ছবিতে আজ (২১ অক্টোবর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
চীনের সাংহাই ফ্যাশন উইকে ‘ডিজনি প্রিন্সেস কালেকশন’-এর পোশাকে মডেলদের ক্যাটওয়াক। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

২ / ১৯
চীনের সাংহাই ফ্যাশন উইকে ‘ডিজনি প্রিন্সেস কালেকশন’-এর পোশাকে এক মডেল। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৯
ইন্দোনেশিয়ার জাকার্তার রাজপ্রাসাদে প্রথম কার্যদিবসে আজ মঙ্গলবার গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলছেন জোকো উইদোদো। ছবি: এএফপি

৪ / ১৯
চীনের সাংহাই ফ্যাশন উইকে আলবের্তা ফেরেতির ডিজাইন করা পোশাকে ক্যাটওয়াক করছেন এক মডেল। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৯
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ১৮ অক্টোবর শুরু হয়েছে ঐতিহ্যবাহী পুতুলনাচ। এতে অংশ নেওয়ার আগে মঞ্চের পেছনে পুতুলগুলো সাজিয়ে রাখা হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার প্রকাশিত হয়। ছবি: রয়টার্স

৬ / ১৯
ব্রাজিলের সাও পাওলো শহরে নির্বাচনী প্রচারে ব্যস্ত দেশটির প্রেসিডেন্ট এবং ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট প্রার্থী দিলমা রুসেফ। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৭ / ১৯
ভারতের দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শান্তিতে নোবেলজয়ী শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৮ / ১৯
চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে ‘উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড’ নামের থিম পার্কে হোয়াইট হাউসের রেপ্লিকার সামনে ছবি তুলছেন এক নারী। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ১৯
ঋতুর পালাবদলে এখন চলছে শরৎকাল। এ সময়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই উপভোগ্য। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের শেফিল্ড পার্ক গার্ডেনে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসে বই পড়ছেন একজন। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

১০ / ১৯
চীনের সাংহাইয়ে আয়োজিত সাংহাই ফ্যাশন উইকে আলবের্তা ফেরেতির নকশা করা পোশাক প্রদর্শন করছেন কয়েকজন মডেল। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৯
‘রেইজিন উইকএন্ড’ নামের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ফোম মেখে আনন্দে মেতেছেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস ইউনিভার্সিটির শিক্ষর্থীরা। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ১৯
12  নাটোরের বড়াইগ্রামে সোমবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩২ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নাটোরের গুরুদাসপুরের সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত মানুষের জানাজায় অংশ নেন স্থানীয় লোকজন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৩ / ১৯
বগুড়ার কড়ইতলা এলাকায় রেললাইনের পাশের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় উচ্ছেদ অভিযানের বিশাল মহড়া দেওয়া হলেও অল্প কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ১৯
বিশ্বের অন্যতম বৃহৎ ও দুর্লভ প্রজাতির প্রজাপতির দেখা মিলেছে রাঙামাটি শহরে। এর আকার প্রস্থ: ৯.৫ ইঞ্চি ও উচ্চতা: ৫ ইঞ্চি। লালচে রঙের ডোরাকাটা প্রজাপতিটি আজ দুপুরের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাঙামাটির ভেদভেদী উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমানের নাম ফলকে এসে বসে। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৫ / ১৯
শীত নামছে। বর্ষাকালে ডুবে যাওয়া জমির পানি কমে আসছে। শুকিয়ে যাওয়া ডোবায় ঘাস খাচ্ছে গরুটি। চারপাশে দুধশাদা এক দল বক। ছবিটি আজ সকালে বগুড়া শহরের শেরেবাংলা নগর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ১৯
ইলিশ শিকারের সরকারি নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে। তাই ব্যস্ত সময় কাটছে জেলেদের। মাছ ধরার ফাঁকে ছেঁড়া জাল ঠিক করে নিচ্ছেন তাঁরা। ছবিটি আজ দুপরে উপজেলার অন্তারমোড় এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১৭ / ১৯
বগুড়ার বাইপাস সড়কের পালশা এলাকায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় মারা যান বাসদের নেতা কৃষ্ণ কমল। এ খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তাঁর রাজনৈতিক সহকর্মীরা। ছবিটি আজ শহরের শেরেবাংলা নগর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ১৯
রংপুর শহরের বিভিন্ন স্থানে সাঁটা হয়েছে সিনেমার পোস্টার। আজ সকালে শহরে নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক, নারী নির্যাতন ও নারী পাচারের বিরুদ্ধে শোভাযাত্রা বের করা হয়। এ সময় কিছু পোস্টারকে ‘অশ্লীল’ উল্লেখ করে তাঁরা পোস্টারগুলোতে কালো কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দেন। ছবিটি শহরের স্টেশন রোড এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৯ / ১৯
পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন উপলক্ষে গ্রামীণফোনের চার হাজার কর্মী আজ মঙ্গলবার সারা দেশে পাঁচ কোটি গ্রাহককে ধন্যবাদ জানান। ছবিতে গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদসহ প্রতিষ্ঠানটির কর্মীদের হাতে ধন্যবাদ লেখা হাজার হাজার বেলুন উড়াতে দেখা যাচ্ছে। সারা দেশে প্রতিষ্ঠানটির সব আঞ্চলিক কার্যালয়ে এ রকম অনুষ্ঠান আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত