ছবিতে আজ ( ২০ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
রামাদি শহর থেকে পালিয়ে আসা বাস্তুহারা এক শিশুকে দুধ খাওয়াচ্ছে এক ইরাকি সেনা। ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস ওই ইরাকি শহর দখল করে নেওয়ায় অনেক সাধারণ মানুষ সেখান থেকে পালিয়ে যায়। ছবিটি মঙ্গলবার রাজধানী বাগদাদের শহরতলি থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১২
সূর্যাস্তের সময় পাহাড়ের চূড়ায় একটি পরিবারের কয়েকজন সদস্য। ছবিটি মঙ্গলবার নিকারাগুয়ার মানাগুয়া সিটি থেকে তোলা। সেখানকার দৈনন্দিন জীবনেরই চিত্র এটি। ছবি: রয়টার্স

৩ / ১২
কুষ্টিয়ায় সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্বের অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা। ছবিটি কুষ্টিয়া পৌর মিলনায়তন থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

৪ / ১২
রোগ প্রতিরোধে হেলথ প্রমোশন ফাউন্ডেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করে পাঁচটি সংগঠন। ছবিটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৫ / ১২
পাহাড়ের বুক থেকে যেন অগ্নি-ফোয়ারা ছুটেছে। এটি আসলে পিতো দে লা ফোরনাইজ আগ্নেয়গিরির লাভা উদ্‌গীরণ। ছবিটি মঙ্গলবার ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের দ্বীপ লা রিইউনিয়ন থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১২
মেঘনাপাড়ের জেলেরা নদী থেকে মাছ ধরে ঘাটে ফিরেছেন। এই মাছ বিক্রি করা হবে বিভিন্ন হাটে-বাজারে। ছবিটি বুধবার সোনারগাঁয়ের বোদ্দারবাজার ঘাট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ১২
ছাত্র ইউনিয়নের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নেতা-কর্মীরা রাজধানীর শিশু একাডেমির সামনে পুলিশের উপস্থিতিতে ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। ছবি: হাসান রাজা

৮ / ১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের ৯ম ও ১০ম ব্যাচের র‌্যাগ ডে উদযাপনে শিক্ষার্থীরা বুধবার টিএসসিতে আনন্দ-উল্লাস করেন। ছবি: মনিরুল আলম

৯ / ১২
গোলাপি কাঠগোলাপ ফুটে আছে রাজধানীর হাইকোর্ট এলাকায়। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ১২
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের পর তাঁদের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: আবদুস সালাম

১১ / ১২
ন্যায্য অধিকারের দাবিতে প্রতিবছর ২০ মে ‘মুল্লুকে চলো দিবস’ পালন করেন চা-শ্রমিকেরা। দিবসটি উপলক্ষে  আজ বিকেলে চা-শ্রমিকেরা জাতীয় প্রেসক্লাব এলাকায় শোভাযাত্রার আয়োজন করেন। ছবি: আশরাফুল আলম

১২ / ১২
ভেজাল পানি উৎপাদনের জন্য মালিবাগ এলাকার বিজ্ঞান কলেজের ভাইস প্রিন্সিপাল এম এ আবুল মালেক ও সাবেক ভাইস প্রিন্সিপাল আবদুর রহিমকে গ্রেপ্তার করেন র‍্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। তাঁদের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। ছবি: আশরাফুল আলম