। ছবিটি আজ রংপুর নগরের সুরভি উদ্যান থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২৩ / ২৩
রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে বদরগঞ্জ সড়কে একটি নার্সারিতে ধরেছে লাল জামরুল। ছবিটি আজ সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর