ভারতের রবীন্দ্র জাদেজাকে আউট করার পর আনন্দে মুস্তাফিজের পিঠে উঠে বসেন নাসির। পাশে উচ্ছ্বসিত অধিনায়ক মাশরাফি। ছবিটি বৃহস্পতিবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম থেকে তোলা। প্রথম ওয়ানডেতে ভারতকে ৭৯ রানে হারায় বাংলাদেশ। ছবি: এএফপি
২ / ১৮
তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে বৃহস্পতিবার রমজানের প্রথম দিন ধর্মপ্রাণ মুসল্লিদের ইফতারের আয়োজন। ছবি: রয়টার্স
৩ / ১৮
দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনো ন্যাশনাল ফরেস্ট। বন থেকে দাবানল ছড়িয়েছে জেঙ্কস লেকের পাশের সড়কেও। বৃহস্পতিবার ওয়েস্ট কোস্ট থেকে এক হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। ছবি: রয়টার্স
৪ / ১৮
ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনো ন্যাশনাল ফরেস্টে বৃহস্পতিবার হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা। ছবি: রয়টার্স
রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেগুনের দাম বেড়ে গেছে অনেক। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ১০০ টাকায়। ইফতারে বেগুনি বানানোর জন্য কারওয়ানবাজারে বেগুন কিনছেন এক ক্রেতা। ছবি: জাহিদুল করিম
৭ / ১৮
ভারতের ক্রিকেটার অশ্বীনকে আউট করার পর এভাবেই আনন্দপ্রকাশ করেন মুস্তাফিজুর। ছবিটি গতকাল মিরপুরের শের ই বাংলা স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৮
রাজধানীর মুগদাপাড়ায় বাসা-বাড়ির পানিতে ময়লা ও দুর্গন্ধ। এ কারণে পাম্পের এসে পানি নিতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। ছবিটি মুগদা থানার কাছ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৯ / ১৮
রাজধানীর বেইলি রোডে ইফতার বাজারে শুরু হয়ে গেছে নানা রকম খাবার তৈরির আয়োজন। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ১৮
পবিত্র রমজান মাসের প্রথম রোজায় ধর্মপ্রাণ মুসল্লিরা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় শেষে মোনাজাত করছেন। ছবি: আশরাফুল আলম
১১ / ১৮
বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন দোকানগুলোতে মুসল্লিরা নতুন টুপি কিনতে ব্যস্ত। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
১২ / ১৮
প্রখর রোদের তাপ উপশমে দুরন্ত শিশু-কিশোরদের ঝাঁপ। ছবিটি শুক্রবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সুতানাড়া কৈখালী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৩ / ১৮
নীল আকাশে সাদা মেঘের ভেলা। শিমুল তুলার মতো থোকায় থোকায় উড়ে বেড়াচ্ছে আকাশজুড়ে। ছবিটি শুক্রবার দুপুরে চট্টগ্রামের প্রবর্তক এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৪ / ১৮
পাহাড়ে কাঁঠালের ফলন ভালো হয়েছে। দাম কম মান ভালো হওয়ায় এখানকার কাঁঠালের চাহিদা বেশি। সিলেটে নেওয়ার জন্য ট্রাকে কাঁঠাল তুলছেন শ্রমিকেরা। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১৫ / ১৮
ক্যাকটাস ফুল। কুমিল্লা পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) এর ফুল বাগানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসে ফুল ফুটেছে। ছবিটি গতকাল (১৮ জুন, ২০১৫) বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১৬ / ১৮
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের গোদাখালি গ্রামে যমুনা নদীর নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া অংশের সংস্কারে ব্যস্ত পানি উন্নয়ন বোর্ডের লোকজন। ছবিটি শুক্রবার গোদাখালি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৭ / ১৮
প্রতিবারের মতো পবিত্র রমজান মাসের প্রথম রোজা থেকেই ইফতারের সমারোহ পুরান ঢাকার চকবাজারে। বিকেল না গড়াতেই ভিড় জমে গেছে ইফতার সামগ্রী সংগ্রহে। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
১৮ / ১৮
রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে আজ শুক্রবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আম্বরখানা এলাকার দোকানগুলোতে অভিযান চালানো হয়। পরে দোকানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট