নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে আজ ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী জন কি (মাঝে), তাঁর স্ত্রী ব্রনাফ (বাঁয়ে) ও ছেলে ম্যাক্স। ছবিটি অকল্যান্ডের একটি ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৯
ব্রাজিলের আসন্ন সাধারণ নির্বাচনের একটি প্রচারণামূলক অনুষ্ঠানে একসঙ্গে সাবেক মাৎস্যমন্ত্রী রিপাবলিকান দলের প্রার্থী মারসেলো ক্রিভেলা (বাঁয়ে) এবং দেশটির প্রেসিডেন্ট ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী দিলমা রৌসেফ। ৫ অক্টোবর সে দেশে সাধারণ নির্বাচন হবে। ছবিটি শুক্রবার ব্রাজিলের রিও ডি জেনিরোর শহরতলি দুক দে কেসিয়াস থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৯
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ১ ট্রিলিয়ন ডলারের ব্যয়-বিষয়ক বিলে স্বাক্ষর করেন। এই বিল ওবামাকে সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ প্রদানের সুযোগ দেবে। সিরিয়ায় অবস্থানরত ইসলামি সুন্নি জঙ্গি সংগঠন আইএসের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল হিসেবে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছবি: এএফপি
৪ / ১৯
ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বৃহস্পতিবার তোলা ছবিটি শুক্রবার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস
৫ / ১৯
এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পরিবেশনা দিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন দক্ষিণ কোরিয়ার পপতারকা সাই (মাঝে)। ছবিটি শুক্রবার কোরিয়ার ইনচনে এশিয়াড মেইন স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৯
ব্রিটিশ নৈশক্লাবের মালিক চার্লি গিল্কস (ডানে) ও অ্যানেক ভন ট্রোথা টেলর বিয়ে শেষে হাসিমুখে বেরিয়ে আসছেন। ছবিটি শুক্রবার ইতালির মনোপলিতে কার্লো ভি ক্যাসল থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৯
ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোর রানওয়েতে হাঁটছেন একজন মডেল। বৃহস্পতিবার তোলা ছবিটি শুক্রবার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস
৮ / ১৯
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাসভেগাসে অনুষ্ঠিত আইহার্ট রেডিও মিউজিক ফেস্টিভ্যালে মার্কিন সংগীত তারকা ও অভিনেত্রী টেলর সুইফটের (মাঝে) পরিবেশনা। ছবিটি শুক্রবার এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৯
ভারতে শনিবার অনুষ্ঠিত একটি ফ্যাশন শোর র্যাম্পে বলিউড তারকা কঙ্গনা রানৌত। পাশে সিনেমা পরিচালক ও নকশাকার করণ জোহর। ছবিটি মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ১৯
বন্যার আগে ভালো দাম পেয়েছেন পাটচাষিরা। বন্যায় পাটের মান কমে যাওয়ায় আবার দামও কমে গেছে। উপযুক্ত দামের আশায় জামালপুর জেলার ইসলামপুর পাইলিং ঘাট হাটে পাট নিয়ে আসছেন চাষিরা। ছবিটি শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৯
জাতীয় পার্টির দুই পক্ষের একই স্থানে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে আজ শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
রাজশাহীতে কালকের হরতালের সমর্থনে আজ শনিবার জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। পরে তাঁরা রাজশাহী বালিকা উচ্চবিদ্যায়ের গলির মুখে সমাবেশ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। ছবিটি নগরের হেতম খাঁ এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
১৪ / ১৯
সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শরতের এই বৃষ্টিতেই দৈনন্দিন প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছে মানুষ। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা হয়ছে। ছবি: মনিরুল আলম
১৫ / ১৯
ভারতে শনিবার অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে বলিউড অভিনেত্রী শমিতা শেঠি (বাঁয়ে) ও সোফি চৌধুরী। ছবিটি মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
১৬ / ১৯
বর্ষাকালের টলটলে পানিতে লাফানো-ঝাঁপানোয় মেতে উঠেছে দুরন্ত শিশুরা। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দক্ষিণ বাড়ইপাড়া এলাকা থেকে ছবিটি শনিবার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৭ / ১৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শুক্রবার রাত থেকে মির্জাপুরের ধল্যা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি শনিবার দুপুরে সাটিয়াচড়া এলাকা থেকে তোলা। ছবি: মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৮ / ১৯
রংপুরের পায়রা চত্বরে জাতীয় পার্টির বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা প্রতিমন্ত্রী মসিউর রহমানের (রাঙ্গা) প্রেসিডিয়াম ও জেলা মহানগর কমিটির পদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৯ / ১৯
রাজধানীতে শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ জন্য খিলগাঁওয়ের নন্দীপাড়ার প্রধান সড়কে চলাচলকারী মানুষজনকে দুর্ভোগ পোহাতে হয়। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: ফোকাস বাংলা