ছবিতে আজ (১৯ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
ফ্রান্সের প্যারিসে আয়োজিত একটি ফ্যাশন শোর রানওয়েতে চীনের নকশাকার জু মিংয়ের নকশা করা পোশাকে একজন মডেল। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

২ / ১৫
জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘স্পেক্টর’-এর প্রচার অনুষ্ঠানে ইতালির জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। ছবিটি বুধবার ইতালির রোমস সিটি হল থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৫
জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘স্পেক্টর’-এর প্রচার অনুষ্ঠানে ইতালির জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি ও ব্রিটিশ তারকা ড্যানিয়েল ক্রেইগ। ছবিটি বুধবার ইতালির রোমস সিটি হল থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৫
বরগুনার পাথরঘাটার চরদুয়ানী থেকে ছয়টি হরিণের চামড়াসহ দুজনকে আটক করেছেন পুলিশ ও র‌্যাব-৮-এর সদস্যরা। বুধবার রাতে তাঁদের এই হরিণের চামড়াসহ আটক করা হয়। ছবি: আমিন সোহেল, পাথরঘাটা

৫ / ১৫
চীনা নববর্ষ আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটিকে বরণ করে নিচ্ছেন এক চীনা তরুণী। ছবিটি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৫
ইন্দোনেশিয়ায় একটি ফ্যাশন শোতে চীনা পোশাকে একজন মডেল। চীনা নববর্ষ বরণ উপলক্ষে আজ ইন্দোনেশিয়ার মালাং শহরের কমার্শিয়াল সেন্টারে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়। ছবি: এএফপি

৭ / ১৫
এ বছর ১৫ জনকে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক পাওয়া ব্যক্তি ও তাঁদের প্রতিনিধিদের প্রত্যেককে সোনার পদক, এক লাখ টাকার চেক ও সন্মাননা প্রদান করেন। এরপর প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে ছবি তোলেন। ছবিটি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৫
কৃষক আনসার আলী ৪৫ শতাংশ জমির আলু শুকানোর জন্য খেতেই ফেলে রেখেছিলেন। শুকিয়ে গেলে তা হিমাগারে রাখতেন। কিন্তু গতকাল বুধবার রাতে বৃষ্টি হওয়ায় ভিজে যায় আলু। আবারও বৃষ্টি হলে আলুগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আজ তিনি আলুগুলো বাড়িতে নিয়ে যাচ্ছেন। ছবিটি আজ দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১৫
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় আজ সকালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ওষুধ কোম্পানি এসকেএফের একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যানটি। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ১৫
টানা অবরোধ-হরতালের মধ্যে সবজি বেচা–কেনা কমে গেছে অনেকটাই। বিক্রির জন্য সবজি বাজারে নিয়ে গেলেও বসে থাকতে হয় সারা দিন। তাই খেত থেকে সবজি তুলে বাজারে না গিয়ে সড়কের পাশে বসেই ক্রেতার অপেক্ষায় এক চাষি। আজ দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর থেকে ছবিটি তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ১৫
গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টির কারণে ভিজে গেছে অমর একুশে গ্রন্থমেলার বই। ভিজে যাওয়া বই শুকাতে ব্যস্ত এক ব্যক্তি। ছবিটি আজ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১২ / ১৫
গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত থেমে থেমে চলেছে বৃষ্টি। তাই পূর্বপ্রস্তুতি না থাকায় বইমেলার কিছু কিছু স্টলের বই ভিজে গেছে। আবার কয়েকটি স্টলের ছাদ চুইয়ে পানি পড়তে দেখা গেছে। এমনি ছাদের পানি ধরছেন স্টলের এক কর্মী। ছবিটি সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৩ / ১৫
একুশ এলে লেখা হয় প্রাণের কথা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় শহীদ মিনারের সামনে করা হচ্ছে আলপনা আর দেয়ালে লেখা হচ্ছে একুশের কথা। ছবি: সাইফুল ইসলাম

১৪ / ১৫
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় সইয়ের পর সেই কপি বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। কপি কারাগারে পৌঁছালে সেটি গ্রহণ করেন কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী। ছবি - সাইফুল ইসলাম

১৫ / ১৫
ছবিটি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তোলা। এ সময় স্কুল ভ্যানগুলো রাজধানীর বিভিন্ন স্কুলের সামনে থাকার কথা ছিল। কিন্তু হরতাল-অবরোধের কারণে রাজধানীর বেশির ভাগ স্কুল বন্ধ থাকায় স্কুল ভ্যানগুলো গ্যারেজ থেকে বের হয় হয়নি। ছবিটি রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তোলা। ছবি:আবদুস সালাম