নাচের ক্লাসে তালিম দিচ্ছেন ফিলিস্তিনি ব্যালে শিক্ষিকা শিরিন জিয়াদে। রামাল্লায় স্থাপিত এটাই ব্যালে নাচের প্রথম ফিলিস্তিনি স্কুল। গত ৮ অক্টোবর তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি
২ / ২১
রামাল্লায় স্থাপিত ব্যালে নাচের প্রথম ফিলিস্তিনি স্কুলে তালিম দিচ্ছেন শিক্ষিকা শিরিন জিয়াদে। ছবি: এএফপি
৩ / ২১
মেক্সিকোর ভেরাক্রুজে বুধবার সিনক্রোনাইজড সাঁতার প্রতিযোগিতার একটি পর্বে দর্শনীয় ভঙ্গিতে কলম্বীয় দলের এক সদস্য। মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ৩১টি দেশের প্রায় আট হাজার প্রতিযোগী সে দেশে চলমান ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ছবি: এএফপি
৪ / ২১
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ইন্ডিয়ানা পেসার্স ও শার্লট হর্নেটসের মধ্যে রাগবি খেলা চলাকালে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বুধবার ব্যাংকার্স লাইফ ফিল্ডহাউস থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ২১
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে গাড়ি প্রদর্শনী। প্রদর্শনীতে ডজ চার্জার গাড়ি। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি
৬ / ২১
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে স্পেনের সংগীত তারকা হোয়ান ম্যানুয়েল সেরাতের সম্মানে আয়োজিত লাতিন রেকর্ডিং অ্যাকাডেমি পারসন অব দ্য ইয়ার অনুষ্ঠানে যুক্তরাজ্যের সংগীতশিল্পী আনিকা। ছবিটি বুধবার লাসভেগাস থেকে তোলা। ছবি: এএফপি
ভারী বৃষ্টিতে নেয়ে উঠেছে রেলপথ। এরই মধ্য দিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার একজন নারী। ছবিটি বুধবার উভা প্রদেশের হাপুতালে এলাকা থেকে তোলা। ওই প্রদেশে কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ছবি: এএফপি
৯ / ২১
ভারতে বলিউড তারকা সালমান খানের বোন অর্পিতা খানের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে (বাঁ থেকে) বলিউড তারকা আমির খান, অর্পিতা খান, তাঁর স্বামী আয়ুশ শর্মা ও সালমান খান। ছবিটি বুধবার হায়দরাবাদের ফালাকনামা প্যালেস থেকে তোলা। ছবি: আইএএনএস
১০ / ২১
বলিউড তারকা সালমান খানের বোন অর্পিতা খানের বিয়ের অনুষ্ঠানে টেনিস তারকা সানিয়া মির্জা (ডান থেকে দ্বিতীয়)। ছবিটি বুধবার হায়দরাবাদের ফালাকনামা প্যালেস থেকে তোলা। ছবি: আইএএনএস
১১ / ২১
শীতের পোশাক কিনতে রাজধানীর দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ছবিটি আজ গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১২ / ২১
রাজধানীর দোয়েল চত্বর এলাকায় মাটির তৈরি জিনিসে আলপনার কাজ করছেন বিক্রেতারা। ছবি: ফোকাস বাংলা
১৩ / ২১
রাজধানীর ফুটপাতে বাঁশ, বেত ও মাটির তৈরি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মাটির তৈরি জিনিস দেখছেন ক্রেতারা। ছবিটি আজ রাজধানীর দোয়েল চত্বর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৪ / ২১
চট্টগ্রামে কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলোর উদ্যোগে আয়োজন করা হয় তারুণ্য উৎসবের। আজ সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। ছবিটি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৫ / ২১
শোকসভায় বাবার কথা বলতে গিয়ে আজ বৃহস্পতিবার অঝোরে কাঁদতে থাকেন দুর্বৃত্তের হাতে খুন হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামের ছেলে সৌমিন শাহরিদ জেভিন। ছবি: শহীদুল ইসলাম
১৬ / ২১
সৌমিনের কান্না স্পর্শ করে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের, তাঁরাও কান্না থামাতে পারেননি। আজ বৃহস্পতিবার সমাজবিজ্ঞান বিভাগ শোকসভার আয়োজন করে। ছবি: শহীদুল ইসলাম
১৭ / ২১
ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আজ বৃহস্পতিবার একজন নিহত হওয়ার ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছবি: ফোকাস বাংলা
১৮ / ২১
ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আজ বৃহস্পতিবার একজন নিহত হয়। ছবি: ফোকাস বাংলা
১৯ / ২১
রাজধানীর আগারগাঁও এলাকার (ইসলামিক ফাউন্ডেশন–সংলগ্ন সড়ক) এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়। স্থানীয় উদ্যোগে কিছু সুরকি ফেলা হলেও সড়কটির সংস্কার হচ্ছে না দীর্ঘদিন। এ সড়কে প্রতিদিন শত শত যানবাহন এবং মানুষ চলাচল করে। এ পথ দিয়ে চলতে গিয়ে কেউ কেউ দুর্ঘটনার শিকারও হয়েছেন। ছবি: মনিরুল আলম
২০ / ২১
জাগরণ ফাউন্ডেশনের সদস্যরা ইউনিভারসেল চাইল্ড ডে-২০১৪ উপলক্ষে ফান্ড সংগ্রহ করছেন। সংগৃহীত অর্থ শিশুদের কল্যাণে ব্যয় হবে। ছবিটি গুলশান ২ নম্বর গোল চত্বর থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
২১ / ২১
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আজ ৫০তম জন্মদিন। তাই গতকাল রাত ১২টা ১ মিনিটে গুলশানে নিজের কার্যালয়ে কেক কেটে ছেলের জন্মদিন পালন করেন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা