ছবিতে আজ (২০ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
গোল্ডেন মাস্ক ডাইন্যাস্টি শোতে বিশেষ ভঙ্গিমায় শিল্পীরা। ছবিটি বৃহস্পতিবার চীনের বেইজিংয়ের হ্যাপি ভ্যালি থেকে তোলা। সেখানে স্বর্ণ-মুখোশ পরা এক রানি বর্ণাঢ্য এক রাজবংশ গড়ে তোলেন। তাঁর-ই গুণকীর্তনে এ অনুষ্ঠান। ছবি: রয়টার্স

২ / ১৬
একটি সার্কাস দলের প্রদর্শনী চলাকালে বাস্কেটবলে নৈপুণ্য দেখাচ্ছে একটি প্রশিক্ষিত হাতি। ছবিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৬
দুটি সাইকেলে একসঙ্গে বেশ কয়েকজন শিল্পীর শারীরিক কসরত প্রদর্শন। ছবিটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি সার্কাস দলের প্রদর্শনী চলাকালে তোলা। ছবি: এএফপি

৪ / ১৬
ভাড়া করা একটি কুকুরের সঙ্গে খেলছে এক জাপানি শিশু। জাপানের টোকিওতে খেলার জন্য ঘণ্টা চুক্তিতে এমন পোষা কুকুর ভাড়া করা যায়। চাইলে বড়রাও সময় কাটানোর জন্য এমন কুকুর ভাড়া করতে পারে। ২২ ফেব্রুয়ারি তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি

৫ / ১৬
জাপানে তিন দিনের সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা। এরই অংশ হিসেবে আজ কিয়োটো শহরের ফুশিমি ইনারি মন্দির দেখতে যান তিনি। সেখানে তাইকো (জাপানের ঐতিহ্যবাহী ঢোল) বাজানোর সময় মিশেলও কাঠি চালান। ছবি: এএফপি

৬ / ১৬
জেমস বন্ডের সিরিজের নতুন ছবি ‘স্পেকটর’-এর সেটের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই ভূত। ছবিটি গতকাল মেক্সিকো সিটির জোকালো শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৬
ক্যালিফোর্নিয়ার রাজধানী সান ডিয়েগের টোরি পাইনস স্টেট বিচ এলাকায় বৃহস্পতিবার সাগরের ওপর বিচরণ করেন একজন হ্যান্ড গ্লাইডার। ছবি: রয়টার্স

৮ / ১৬
হোয়াইট হাউসের সাবেক ইন্টার্ন মনিকা লিউনস্কি বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভার শহরে টিইডি ২০১৫ সম্মেলনে ভাষণ দেন। বিল ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে মনিকার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি হইচই ফেলে দেয়। ছবি: রয়টার্স

৯ / ১৬
হোয়াইট হাউসের ওভাল অফিসে বৃহস্পতিবার ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের (বাঁয়ে) সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স

১০ / ১৬
জার্মানির উত্তরাঞ্চলীয় শহর লিউবেক সফরে আসবেন ডাচ রাজা উইলিয়াম-আলেকজান্ডার ও রানি ম্যাক্সিমা। এ উপলক্ষে রাখা হয়েছে তাঁদের প্রতিকৃতি। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৬
মুম্বাইয়ে ল্যাকমি ফ্যাশন উইকে বৃহস্পতিবার বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। ছবি: এএফপি

১২ / ১৬
বোরো ধান চাষে ব্যস্ত কৃষক আনসার আলী। ছবিটি আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শ্যামগাতী গ্রাম থেকে তোলা। ছবি: তানভীর আহমেদ, সিরাজগঞ্জ

১৩ / ১৬
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৪ / ১৬
পায়রা উড়িয়ে রাজশাহী নগরে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন সাংসদ ফজলে হোসেন বাদশা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৫ / ১৬
সন্তানদের সময়মতো পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। ছবি: সাজিদ হোসেন

১৬ / ১৬
আতা ফলে ভরে গেছে গাছ। ছবিটি রাজশাহী নগরের কাশিয়াডাঙা এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম