ছবিতে আজ (২০ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
শূন্যে ভেসে গাইছে ডিজনির বিখ্যাত রূপকথার চরিত্র ‘মৎস্যকন্যা’ এরিয়েল। জাপানের রাজধানীর টোকিওর শহরতলি উরাইয়াসুতর ডিজনিসিতে আজ নতুন আকর্ষণ ‘কিং ট্রাইটনস কনসার্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে এই আয়োজন ছিল। সংগীত-ভিত্তিক এ অনুষ্ঠানটি টোকিওর ওই ডিজনি থিম পার্কে ২৪ এপ্রিল থেকে দর্শকদের জন্য প্রদর্শন করা হবে। ছবি: এএফপি

২ / ২৫
যুক্তরাষ্ট্রের টেক্সাসের আরলিংটনে রোববার ৫০তম অ্যানুয়াল একাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সংগীত তারকা ক্যাসি মুসগ্রেভস। ছবি: রয়টার্স

৩ / ২৫
গুয়াতেমালা সিটিতে ন্যাশনাল প্যালেসের সামনের রাস্তায় ফুটবল খেলেছে একদল নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর নারী। আগের দিন কৃষি সমস্যা সমাধানের দাবিতে শিশুসহ প্রায় এক হাজার নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর মানুষ ন্যাশনাল প্যালেসের সামনে এসে জড়ো হয় এবং সেখানে অবস্থান নেয়। ছবি: এএফপি

৪ / ২৫
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি ব্যারিয়ার আইল্যান্ডে পেলিক্যান পাখির ডিম। ছবিটি রোববার তোলা। পাঁচ বছর আগে মেক্সিকো উপসাগরে বিপির তেল ছড়িয়ে পড়ার ঘটনায় মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দেয়। ওই সময় ক্যাট আইল্যান্ডের কারণে রক্ষা পেয়েছিল এই এই ব্যারিয়ার আইল্যান্ড। ছবি: রয়টার্স

৫ / ২৫
নৃশংস হত্যাযজ্ঞের নতুন একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ওই ভিডিওচিত্রের দৃশ্য অনুযায়ী আইএস লিবিয়ায় একটি সৈকতে অন্তত ৩০ জন ইথিওপীয় খ্রিষ্টানকে হত্যা করেছে। তবে তাঁরা ইথিওপীয় কি না, এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি দেশটি। ছবি: রয়টার্স

৬ / ২৫
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি ব্যারিয়ার আইল্যান্ডে পেলিক্যান পাখি। ছবিটি রোববার তোলা। পাঁচ বছর আগে মেক্সিকো উপসাগরে বিপির তেল ছড়িয়ে পড়েছিল। সেই তেলে এই অঙ্গরাজ্যটির জলাভূমি ও সৈকত এলাকায় মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দেয়। ওই সময় ক্যাট আইল্যান্ডের কারণে রক্ষা পেয়েছিল এই ব্যারিয়ার আইল্যান্ড। ছবি: রয়টার্স

৭ / ২৫
নববর্ষে টিএসসিতে নারী ও শিশুদের ওপর যৌন হয়রানির প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন। ছবি: মনিরুল আলম

৮ / ২৫
প্রথম আলোর আয়োজনে আজ ‘আমি যদি মেয়র হই’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আসা মেয়র প্রার্থী (বাঁ থেকে) মাহী বি চৌধুরী, সাঈদ খোকন, আনিসুল হক, তাবিথ আউয়াল, আবদুল্লাহ আল কাফি ও মো. জোনায়েদ সাকি। ছবিটি কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৫
প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ‘আমি যদি মেয়র হই’ অনুষ্ঠানে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের সঙ্গে অতিথি ও আয়োজকেরা। ছবিটি আজ সকালে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২৫
প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ‘আমি যদি মেয়র হই’ শীর্ষক অনুষ্ঠানে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের সঙ্গে অতিথিরা। ছবিতে (বাঁ থেকে) মাহী বি চৌধুরী, তোফায়েল আহমেদ, সাঈদ খোকন, আনিসুল হক, নজরুল ইসলাম, তাবিথ আউয়াল, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, সারওয়ার জাহান, আবদুল্লাহ আল কাফি। ছবিটি আজ সকালে কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ২৫
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছিত করার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। ছবিটি আজ সকালে জেলা প্রেস ক্লাবের সামনে থেকে তোলা। ছবি:এজাজ আহম্মেদ,রাজবাড়ী প্রতিনিধি

১২ / ২৫
কৃষ্ণচূড়ার লালে প্রকৃতি সেজেছে নতুন সাজে। ছবিটি আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২৫
রাজধানীর ফার্মগেটের ঝুঁকিপূর্ণ হওয়ায় উড়ালসড়কটি দীর্ঘদিন পথচারীদের জন্য বন্ধ ছিল। এখন উড়ালসড়কটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ছবিটি আজ সোমবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৪ / ২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তাঁর স্ত্রী ফারহানা সাঈদ। ছবিটি আজ সোমবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২৫
কালবৈশাখীর বৃষ্টিতে খাল-বিলে পানি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মাছের আনাগোনা। বড়শি নিয়ে মাছ ধরতে যাচ্ছেন দুই ব্যক্তি। ছবিটি বগুড়ার কর্ণপুর বিলপাড়া থেকে আজ সোমবার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ইশতেহার ঘোষণা করেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। ছবিটি জাতীয় প্রেসক্লাব থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৭ / ২৫
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩০ নম্বর ওয়ার্ডে ঘুড়ি মার্কায় কাউন্সিলর পদে নির্বাচন করছেন আরিফুর রহমান। প্রচারের উদ্দেশে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় এখন এভাবেই শোভা পাচ্ছে বড় বড় ঘুড়ি। ছবি: মানসুরা হোসাইন

১৮ / ২৫
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবরে এভাবেই বাঁশ বা মোটা দড়িতে ঝুলছে কাগজের মিষ্টিকুমড়া। কোথাওবা ঝুলছে সত্যিকারের মিষ্টিকুমড়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসেম ভোটারদের দৃষ্টি আকষর্ণের জন্য এভাবেই তাঁর নির্বাচনী প্রতীক ঝুলিয়ে রেখেছেন। ছবি: মানসুরা হোসাইন

১৯ / ২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

২০ / ২৫
খুচরাবাজারে বিক্রির জন্য চাষিদের কাছ থেকে শসা কিনছেন পাইকারি ব্যবসায়ীরা। ছবিটি আজ সোমবার বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২১ / ২৫
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম গণসংযোগ করেন। ছবিটি আজ সোমবার নগরের খাতুনগঞ্জ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২২ / ২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। ছবি: ফোকাস বাংলা

২৩ / ২৫
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন গণসংযোগ করেন। ছবিটি আজ সোমবার নগরের ফিরিঙ্গিবাজার  থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২৪ / ২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে সরকারদলীয় নেতাদের অপদস্থ করার ঘটনার প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২৫ / ২৫
ঘরে বানানো মাটির পাতিল বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করেন নিখিল। ছবিটি বগুড়ার সদর উপজেলার পল্লীমঙ্গল গ্রাম থেকে আজ সোমবার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া