নিরাপদ সড়ক, নিরাপদ জীবন—এই প্রত্যাশা ফুটিয়ে তোলা হয়েছে বালির ভাস্কর্যে। এটি ভারতের খ্যাতিমান বালির ভাস্কর সুদর্শন পট্টনায়েকের কীর্তি। ছবিটি সোমবার ভুবনেশ্বর থেকে তোলা। ছবি: আইএএনএস
৩ / ১১
ছোটদের একটি প্রকল্পে তাদের সঙ্গে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে তোলা। মার্টিন লুথার কিং জুনিয়রের সম্মানে বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব গ্রেটার ওয়াশিংটন এই প্রকল্পের আয়োজন করে। ছবি: এএফপি
৪ / ১১
শহীদ আসাদ দিবস উপলক্ষে মানববন্ধন করে ন্যাপ ভাসানী ও ভোটার ঐক্য। ছবিটি আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৫ / ১১
অবরোধে গাড়ি পোড়ানো ও পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ। ছবিটি আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৬ / ১১
‘আধিবাসীদের’ ওপর নির্যাতন-হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম নামের একটি সংগঠন। ছবিটি আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৭ / ১১
বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন করে জনমুক্তি পার্টি। ছবিটি আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা হয়। ছবি: মনিরুল আলম
৮ / ১১
হরতাল-অবরোধ বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে পেশাজীবী সমন্বয় পরিষদ নামের একটি সংগঠন। ছবিটি আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৯ / ১১
নাশকতা ও সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র সমুন্নত রাখার দাবিতে মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দেশের বিশিষ্টজনেরা মানববন্ধন করেন। ছবি: ফোকাস বাংলা
১০ / ১১
তীব্র শীত উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে শান্তি র্যালিতে। রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে অবরোধের সময় চালানো সহিংসতার প্রতিবাদে আজ মঙ্গলবার শত শত মানুষ সাদা কাপড়ের পতাকা নিয়ে মিছিল করে। ছবি: মঈনুল ইসলাম