ছবিতে আজ (১৯ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
মেলবোর্নে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিচ্ছেন দুই সমর্থক। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ ভারতের সঙ্গে খেলছে বাংলাদেশ। ছবি: এএফপি

২ / ২৪
বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সঙ্গে বাংলাদেশের আজকের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে বুধবার ঢাকায় একটি র‍্যালি বের হয়। ছবি: এএফপি

৩ / ২৪
গ্যালারিতে বাংলাদেশের দুই সমর্থকের বাঘের হুংকার। মেলবোর্নে আজ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সঙ্গে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল চলাকালে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৪
বাংলাদেশের জাতীয় পতাকার রঙে বাঘের সাজে সেজেছেন এক দর্শক। ছবিটি আজ অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারত ও বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে গ্যালারি থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাসটারে বুধবার পপি বাগানে ছবি তোলায় ব্যস্ত এক নারী। ছবি: রয়টার্স

৬ / ২৪
নিউইয়র্ক সিটির ব্রুকলিনের কিংস থিয়েটারে বুধবার আয়োজিত এক কনসার্টে গান পরিবেশন করেন আইসল্যান্ডের শিল্পি বিজর্ক। ছবি: রয়টার্স

৭ / ২৪
চিলির রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে ভিলারিকা আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই উড়ছে। ছবিটি বুধবার তোলা। চলতি মাসের শুরুর দিকে ভিলারিকার অগ্ন্যুৎপাত শুরু হয়। ছবি: রয়টার্স

৮ / ২৪
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চার হাঁকাচ্ছেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। ছবি: রয়টার্স

৯ / ২৪
শিখর ধাওয়ান বিপজ্জনক হয়ে উঠেছিলেন। বল হাতে নিয়েই তাঁকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেললেন সাকিব আল হাসান। ছবি: এএফপি

১০ / ২৪
বিরাট কোহলিকে মাত্র ৩ রানে সাজঘরে ফিরিয়ে দলের সতীর্থদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন বাংলাদেশের রুবেল হোসেন। ছবি: রয়টার্স

১১ / ২৪
মেলবোর্নে আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল চলাকালে গ্যালারিতে ভারতের জাতীয় পতাকার রঙের পাগড়ি মাথায় এক সমর্থক। ছবি: রয়টার্স

১২ / ২৪
টোকিওতে মেয়েদের শিক্ষা নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে করমর্দন করেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা ও জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রী আকি আবে। ছবিটি বুধবার আজ ইকুরা গেস্ট হাউস থেকে তোলা। তিনদিনের সফরে মিশেল এখন জাপানে অবস্থান করছেন। ছবি: রয়টার্স

১৩ / ২৪
হঠাৎ দেখলে মনে হবে যেন দুই পাশে পাখা লাগিয়েছেন এই সেনাসদস্য। আসলে পাখা জোড়া পেছনের দেয়ালে আঁকা চিত্র। ছবিটি বুধবার মেক্সিকোর সিউদাদ শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৪
ধাওয়ান–কোহলির পর অজিনকা রাহানেকে সাজঘরে ফেতর পাঠানোর আনন্দে বুকে বুক মিলিয়ে তাসকিনকে অভিনন্দন জানান অধিনায়ক মাশরাফি। তাসকিনের বলে তিনি ধরা পড়েন সাকিব আল হাসানের হাতে। ছবি: এএফপি

১৫ / ২৪
চীনের সাংহাই শহরে আজ এক বিয়ের অনুষ্ঠানের ছবি। ছবি: এএফপি

১৬ / ২৪
মুম্বাইয়ে ল্যাকমি ফ্যাশন উইকে বুধবার তারকা কাজল। ছবি: এএফপি

১৭ / ২৪
চৈত্র মাসে নদী-নালা, খাল-বিলের পানি শুকিয়ে কমে গেছে। সেই পানিতে গ্রামের মানুষ পলো ও জাল দিয়ে মাছ শিকারে মেতে উঠেছে। ছবিটি আজ বৃহস্পতিবার ফরিদপুরের সদরপুরের মটরচর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৮ / ২৪
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে এবার রসুনের ভালো ফলন হয়েছে। খেত থেকে রসুন তুলে বাড়ির উঠানে শুকানোর কাজে ব্যস্ত কৃষক পরিবার। ছবিটি আজ বৃহস্পতিবার সদর উপজেলার সোবহান ফকিরের ডাঙ্গি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ২৪
বিক্রির জন্য বাজারে আনা হয়েছে বাঙ্গি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২০ / ২৪
চৈত্র মাসে নদী-নালা, খাল-বিলের পানি শুকিয়ে কমে গেছে। গ্রামের বাসিন্দারা সেই পানিতে মাছ ধরায় মেতে উঠেছে। এই আনন্দ থেকে বাদ যায়নি শিশুরাও। জালে ধরা পড়া মাছ জড়ো করায় ব্যস্ত দুই শিশু। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ২৪
ঐতিহ্যবাহী ছাতানৃত্য পরিবেশন করছেন মারমা শিল্পীরা। ছবিটি আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

২২ / ২৪
রাজশাহী নগরের জিপিও অফিসে আজ বৃহস্পতিবার ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২৩ / ২৪
জীবনের ঝুঁকি নিয়ে ভবনে রঙের কাজ করছেন নির্মাণশ্রমিকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার রাজশাহীর নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

২৪ / ২৪
গ্রামে গ্রামে সেচনির্ভর বোরো ধান রোপণ চলছে। সেচযন্ত্র বসানোর জন্য পাইম বসানো হচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর