ছবিতে আজ (২০ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
অস্ট্রেলিয়ার কেয়ার্নস নগরে আট শিশুকে হত্যার ঘটনাস্থলে শুক্রবার ফুল ও খেলনা দিয়ে তাদের স্মরণ করে অন্য শিশুরা। ছবি: এএফপি

২ / ২২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামি হিট ও ওয়াশিংটন উইজার্ডসের মধ্যে হ্যান্ডবল খেলা চলাকালে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি শুক্রবার মায়ামির আমেরিকান এয়ারলাইনস অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২২
মেক্সিকো সিটিতে একটি সড়কে বিশালাকৃতির রঙিন ভাস্কর্য। ছবিটি শুক্রবার ভাস্কর্য প্রদর্শনী থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২২
শিশুর সঙ্গে সান্তা ক্লজ। বড়দিন সামনে রেখে এ আয়োজন। ছবিটি শুক্রবার চীনের বেইজিংয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২২
বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষকে সামনে রেখে রকমারি জিনিসের দোকানে ক্রেতাদের ভিড়। ছবিটি আজ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২২
‘বিজিবি দিবস ২০১৪’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটি আজ পিলখানায় বিজিবি সদর দপ্তর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২২
পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের আত্মঘাতী হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষে আজ আবার স্কুলে যাওয়া শুরু করেছে শিক্ষার্থীরা। ছবি: এএফপি

৮ / ২২
ভিয়েতনামে সেনাবাহিনীর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পতাকা নিয়ে মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। ছবিটি আজ হানয়ের ন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২২
বড়দিন উপলক্ষে সান্তা ক্লজের টুপি ও মুখোশের কদর বেশ বেড়ে যায়। ভারতে বেঙ্গালুরুর ট্রাফিক মোড়ে সান্তা ক্লজের টুপি ও মুখোশ বিক্রি করছে খুদে এই ফেরিওয়ালা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

১০ / ২২
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শীতলক্ষ্যা নদীতে আজ নৌকা বাইচের আয়োজন করা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১১ / ২২
গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ ও পল্লি রেশনিং চালুসহ খেতমজুরদের বাঁচার দাবিতে আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সদস্যরা। ছবি: আশরাফুল আলম

১২ / ২২
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় আজ সকালে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে আয়োজক ও অতিথিরা। ছবি: আশরাফুল আলম

১৩ / ২২
৪৪তম বিজয় দিবস উপলক্ষে নাগরিক ঐক্য জাতীয় প্রেসক্লাব থেকে র‌্যালি বের করে। ছবি: মনিরুল আলম

১৪ / ২২
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি জাতীয় সমাবেশ শেষে রাজধানীর প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি বের করে। ছবি: মনিরুল আলম

১৫ / ২২
বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সমাবেশ থাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  ছবি: মনিরুল আলম

১৬ / ২২
বগুড়ায় জেলা বিএনপির ডাকে শনিবার আধাবেলা হরতালে পুলিশি পাহারায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের বাস চলাচল করতে দেখা যায়। ছবিটি শহরের চারমাথা এলাকা থেকে সকাল সাড়ে ১০টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২২
‘মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি...’ কবিতার মতোই মৌমাছির আগমনীবার্তা জানান দেয় শীত মৌসুমের। কুমিল্লার বুড়িচং উপজেলার বালিখাড়ায় বিস্তীর্ণ সরষেখেতে মধু সংগ্রহ করতে লাখো মৌমাছি দেখা যায়। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৮ / ২২
শনিবার নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ে আঞ্চলিক গণিত উৎসবে যোগ দিতে এসেছে শিক্ষার্থীরা। জাতীয় পতাকা উত্তোলন করে উৎ​সবের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আবদুল গাফফার খান। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১৯ / ২২
ডাচ-বাংলা ও প্রথম আলো আয়োজিত হবিগঞ্জ আঞ্চলিক গণিত উৎসবে বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শনিবার দিনভর অতিথিদের নানা প্রশ্ন করে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ

২০ / ২২
চট্টগ্রাম নগরের নয়টি স্কুলে প্রাথমিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ছবিটি শনিবার সকাল ১০টায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

২১ / ২২
মহাসড়কে কোনো সতর্কতা সংকেত না থাকায় গাড়ি এসে নালায় পড়ে দুর্ঘটনা ঘটছে। কংক্রিট–বোঝাই ট্রাকটি শনিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় এভাবে পড়ে যায়। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, সীতাকুণ্ড

২২ / ২২
ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সদস্য ১৯টি ব্যাংক আজ শনিবার সন্ধ্যায় গণভবনে ৩ লাখ ৭০ হাজার কম্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করে। ষাটোর্ধ্ব, এতিম শিশু এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে শীতপ্রধান অঞ্চলগুলোতে এসব কম্বল বিতরণের জন্য সংশ্লিষ্ট লোকজনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে।