ছবিতে আজ ( ১৯ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
ফ্রান্সে ৬৮ তম কান চলচ্চিত্র উৎসবে সোমবার চপার্ড গোল্ড পার্টিকে সামনে রেখে জড়ো হয়েছেন এই তারকারা। ছবি: রয়াটার্স।

২ / ১৬
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ সুপ্রিম কোর্টে বিচারকের সামনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। কর্তব্যে অবহেলা ও দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তারই বিচার চলছে। ছবি: রয়টার্স

৩ / ১৬
রংপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আজ মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে সিটি ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসব শুরু হয়। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৪ / ১৬
রংপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সিটি ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসবে আজ মঙ্গলবার সকালে বই দেখছে শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৫ / ১৬
রংপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সিটি ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসবে পরীক্ষা দিচ্ছে খুদে বিজ্ঞানীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৬ / ১৬
বৃষ্টিতে জমে থাকা পানিতে খাবারের সন্ধান করছে রাঁজহাসগুলো। ছবিটি আজ মঙ্গলবার বাংলা একাডেমি থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ১৬
জ্যৈষ্ঠের গরম থেকে বাঁচতে মাথায় অদ্ভুত রকমের মাথাল পরেছেন এক কৃষক। ব্যস্ত আছেন সবজিখেত পরিচর্যায়। ছবিটি মঙ্গলবার সাভারের ভাকুর্তা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৬
চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার পোড়া বস্তিতে পানির সংকটে ভুগছে বাসিন্দারা। প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি নিতে হয় তাদের। ছবিটি মঙ্গলবার বিকেল চারটার দিকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

৯ / ১৬
কৃষকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সুগন্ধিযুক্ত বাংলা মতি ব্রি ধান-৫০। ভালো ফলনে খুব খুশি কৃষক আবু বক্কর সিদ্দিক। মঙ্গলবার দুপুরে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের স্বরুপারচক গ্রাম থেকে ছবিটি তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১০ / ১৬
সবুজ পাহাড়ে এখন বাণিজ্যিকভাবে লটকনের চাষ হচ্ছে। স্থানীয় বাজারে প্রতি কেজি লটকন ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১১ / ১৬
গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা। গরম থেকে একটু শীতল হওয়ার জন্য পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে দুরন্তপনায় মেতে উঠেছে একদল শিশু-কিশোর। ছবিটি সিলেট নগরের তারাপুর চা-বাগান থেকে মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ১৬
সিলেটের বিভিন্ন উপজেলায় এবার মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে। প্রতিদিন এসব কুমড়া বিক্রির জন্য বাজারে তোলেন চাষিরা। আকার ভেদে একেকটি মিষ্টি কুমড়া ১০-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিটি মঙ্গলবার দুপুরে সিলেট নগরের তোপখানা এলাকায় সুরমা নদীর তীর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ১৬
গ্রীষ্মের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সুরমা নদীর তীরে মুক্ত বাতাসে একটু স্বস্তি পেতে কয়েকজন এলিয়ে দিয়েছেন ক্লান্ত শরীর। ছবিটি মঙ্গলবার সিলেট নগরের কিনব্রিজের নিচ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ১৬
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৬
দিন দিন সৌন্দর্য হারাচ্ছে হাতির ঝিল। জলাশয়গুলো ময়লা-আবর্জনায় ভরে যাচ্ছে। ছবিটি মঙ্গলবার বিকেলে বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ১৬
চিড়িয়াখানার খাঁচাতেই থাকার কথা বানরটির। তবে কর্তৃপক্ষের অবহেলায় খাঁচার বাইরে সে ঘোরাফেরা করছে। অনেক সময় হামলা চালায় দর্শনার্থীদের ওপরও। ছবিটি মঙ্গলবার দুপুরে ঢাকা চিড়িয়াখানা থেকে তোলা। ছবি-আবদুস সালাম।