মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর মেয়ে মালিয়া এয়ার ফোর্স ওয়ান থেকে ম্যাসাচুসেটসের কেপ কোড কোস্ট গার্ড এয়ার স্টেশনে নেমেছেন। পরিবারের সদস্যদের নিয়ে বার্ষিক গ্রীষ্মকালীন ছুটি কাটাতে অঙ্গরাজ্যটির মার্থাস ভাইনইয়ার্ড দ্বীপে ফেরেন তিনি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
২ / ১৮
ভূমিধসে ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দারা আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে এগিয়ে গেছেন উদ্ধারকর্মীরা। ছবিটি আজ জাপানের হিরোশিমার পাহাড়ি এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘সিন সিটি: আ ডেম টু কিল ফর’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে হলিউড তারকা জেসিকা অ্যালবা (বাঁয়ে), মডেল আনাস্তাসিজা মাকারেনকো (ডানে) ও অভিনেতা মিকি রোর্ক (মাঝে)। ছবিটি মঙ্গলবার হলিউডের টিসিএল চায়নিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘সিন সিটি: আ ডেম টু কিল ফর’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে হলিউড তারকা জেসিকা অ্যালবা। ছবিটি মঙ্গলবার হলিউডের টিসিএল চায়নিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৮
ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে ফিলিস্তিনের এই ফুটফুটে তিন শিশু। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাঁদছে তারা। ছবিটি মঙ্গলবার গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৮
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত বাড়ি আর বাসের যোগ্য নেই। জাতিসংঘের আশ্রয়শিবিরই এখন ভরসা। ওই গন্তব্যে যেতে গাড়ির জন্য সন্তানদের নিয়ে অপেক্ষা করছেন ফিলিস্তিনি এক মা। ছবিটি গাজার শেজাইয়া এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৮
জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্বকাপ কুইজের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার হাতে বিজয়ীরা। ছবিটি আজ হোটেল সোনারগাঁও থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৮ / ১৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘সিন সিটি: আ ডেম টু কিল ফর’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে হলিউড তারকা নাটালি বার্ন। ছবিটি মঙ্গলবার হলিউডের টিসিএল চায়নিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৮
জাপানের টোকিওতে স্পিগেলওয়ার্ল্ডের আয়োজনে একটি সার্কাস শোতে এক হাতের ওপর গোটা শরীরের ভারসাম্য রাখার অসামান্য দক্ষতা প্রদর্শন। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
১০ / ১৮
ভারতে শুরু হওয়া ল্যাকমে ফ্যাশন উইকে নকশাকার মাসাবার নকশা করা পোশাকে বলিউড তারকা শিল্পা শেঠি (বাঁয়ে) ও অমিত আগারওয়ালের নকশা করা পোশাকে সুস্মিতা সেন। ছবিটি মঙ্গলবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
১১ / ১৮
জাতীয় প্রেসক্লাবের সামনে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণে আইনের বিধিমালা প্রণয়নের দাবিতে বাংলাদেশ তামাকবিরোধী জোটসহ কয়েকটি সংগঠন মানববন্ধন করে। ছবি: হাসান রাজা
১২ / ১৮
আনন্দ-ডুরেক্স বিশ্বকাপ কুইজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজ বুধবার সোনারগাঁও হোটেলে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা। ছবি: জাহিদুল করিম
১৩ / ১৮
নর্দার্ন ইউনিভার্সিটি-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজ বুধবার সোনারগাঁও হোটেলে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা। ছবি: জাহিদুল করিম
১৪ / ১৮
টাঙ্গাইলে চালু হয়েছে এয়ারটেলের থ্রিজি-সেবা।
১৫ / ১৮
উচ্ছেদের এক সপ্তাহের মধ্যেই চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় আবার ফুটপাত দখল করে ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন হকাররা। ছবিটি বুধবার তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৬ / ১৮
খাল-বিল এখন পানিতে পরিপূর্ণ। মাছের আনাগোনাও বেশ। অল্প পানিতে মাছ শিকারে দোয়ারির জুড়ি নেই। তাই বাজারে দোয়ারি বা চাই বিক্রির চাহিদাও বেড়ে গেছে। ছবিটি আজ বুধবার ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
১৭ / ১৮
সামগ্রিক নির্যাতন ও যৌন নিপীড়নের প্রতিবাদে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে ছাত্রমৈত্রী। সেখান থেকে পুলিশ চারজনকে আটক করে। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৮ / ১৮
গাজায় ফিলিস্তিনিদের সাহায্যার্থে বাংলাদেশি শিল্পীদের চিত্র এবং আলোকচিত্র প্রদর্শনী চলছে দৃক গ্যালারিতে। এ কার্যক্রমের অংশ হিসেবে শিল্পী ঋতু সাত্তার বারিধারা থেকে পায়ে পাথর বেঁধে ধানমন্ডির দৃক গ্যালারিতে এসে পৌঁছান। পরে তিনি পুরোনো জামা, চিঠি, ক্যামেরা, ব্যাগ, পুতুলসহ বিভিন্ন সামগ্রী পুড়িয়ে গাজাসহ পৃথিবীর বিভিন্ন স্থানে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান। ছবি: মনিরুল আলম