একঝাঁক পায়রার মধ্যে উচ্ছ্বসিত এক শিশু। ছবিটি বৃহস্পতিবার ইতালির মিলানে পিয়াৎজা দুমো স্কয়ারের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৬
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় টামপা বে বাকানিয়ারস ও আটলান্টা ফ্যালকনসের মধ্যে রাগবি খেলা চলাকালে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার জর্জিয়া ডোম থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৬
গ্রীষ্মকালীন ঝড় ফুং–ওং বয়ে গেছে ফিলিপাইনে। ঝড়ের প্রভাবে মুষলধারে নামা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী ম্যানিলার রাস্তাঘাট। এতে আজ শুক্রবার সাত সকালে আটকা পড়েছে অনেকে। আটকা পড়া এমন এক নারীকে পার করে দিচ্ছেন সহানুভূতিশীল কয়েকজন। ছবি: এএফপি
৪ / ১৬
ঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির কারণে বন্যা। আজ সাত সকালেই্ এমন পরিস্থিতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। ডুবে যাওয়া রাজপথে কিছু পথচারী পানি ভেঙে যাচ্ছেন, কিছু যাচ্ছেন নৌকায়। ছবি: এএফপি
৫ / ১৬
জাপানে আজ অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন-৬ বিক্রির জন্য বাজারে ছাড়া হয়। অনেক ভিড় ঠেলে আইফোন-৬ কেনার পর উচ্ছ্বসিত এই দুই ক্রেতা। ছবিটি আজ টোকিওর গিনজা বিপণিকেন্দ্রের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৬
ফল ঘোষণার পর আজ ‘না’ ভোট-সমর্থকদের উচ্ছ্বাস। যুক্তরাজ্যের সঙ্গে স্কটল্যান্ডের থাকা না-থাকা প্রসঙ্গে গ্লাসগোর গণভোটের ফল ঘোষিত হয়েছে। এতে ‘না’ ভোট জয়লাভ করেছে। ছবি: এএফপি
৭ / ১৬
স্কটল্যান্ডে ফল ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন স্বাধীন হওয়ার পক্ষের একজন নারী। যুক্তরাজ্যের সঙ্গে স্কটল্যান্ডের থাকা না-থাকা প্রসঙ্গে এডিনবরার রয়্যাল হাইল্যান্ড সেন্টারের গণভোটের ফল ঘোষিত হয়েছে। এতে ‘না’ ভোট জয়লাভ করেছে। ছবি: এএফপি
৮ / ১৬
রাজধানী ধানমন্ডির জিগাতলা থেকে হাজারীবাগের রাস্তার এই চিত্র অনেক দিন ধরেই। মাঝেমধ্যে ইট-সুরকি দিয়ে খানাখন্দ ঢাকার চেষ্টা দেখা যায়। কিন্তু চামড়া বহনকারী ট্রাক যাতায়াত করায় তা আবার ভেঙে যায়। ছবিটি আজকের তোলা। ছবি: জাহিদুল করিম
৯ / ১৬
ভারতে টেলিভিশনে নাচের রিয়ালিটি শো ‘ঝলক দিখলা যা সিজন ৭’-এর চূড়ান্ত অনুষ্ঠানের বিচারক ও বলিউড তারকা মাধুরী দীক্ষিতের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ১৬
রাজধানীর আশুলিয়া থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির সাত সদস্য। ছবিটি মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা
১১ / ১৬
ইতালির মিলানে বৃহস্পতিবার অনুষ্ঠিত একটি ফ্যাশন শোর রানওয়েতে ওঠার আগে সেলফি তুলছেন দুজন মডেল। ছবি: এএফপি
১২ / ১৬
সম্মিলিত সামাজিক আন্দোলন নামের একটি সংগঠনের তৃতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য দেন প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। ছবিটি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন থেকে তোলা। ছবি: হাসান রাজা
১৩ / ১৬
চট্টগ্রামে নিরবচ্ছিন্ন পানি, বিদ্যুত্ ও গ্যাসের দাবিতে আজ শুক্রবার নগরের জামালখান এলাকায় প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন মানববন্ধন করে। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৪ / ১৬
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম শুক্রবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। ছবি: এম সাদেক, কুমিল্লা
১৫ / ১৬
খিলগাঁওয়ের উম্মে কুলসুম ঋতু ও লালবাগের সুমাইয়া হত্যার বিচারের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন হয়। এ সময় মেয়ের কথা বলতে গিয়ে সুমাইয়ার মা (মাঝে) কান্নায় ভেঙে পড়েন। ছবি: ফোকাস বাংলা
১৬ / ১৬
শিবির-পুলিশ সংঘর্ষের জের ধরে গতকাল বৃহস্পতিবার রুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল থেকেই হল ছেড়েছেন শিক্ষার্থীরা। নিরাপত্তার জন্য ছাত্রলীগের কর্মীরা অ্যাম্বুলেন্সে করে হল ছাড়ছেন। ছবিটি শহীদ লে. সেলিম হলের প্রধান ফটক থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী