নিউইয়র্কে গ্রীষ্মকালীন ফ্যাশন উৎসবে কনের সাজে এক মডেল। ছবি: এএফপি
২ / ১৭
উড়ালসড়ক দিয়ে চলছে গাড়ি। ছবিটি আজ রোববার চীনের সাংহাই থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৭
আর কয়েক দিন পরেই ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। প্রার্থীদের পোস্টারে এরই মধ্যে ছেয়ে গেছে শহরের রাস্তাঘাট, পাড়া-মহল্লা। তবে গতকাল শনিবার রাতের বৃষ্টিতে দড়িতে ঝোলানো সব পোস্টার ভিজে ছিঁড়ে পড়েছে। ছবিটি আজ রোববার সকালে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৪ / ১৭
আইভরি কোস্টের রাজধানী আবিদজানের পূর্ব দিকের শহর বোনোউয়াতে ‘সবচেয়ে সুদর্শন পুরুষ’ নির্বাচিত হয়েছেন কিসসি ইমমান্যুয়েল (মাঝে)। ছবি:রয়টার্স
৫ / ১৭
যুক্তরাষ্ট্রের সেন্ট পিটার্সবার্গের টেম্পা বে’তে মাছ ধরছেন দুই ব্যক্তি। পাশেই মাছ শিকারের অপেক্ষায় একটি বক। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৭
মিস রাশিয়া-২০১৫ বিজয়ী সোফিয়া নিকিতছুক (মাঝে)। প্রতিযোগিতায় প্রথম রানারআপ ভ্লাদিসলাভা ইয়েভতুশেনকো (বায়ে) ও দ্বিতীয় রানারআপ আনাসতাসিয়া নাইডিওনোভা (ডানে)। মস্কোর বাইরে বারভিকা লাক্সারি ভিলেজ কনসার্ট হলে গতকাল এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স
৭ / ১৭
মধ্য ইরাকের রামাদির প্রবেশ পথগুলোতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে গত শুক্রবার লড়াই চলে ইরাকের নিরাপত্তা বাহিনীর। সংঘর্ষ ছড়িয়ে পড়ায় রামাদি থেকে বাগদাদের শহরতলিতে পালিয়ে আসেন কয়েকজন সুন্নি নাগরিক। ছবি: রয়টার্স
৮ / ১৭
গরমে শরীর জুড়াতে দুরন্ত শিশু-কিশোররা পুকুরে নেমে পড়েছে। ছবিটি আজ রোববার যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৯ / ১৭
কয়েকদিন পর শুরু হবে ইরি ধান কাটার ধুম। ধান নিয়ে আসতে হবে গরুর গাড়িতে। তাই গাড়ি মেরামতে ব্যস্ত কৃষক। ছবিটি আজ রোববার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাজার থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
১০ / ১৭
বৈশাখে শুকিয়ে গেছে চেঙ্গী নদীর পানি। সেই পানিতেই রুই দিয়ে ছোট মাছ, কাঁকড়া ও শামুক ধরতে ব্যস্ত কয়েকজন আদিবাসী তরুণী। ছবিটি আজ রোববার সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী সেতু এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১১ / ১৭
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘সাবাস বাংলাদেশ’ এ কালো কাপড় বেঁধে দেয় শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১২ / ১৭
প্রচণ্ড গরমে হয়তো হাঁপিয়ে উঠেছে কাঠঠোকরা পাখিটি। আমগাছের ডালে বসে আছে নিরিবিলি। ছবিটি রোববার সকালে বগুড়া শহরের সেউজগাড়ী তালুকদারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৩ / ১৭
দাবি আদায়ে সড়কে শুয়ে কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা। মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বর্ষায় জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত করা ও নগরে রিকশার ভাড়া নির্ধারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতেই তাঁদের এই কর্মসূচি। রোববার সিলেট সিটি করপোরেশনের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৪ / ১৭
শস্যে ভরা ধানখেতে গ্রাম-বাংলার অপরূপ দৃশ্য। মাঠ ভরা সবুজ বোরো ধান খেতের মাঝ দিয়ে ছাগল নিয়ে বাড়িতে ফিরছেন তিন গৃহিণী। ছবিটি রোববার দুপুরে বগুড়া সদর উপজেলার সরলপুর গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৫ / ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন নারীর নির্যাতনের প্রতিবাদ জানাতে গেলে শাহবাগ থানার ফটক বন্ধ করে দেয় থানা কর্তৃপক্ষ। ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ১৭
প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগ ২০১৫-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। রোববার বিকেলে রাজধানীর তেজগাঁও লিংক রোডে এইচএসবিসি বাংলাদেশের ম্যানেজমেন্ট কার্যালয়ে এইচএসবিসি ও প্রথম আলোর মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, চিফ বিজনেস অফিসার তানভীর আহমেদ। এইচএসবিসি বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঙ্কোইস ডি ম্যারিকোর্ট, হেড অব কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার এবং এইচএসবিসি বাংলাদেশ-এর ম্যানেজার ও করপোরেট সাসটেইনেবিলিটি আবদুল্লাহ আল জুবায়ের। আরও উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। ছবি: প্রথম আলো
১৭ / ১৭
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ ঢাকা উত্তরের বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালান। ছবি: সাজিদ হোসেন