নিউ ইয়র্কে তারকাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনারিং ক্লেয়ার ড্যানসে এভাবেই নিজেকে উপস্থাপন করেন অভিনেত্রী স্টেলা স্নেবল। ছবি: এএফপি
২ / ১৮
সিডনির বোনদি সৈকতে জগিং করতে এসে আজ মঙ্গলবার ঝড়ের কবলে পড়েন কয়েকজন। সিডনি ও আশপাশের এলাকায় এই ঝড়ে অনেক গাছ উপড়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। ওই সব এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: এএফপি
৩ / ১৮
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন গতকাল সোমবার নিউ হ্যাম্পশায়ারে প্রচার চালাতে যান। এ সময় তিনি ক্রিস্টিন’স বিসত্রো অ্যান্ড বেকারিতে একটি শিশুকে কোলে তুলে নেন। ছবি: রয়টার্স
৪ / ১৮
যুক্তরাষ্ট্রে এনসিএএ ফুটবল চ্যাম্পিয়ন ওহিও স্টেটের দলটিকে গতকাল সোমবার হোয়াইট হাউসে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই একজন খেলোয়াড় বনে যান। ছবি: রয়টার্স
৫ / ১৮
পেরুর লিমায় গতকাল সোমবার ভাষণ দেন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হে (বাঁয়ে)। এ সময় তাঁর পাশে ছিলেন পেরুর প্রেসিডেন্ট ওলান্তা হুমালা। ছবি: রয়টার্স
৬ / ১৮
পাকিস্তানের লাহোরে পাকিস্তান ফ্যাশন ডিজাইন কাউন্সিল আয়োজিত ফ্যাশন উইকে অংশ নেওয়া এক মডেল। ছবি: রয়টার্স
৭ / ১৮
ভূমধ্যসাগরের উপকূলীয় একটি এলাকায় এক বাবা তাঁর ছেলেকে দাঁড়িয়ে নৌকা চালানো শেখাচ্ছেন। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৮
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানায় সুপেয় পানির তীব্র সংকট চলছে। এ অবস্থায় খাবার পানি সংগ্রহে পাত্র নিয়ে ছুটছে এক শিশু। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৮
বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারীদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে বাধার মুখে পড়েন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। পরে তাঁদের একজন প্রতিনিধি মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। ছবি: সাবিনা ইয়াসমিন৷
১০ / ১৮
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আবহাওয়া অধিদপ্তরের সামনের সড়কে পল্লবী থেকে ঢাকেশ্বরীগামী সেফটি পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হয়। প্রত্যক্ষদর্শী ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যাত্রীদের উদ্ধার করে ওই বাসটিকে দুই ঘণ্টা আটকে রাখে। ছবি: আবদুস সালাম
১১ / ১৮
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে একজন কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রতীক ‘ঝুড়ি’। তাই তাঁর কর্মীরা সবার দৃষ্টি আকর্ষণ করতে বিশাল ঝুড়ি বানিয়েছেন। ছবিটি আজ দুপুরে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৮
পাশে ঘোড়াকে বেঁধে ভরদুপুরে অঘোরে ঘুমাচ্ছেন মালিক। ছবিটি আজ মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সড়কের ফুটপাত থেকে তোলা। ছবি: এএফপি
১৩ / ১৮
সচেতনতামূলক ‘পৃথিবী বাঁচাও’ আন্দোলনের জন্য ভারতের এই তিন স্কুলছাত্রী এই সাজে সেজেছে। ছবি: এএফপি
১৪ / ১৮
সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্যে মঙ্গলবার সকালে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে বগুড়া শহরের সাতমাথা এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৫ / ১৮
এ বছর পার্বত্য এলাকায় ভুট্টার ভালো ফলন হয়েছে। প্রতি মণ ভুট্টা ৭৪০ টাকায় বিক্রি হওয়ায় লাভও হচ্ছে বেশ ভালো। ভুট্টার চাষ করে চিরঞ্জীব চাকমা এক একর জমিতে প্রায় ৭৫ মণ ফলন পেয়েছেন। বিক্রি করে পাবেন প্রায় ৫৫ হাজার টাকা। ছবিটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১৬ / ১৮
বোরো ধান কাটা শুরু হয়েছে। সোনা রঙা পাকা ধান কেটে আঁটি বেঁধে ঘরে তোলার কাজে ব্যস্ত কৃষকেরা। ছবিটি মঙ্গলবার দুপুরে যশোর সদরে খড়িঞ্চাডাঙ্গা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
১৭ / ১৮
গত কয়েক দিনের খরতাপের পর মঙ্গলবার সিলেটে সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে থমকে যায় নগরজীবন। ছবিটি নগরে কিনব্রিজ এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৮ / ১৮
পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে বস্তিসহ বিভিন্ন বসতবাড়ি। প্রাণ হারানোর ঝুঁকি নিয়ে এসব জায়গায় বসবাস করছে হাজারো মানুষ। ছবিটি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের মতিঝরনা বস্তি এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম