ছবিতে আজ (১৯ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ইন্দোনেশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানী জাকার্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের অপেক্ষায় এক শিল্পী। ছবি: রয়টার্স

২ / ২২
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সোমবার এক শিক্ষার্থীর সঙ্গে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। মালালা সেখানে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যবিষয়ক এক সম্মেলনে যোগ দেয়। ছবি: এএফপি

৩ / ২২
পেরুর রাজধানী লিমায় সরকারিভাবে জব্দ করা মূল্যবান দেড় শতাধিক পণ্য নিলামে তোলা হয়েছে। এখানে আছে ৪০০ হীরাখচিত সোনার ঘড়িটিও। বাংলাদেশি অর্থমূল্যে নিলামে যার শুরুর মূল্য ধরা হয়েছে প্রায় ৪৬ লাখ ৮০ হাজার টাকা। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ফুজিমোরি সরকারের আমলে রাষ্ট্রের অর্থে শৌখিন পণ্যগুলো কিনেছিলেন রাষ্ট্রপতির উপদেষ্টা ভ্লাদিমিরো মন্টেসিনোস। ছবি: এএফপি

৪ / ২২
লন্ডনের ইকুয়েডর দূতাবাসে সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সুইডেনে প্রত্যর্পণ ঠেকাতে দুই বছর ধরে তিনি সেখানে অবস্থান করছেন। ফুসফুসের সমস্যা ও হূদরোগে ভুগতে থাকা অ্যাসাঞ্জ ‘শিগগিরই’ ওই ভবন ত্যাগ করার পরিকল্পনা নিয়েছেন। এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানাননি তিনি। ছবি: রয়টার্স

৫ / ২২
না, এটা আতশবাজির আগুনের বর্ণালি ছটা নয়, ট্যাংকের গোলাবর্ষণে ঘটা অগ্নি-ফুলঝুরি। আজ মঙ্গলবার জাপানের গোতেমবা শহরে গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের মহড়া চলাকালে এ দৃশ্যের অবতারণা। দুই হাজার ৩০০ সেনা, ৮০টি ট্যাংক, ২০টি যুদ্ধবিমান ও ৬০০ যুদ্ধযান এ মহড়ায় অংশ নেয়। ছবি: এএফপি

৬ / ২২
বৈদ্যুতিক ব্যাটারিচালিত বাইকে সুন্দর একটি কফির দোকান সাজিয়ে নিয়েছেন এক ভিয়েতনামি। ছবিটি আজ রাজধানী হ্যানয়ের এক সড়ক থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২২
ট্রাফিক মোড়ে থেমে আছে গাড়ি। এই সুযোগে এক হাতে ডিগবাজি দেওয়ার চমক দেখিয়ে দু-পয়সা কামিয়ে নিচ্ছে নয় বছরের শিশুটি। ১১ বছরের বড় ভাইয়ের সঙ্গে এভাবে শারীরিক কসরত দেখিয়ে সংসারে জীবিকার জোগান দেয় ওরা। ছবিটি সোমবার পেরুর লিমা প্রদেশের সান বোরজা জেলা থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২২
দু-পয়সার জন্য জেব্রা ক্রসিংয়ে ডিগবাজির চমক দেখানোর কসরত চলছে শিশুটির। ছোট ভাইকে নিয়ে পড়াশোনার পাশাপাশি এভাবে অর্থ উপার্জন করে মা-বাবাকে সহায়তা করে সে। ছবিটি সোমবার পেরুর লিমা প্রদেশের সান বোরজা জেলা থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২২
জন্মাষ্টমী উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বসু। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি।

১০ / ২২
ভারতের মুম্বাইয়ে প্রচারণামূলক একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি।

১১ / ২২
ভারতের মুম্বাইয়ে সোমবার ‘মারদানি’ ছবির প্রচারণামূলক অনুষ্ঠানে অভিনেত্রী রানী মুখার্জি। তিনি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ছবি: এএফপি।

১২ / ২২
গুইসাপ আর পানকৌড়ি উভয়েই পুকুরপাড়ের ঝোপে ওত পেতে আছে শিকারের অপেক্ষায়। ছবিটি গতকাল সোমবার চট্টগ্রামের পটিয়ার ইন্দ্র পোল এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৩ / ২২
জাতীয় সম্প্রচারনীতি বাতিলের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সমাবেশের একাংশ। ছবি: মনিরুল আলম

১৪ / ২২
পরীক্ষাগারের দাবিতে আজ মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালন করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৫ / ২২
আখাউড়া সীমান্তে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি ও বিএসএফ) মধ্যে মধ্যে ফলদ গাছের চারা বিনিময় হয়। পরে আগরতলা স্থলবন্দরের বিএসএফ ক্যাম্পে চারাগুলো রোপণ করা হয়। ছবি: দুলাল ঘোষ, আখাউড়া

১৬ / ২২
টানা বর্ষণে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন কয়েকজন। ছবিটি আজ মঙ্গলবার ঘুঘুমারি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২২
ক্যাটেক-স্বপ্ন নিয়ে বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেল থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৮ / ২২
সনি র‌্যাগস-প্রথম আলো বিশ্বকাপ কুইজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবিটি মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেল থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৯ / ২২
২০-দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে অসুস্থতার কারণে খালেদা জিয়া উপস্থিত হননি। তাই খালেদা জিয়া বসার চেয়ারটি ফাঁকা পড়ে ছিল। ছবি: মনিরুল আলম

২০ / ২২
পাটখড়ির বিনিময়ে পাটের আঁশ ছাড়াচ্ছেন নারীরা। ছবিটি ফরিদপুর সদরের গদাধরডাঙ্গি এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ২২
অবশেষে প্রাইভেট কারের জায়গা হয়েছে ট্রাকের ওপর। একটি মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনার কারণেই গাড়িটিকে এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি নগরের সার্ক ফোয়ারা এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২২ / ২২
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সামাউড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষা শেষে বিদ্যালয়ের মাঠের পানি মাড়িয়ে বাড়ি ফিরছে। ছবি: আনিস মাহমুদ, সিলেট