ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো কথা বলছেন মিত্রদেশ কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে। গত সপ্তাহে ৮৮ বছরে পা দিয়েছেন কাস্ত্রো। মূলত তাঁর সঙ্গে সাক্ষাত্ করতেই গত মঙ্গলবার হাভানায় পৌঁছান মাদুরো। ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি
২ / ১২
অবশেষে মিলেছে মুক্তি! ভারতের মনিপুরে ১৪ বছর ধরে অনশন চালিয়ে যাওয়া অধিকারকর্মী ইরোম শর্মিলা বুধবার কারা হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। ২০০০ সালের নভেম্বরে গ্রেপ্তার হওয়ার পর থেকে অনশন করে আসছিলেন তিনি। ছবি: রয়টার্স
৩ / ১২
ছয়তলা ভবনের সমান উঁচু রাবারের হাঁস ভাসছে লস অ্যাঞ্জেলেসের বন্দরের পানিতে। বুধবার তোলা ছবি। উঁচু নৌযান নিয়ে ‘টল শিপ ফেস্টিভ্যাল’ শীর্ষক উত্সবের উদ্বোধন উপলক্ষে ভাসানো হয়েছে ডাচ শিল্পী ফ্লোরেনটিজন হফম্যানের তৈরি এই ‘রাবার ডাক’। ২৪ আগস্ট পর্যন্ত এই উত্সব চলবে। ছবি: এএফপি
৪ / ১২
মিষ্টি হাসির দুষ্টুমিতে মগ্ন হলিউড তারকা ক্লোয়ি গ্রেস মোরেত্জ। হলিউডে বুধবার ‘ইফ আই স্টে’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হাজির হয়েছিলেন তিনি। সেখান থেকে ছবিটি তোলা। ছবি: এএফপি
৫ / ১২
অর্থমন্ত্রী অ্যাক্সেল কিসিলোর সঙ্গে গভীর পরামর্শে মগ্ন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ দি কির্চনার। ছবিটি বুধবার বুয়েনস এইরেস থেকে তোলা। স্থানীয় শেয়ারবাজারের ১৬০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেন তিনি। ছবি: এএফপি
৬ / ১২
হলিউডে বুধবার ‘ইফ আই স্টে’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হাজির হয়েছিলেন দুই তারকা প্যাট্রিক শোয়ার্জনেগার ও লিয়ানা লিবারাতো। ছবিটি হলিউডের টিসিএল চায়নিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১২
ভারী বৃষ্টিপাতে চরাচর পানিতে থইথই। অগত্যা ভেলায় করে পোষা শূকরটি নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাত্রা। ছবিটি বুধবার চীনের ঝেজিয়াং প্রদেশের লিশুই এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১২
মুক্ত ডানার চপল চারণে শূন্যে স্থির খুদে পাখি হামিংবার্ড। ছবিটি বুধবার কলম্বিয়ার পেরেইরা এলাকার একটি বাগান থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১২
ভারী বৃষ্টিতে ডুবে আছে রাস্তা। বাধ্য হয়ে রাস্তার ওপর ইঞ্জিনের নৌকা নিয়ে পারাপার হচ্ছে মানুষ। ছবিটি বুধবার চীনের ঝেজিয়াং প্রদেশের লিশুই এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ১২
সিঙ্গাপুরে ফ্যানটাসিয়া প্রদর্শনীতে অতিথিদের স্বাগত জানাতে নাচগানের আয়োজন। ছবিটি আজ মেরিনা বে স্যান্ডস এলাকা থেকে তোলা। এই প্রদর্শনীতে বিশ্বের সবচেয়ে উঁচু চকলেটের ঝরনা থাকে। থাকে বিশাল আকারের ভোজ্য পশুপাখির চিড়িয়াখানা। ছবি: এএফপি
১১ / ১২
প্রথম আলো, গ্রামীণফোন ও টুইটারের আয়োজনে ‘শেয়ার ইয়োর জার্সি লুক’ শীর্ষক প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা। বিশ্বকাপ ফুটবল-২০১৪ উপলক্ষে সেলফি তোলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাজধানীর বারিধারায় গ্রামীণফোন সেন্টারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ছবি: মনিরুল আলম
১২ / ১২
বগুড়ার প্রায় সব উপজেলায় বেগুনের ব্যাপক আবাদ হয়েছে। কিন্তু বেগুনগাছের পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে। কৃষক মোবারক হোসেন সেই হলুদ পাতা ছিঁড়ে ফেলছেন। ছবি: সোয়েল রানা, বগুড়া