যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এনএফএল ফুটবল লিগে সান দিয়াগো চার্জারসের সঙ্গে কানসাস সিটি চিফসের খেলা চলাকালে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি রোববার সান দিয়াগোর কুয়ালকম স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১০
অ্যান্টার্কটিকায় ভাসমান বরফের ওপর খেলা করছে পেঙ্গুইনের দল। গত মার্চে ব্রাজিলের সামরিক ঘাঁটির সামনে থেকে তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি
৩ / ১০
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মধ্যবর্তী নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি রোববার শিকাগো স্টেট ইউনিভার্সিটি থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১০
যুক্তরাষ্ট্রের টেক্সাসে রাগবি খেলা চলাকালে ডালাস কাউবয়েস দলের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি রোববার এটিঅ্যান্ডটি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১০
ইতালিতে অনুষ্ঠিত রোম চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া লাভ রোসি ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে (বাঁ থেকে) যুক্তরাজ্যের অভিনেতা স্যাম ক্লাফিন, অভিনেত্রী লিলি কলিন্স ও পরিচালক ক্রিশ্চিয়ান দিতার। ছবিটি রোববার রোম থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১০
ঢাকার সঙ্গে সড়কপথে যোগাযোগে বড় বিড়ম্বনা যানজট। খরচও বেশি। তাই সময় ও খরচ বাঁচাতে বিকল্প হিসেবে চাঁদপুরসহ পাশ্ববর্তী কয়েকটি জেলার মানুষ বেছে নিয়েছে নৌপথ। এ কারণে চাঁদপুর-ঢাকা নৌরুটে চলাচল করা লঞ্চে যাত্রীর সংখ্যাও বেশি। ছবিটি আজ দুপুর পৌনে ১২টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে তোলা। ছবি: আলম পলাশ, চাঁদপুর
৭ / ১০
হাওর-খাল-বিলে কমতে শুরু করেছে পানি। প্রতিদিনই হাওরে গিয়ে জাল পেতে মাছ শিকার করেন আবুল মিয়া। সেই মাছ বিক্রি করেই চলে ছয়জনের পরিবার। ছিঁড়ে যাওয়া জাল নিয়ে হাওরে মাছ শিকারে যাওয়ার আগে ঠিকঠাক করে নিচ্ছেন। ছবিটি সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নইখাই এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৮ / ১০
বিদ্যালয় মাঠে পড়ায় মত্ত শিক্ষার্থীরা। শিক্ষকদের দেওয়া ক্লাসের পড়া নিজেদের মধ্যে ঝালিয়ে নিচ্ছে তারা। ছবিটি সোমবার সকালে বগুড়ার ধুনট উপজেলার বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ১০
লম্বা পায়ের জন্য গ্রামাঞ্চলে মানুষ এই পাখিকে জেঠা বক নামে ডাকে। খাবারের খোঁজে আপন মনে জমিতে হেঁটে বেড়াচ্ছে জেঠা বক। ছবিটি সোমবার বগুড়ার ধুনট উপজেলার সুলতানহাটা গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১০ / ১০
বগুড়ার চেলোপাড়া-চন্দনবাইশা সড়কের বেশ কিছু স্থানে ভয়াবহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। সেখানে সওজ কতৃর্পক্ষ ইট ফেলে জোড়াতালি দিয়ে সংস্কার করছে। বেহাল প্রায় ৫ কিলোমিটার সড়কের মধ্যে ৩০০ মিটার সংস্কার হয়েছে। সোমবার দুপুরে গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রাম এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া