ছবিতে আজ (২০ জুলাই ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
ভারতে প্রচণ্ড বৃষ্টির সময় নিজের ঠেলা ভ্যানে দুই সন্তানকে বসিয়ে ছাউনির দিকে যাচ্ছেন এই ব্যক্তি। ছবিটি শনিবার এলাহাবাদ থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৩
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলিদের স্থল অভিযান চলছে। অভিযানে অংশ নেওয়া ইসরায়েলের সাঁজোয়া যান। ছবিটি শনিবার গাজা শহরের বাইরে থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৩
ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবিটি গতকাল শনিবার গাজা সিটি থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৩
ইউক্রেনের এখানেই বৃহস্পতিবার বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১৭। দুর্ঘটনাস্থলে ছড়িয়ে আছে শিশুদের খেলনা। সেখানে ফুল দিয়ে নিহতদের স্মরণ করছেন স্থানীয় অধিবাসীরা। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৩
তিউনিসিয়ায় এখন গ্রীষ্মকাল। প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে সড়কের পাশের ঝরনায় ভিজছে এই শিশুটি। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৩
রাশিয়ায় কালারস ফেস্টিভ্যালে তরুণ-তরুণীরা একজন আরেকজনের গায়ে রং ছিটিয়ে দিচ্ছেন। ছবিটি শনিবার সেন্ট পিটার্সবাগ থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৩
ট্রেনের অগ্রিম টিকিটের জন্য শনিবার রাত থেকেই স্টেশনে অপেক্ষায় আছেন ঈদে ঘরমুখো মানুষ। আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিটপ্রত্যাশী মানুষের ভিড়। ছবি: মনিরুল আলম

৮ / ১৩
খননযন্ত্রের মধ্যে বসে গাজা ছাড়ছেন মানুষ। ছবিটি আজ গাজা শহরের শুজাইয়া এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ১৩
গাজায় ইসরায়েলি ভারী গোলাবর্ষণ শুরু হওয়ায় নিরাপদ আশ্রয়ের জন্য এলাকা ছেড়ে যাচ্ছে শুজাইয়া শহরের বাসিন্দারা। ছবিটি আজকের তোলা। ছবি: রয়টার্স

১০ / ১৩
ঈদের নতুন কাপড়ের সঙ্গে মানিয়ে ইমিটেশনের গয়না কিনছেন কয়েকজন। ছবিটি আজ রোববার দুপুরে বগুড়ার নবাববাড়ী সড়কের একটি সাজঘর থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ১৩
প্রজ্ঞাবংশ শিশু সদন কমপ্লেক্সের উদ্যোগে মিশ্র চারা বিতরণ অনুষ্ঠানে গাছের চারা পেয়ে খুশি আদিবাসীরা। ছবিটি আজ রোববার খাগড়াছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বুলিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: বিটন চৌধুরী নীরব, খাগড়াছড়ি

১২ / ১৩
ঈদে বাড়ি ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে ভিড় করেছে চট্টগ্রাম মহানগরের মানুষ। আজ রোববার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর ছবিটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে তোলা। ছবি: সৌরভ দাস, চট্টগ্রাম

১৩ / ১৩
ফরিদপুর সদরপুর উপজেলায় এই বছর লামমি বাঙ্গির ব্যাপক ফলন হয়েছে। তা বিক্রির জন্য সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী এলাকায় রাস্তার দুই ধারে ব্যস্ত চাষিরা। হাটে আকার ভেদে ১০০ বাঙ্গি ৬০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর