পিপল ম্যাগাজিন অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে মডেল তারকা কেট আপটন। ছবিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৮
স্পেনের বার্সেলোনায় চীনা লণ্ঠন উৎসবের প্রথম দিন বিশাল মিষ্টিকুমড়ার আদলে তৈরি করা হয়েছে এই বাতিটি। এই উৎসবে চীনা সংস্কৃতির ঐহিত্যবাহী প্রতীক ও মূল অনুষঙ্গ তুলে ধরা হয়। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৩ / ১৮
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ব্যাটারি পার্কে পাখিদের খাওয়াচ্ছেন পাখিপ্রেমী জিম হার্ট। তিনি গত তিন বছর ধরে সপ্তাহে তিনবার করে পাখিদের এভাবে খাইয়ে আসছেন। ছবিটি বৃগস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৮
পিপল ম্যাগাজিন অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে পুরস্কার হাতে মার্কিন অভিনেত্রী ক্লো গ্রেস মোরেৎজ। এ বছর পরবর্তী প্রজন্মের তারকার পুরস্কার পেয়েছেন তিনি। ছবিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৮
পাকিস্তানের পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় মোম জ্বেলেছেন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। ছবিটি বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামাবাদ থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৮
জাতীয় সংগীতের মাধ্যমে পাবনায় আঞ্চলিক পর্যায়ের গণিত উৎসব শুরু হয়। ছবিটি আজ শুক্রবার সকালে পাবনা আদর্শ গার্লস হাইস্কুলে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
৭ / ১৮
স্পেনের বার্সেলোনায় চীনা লণ্ঠন উৎসবের প্রথম দিন বরফমানবের আদল। এই উৎসবে চীনা সংস্কৃতির ঐহিত্যবাহী প্রতীক ও মূল অনুষঙ্গ তুলে ধরা হয়। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৮ / ১৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জ্যাকসনভিল জাগুয়ারস ও টেনেসি টাইটানসের মধ্যে রাগবি খেলার প্রথমার্ধে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার ফ্লোরিডার এভারব্যাংক ফিল্ড থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৮
থাইল্যান্ডের নারাথিওয়াত শহরে ভারী বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যার পানি ভেঙে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
১০ / ১৮
পূর্ব সুন্দরবনের শ্যালা নদীর তীরে ফার্নেস তেলে চুপচুপে হয়ে আটকা পড়েছে কাঁকড়াটি। সম্প্রতি শ্যালা নদীতে ফার্নেস তেলসহ ট্যাংকারডুবিতে চারদিকে ছড়িয়ে পড়েছে তেল; যা পরিবেশ-প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত রোববার তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি
১১ / ১৮
ফ্রান্সের প্যারিসে ইভান আলেকজান্দ্রের আয়োজনে ‘ডাই ফ্লিডারমস’ শীর্ষক একটি গীতিনাট্যের মহড়ায় শিল্পীরা। ছবিটি বৃহস্পতিবার প্যারিসের অপেরা কমিক থেকে তোলা। ছবি: এএফপি
১২ / ১৮
জাপানের রাজধানী টোকিওর একটি বিপণিবিতানে বড়দিন উপলক্ষে কেনাকাটা করতে আসা ক্রেতাদের আনন্দ দিতে সান্তা ক্লজের পোশোকে ফ্ল্যাশমব। ছবিটি আজ টোকিওর তবু ডিপার্টমেন্ট স্টোরের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
১৩ / ১৮
পেঁয়াজখেত নিড়াচ্ছেন চাষিরা। ফরিদপুর সদরের দুর্গাপুর এলাকায় দুই বিঘা জমিতে তিন মাসমেয়াদি গুটি পেঁয়াজের চাষ চলছে। মণপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা দাম পাওয়ার আশা করা হচ্ছে। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
১৪ / ১৮
ভারতের মুম্বাইয়ে নতুন ছবি ‘পিকে’র বিশেষ প্রদর্শনীতে বলিউড তারকা আমির খান ও আনুশকা শর্মা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আইএএনএস
১৫ / ১৮
কুয়াশাচ্ছন্ন সকালে ময়মনসিংহে আঞ্চলিক পর্যায়ের গণিত উৎসবে যোগ দিতে সারি বেঁধে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। ছবিটি শুক্রবার কৃষি বিশ্ববিদ্যালয়ের হাইস্কুলের সামনে থেকে তোলা। ছবি: কামরান পারভেজ
১৬ / ১৮
রাজধানীর আগারগাঁও মাঠে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৭ / ১৮
তালের আঁশের টুপি, ঝুড়ি, পানের বাটা ও জগ বিক্রির জন্য বেরিয়েছেন মোখলেছার রহমান। শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার কয়েকটি গ্রামে সৌখিন এসব জিনিস তৈরি করা হয়। ছবিটি আজ শুক্রবার বগুড়ার বাইপাস সড়কের ভবেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৮ / ১৮
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুণিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার অনুষ্ঠিত আদিবাসীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ওরাঁও আদিবাসীদের নাচ। ছবি: আনোয়ার হোসেন