ছবিতে আজ (১৯ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
কলকাতার কাছে হাওড়ার একটি ঝিলে একঝাঁক পরিযায়ী পাখি। শীতের আগমনে এসব অতিথি পাখির আনাগোনা বাড়ছে। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: আইএএনএস

২ / ১৩
লেবাননের রাজধানী বৈরুতে একটি সিরীয় রেস্তোরাঁয় উপাদেয় খাবারের আয়োজন। গত ৩১ অক্টোবর তোলা ছবিটি আজ প্রকাশিত। গৃহযুদ্ধের কারণে ব্যবসা গোটানো এমন অনেক সিরীয় রেস্তোরাঁর ঠাঁই হয়েছে লেবাননে। এসব রেস্তোরাঁর ঐতিহ্যবাহী খাবার এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ছবি: এএফপি

৩ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ফুড চেইনস’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। ছবিটি মঙ্গলবার ফোর্ড ফাউন্ডেশন থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ক্লাস কনসার্ট’ শীর্ষক ব্যালে নাচের মহড়ায় শিল্পীরা। ছবিটি মঙ্গলবার লিঙ্কন সেন্টারের ডেভিড এইচ. কচ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৩
ভারতে মুক্তির প্রতীক্ষিত ‘পিকু’ ছবির জন্য মঙ্গলবার কলকাতায় ফটোসেশনে অংশ নেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও ইরফান খান। ছবিটি কলকাতার বাঘবাজার থেকে তোলা। ছবি: আইএএনএস

৬ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ক্লাস কনসার্ট’ শীর্ষক ব্যালে নাচের মহড়ায় শিল্পীরা। ছবিটি মঙ্গলবার লিঙ্কন সেন্টারের ডেভিড এইচ. কচ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ক্লাস কনসার্ট’ শীর্ষক ব্যালে নাচের মহড়ায় শিল্পীরা। ছবিটি মঙ্গলবার লিঙ্কন সেন্টারের ডেভিড এইচ. কচ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৩
আজ বিশ্ব টয়লেট দিবস। রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডসংলগ্ন এই মোবাইল টয়লেট দুটি প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে। দিনে প্রায় ৪০০ মানুষ ব্যবহার করে এই টয়লেট দুটি। ছবি: মনিরুল আলম

৮ / ১৩
বিশ্ব টয়লেট দিবস ২০১৪ উপলক্ষে আজ ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) সামনে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: প্রথম আলো

৯ / ১৩
সবুজ সবজিখেতের আইল ধরে সোনারঙা ধান নিয়ে বাড়ি ফিরছেন একদল কৃষক। ছবিটি আজ বুধবার বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকাড় গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ১৩
মাঠ থেকে ধান কেটে নিয়েছেন কৃষকেরা। পড়ে থাকা ধান কুড়াতে ব্যস্ত নারী-পুরুষ আর শিশুরা। ছবিটি আজ বুধবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১১ / ১৩
চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় কয়েকটি বিল বোর্ড অপসারণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাস্তায় ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী ও রোগীরা। ছবিটি আজ বুধবার বেলা একটার দিকে প্রবর্তক মোড় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১২ / ১৩
চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় আজ বুধবার কয়েকটি বিলবোর্ড অপসারণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ছবি: জুয়েল শীল

১৩ / ১৩
সন্তানকে দ্রুত স্কুলে পৌঁছে দিতে হবে। তাই দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বের হয়েছেন এই ব্যক্তি। চালক হেলমেট পরলেও অন্যদের কারও মাথায় হেলমেট নেই। এভাবে যাতায়াত ঝুঁকিপূর্ণ এবং আইনের পরিপন্থী। ছবিটি আজ সকাল সাড়ে আটটায় রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম