ছবিতে আজ (২০ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
স্পাইডারম্যানের পোশাকে অস্কার–পুতুল নিয়ে যাচ্ছেন একজন। ছবিটি হলিউডের ডলবি থিয়েটারের বাইরে থেকে তোলা। সেখানে ৮৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের পুরস্কার দেওয়ার আয়োজন চলছে। ছবি: রয়টার্স

২ / ১৭
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলীয় ইয়েপ্পুন উপকূলে আজ সকালে গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক ঝড় মারসিয়া আঘাত হানে। এ সময় প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে। ছবি: এএফপি

৩ / ১৭
ভারতের চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে ছবি তোলার ভঙ্গিতে ভারতীয় অভিনেত্রী সানজানা সিং। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আইএএনএস

৪ / ১৭
চীনা নববর্ষ বরণ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইচ্ছাপূরণের গাছে নিজের ইচ্ছার কথা লিখছেন টেলিভিশন ব্যক্তিত্ব জিনি মাই। ছবিটি বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের বেভারলি সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৭
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর ও শরীয়তপুরে মেঘনা ও পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে অবাধে জাটকা ধরছেন জেলেরা। ছবিটি চাঁদপুর সদরের রাজরাজেস্বর এলাকা থেকে তোলা। ১ নভেম্বর ২০১৪ থেকে ৩০ জুন ২০১৫ পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও কেনা-বেচা নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। ছবি: আলম পলাশ, চাঁদপুর

৬ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল ২১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে প্ল্যাকার্ড বানাতে ব্যস্ত শিল্পীরা। ছবিটি আজ সকালে বগুড়া শহরের শহীদ খোকন উদ্যানের ফুলপট্টি থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ১৭
আলু ঘরে তোলা শেষে ওই জমিতেই ভুট্টা বুনছেন শেফালী বেগম। তাঁকে সহায়তা করছেন পরিবারের সদস্যরা। ছবিটি আজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ১৭
রাজধানী ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকি বাংলা নামে এক মতবিনিময় সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: জিয়া ইসলাম

৯ / ১৭
শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে মতিবিনিময় করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একপর্যায়ে ভারতের শিল্পীদের সঙ্গে বাংলাদেশের শিল্পীরা গাইলেন। ছবি: জিয়া ইসলাম

১০ / ১৭
শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে মতিবিনিময় অনুষ্ঠানের একপর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা সমস্বরে গেয়ে ওঠেন বাংলাদেশের জাতীয় সংগীত। ছবি: জিয়া ইসলাম

১১ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে আলপনা করেছে সম্মিলিত নাট্য পরিষদ। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ১৭
সিলেটের বিভিন্ন উপজেলায় বাঁশ-বেতের মোড়া তৈরি হয়। বাসাবাড়িতে এসব মোড়ার চাহিদা আছে বেশ। মোড়া  ভ্যানে বোঝাই করে এক বিক্রেতা ফেরি করে বেড়াচ্ছেন। ছবিটি সিলেট শহরের কোর্টপয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দেয়ালগুলোতে মাতৃভাষার জন্য বিক্ষোভ মিছিল সংবলিত চিত্র আঁকছেন চারুকলা অনুষদের কয়েকজন শিক্ষার্থী। ছবি: আশরাফুল আলম

১৪ / ১৭
পেট্রলবোমা হামলার আশঙ্কায় ট্রাকের সামনে লাগানো হয়েছে লোহার গ্রিল। শুক্রবার হরতাল না থাকায় বাসের পাশাপাশি স্বল্প আয়ের মানুষেরা ট্রাকের ছাদে করে ছুটছেন গন্তব্যে। ট্রাকটি শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে যায়। ছবি: আশরাফুল আলম

১৫ / ১৭
বর্ণমেলার ‘বর্ণ-কারিগর তোমার বর্ণ পাঠাও’ প্রতিযোগিতার বিচারকেরা বাছাই করছেন শিশুদের পাঠানো নানা বর্ণ। বিচারক ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী, আবদুল মান্নান, ওয়াকিলুর রহমান। কারওয়ান বাজারে প্রথম আলোর নতুন ভবনে বিকেলে ছবিটি তোলা। কাল একুশে ফেব্রুয়ারি, রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে বর্ণমেলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ১৭
পুরান ঢাকার কাপ্তানবাজার থেকে শুক্রবার বেলা আড়াইটার দিকে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের এক অভিযানে ১৬টি কাঠবিড়ালি উদ্ধার করা হয়। অবৈধভাবে এগুলো ধরার জন্য বাচ্চু মিয়া নামের এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। ছবি: আবদুস সালাম

১৭ / ১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ও জামায়াতের নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় ফুল দিয়ে প্রতীকী শহীদ মিনার তৈরি করে গণজাগরণ মঞ্চ। ছবি: সাইফুল ইসলাম