সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মিয়ানমার, মালয়েশিয়া ও পর্তুগালের (বাঁ থেকে) সেরা সুন্দরীরা একসঙ্গে দাঁড়িয়ে। ছবিটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে তোলা। ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে গেছেন তাঁরা। ছবি: এএফপি
৩ / ১২
দেশি প্রতিদ্বন্দ্বী আলেকসান্দ্রা পানোভার সঙ্গে কষে লড়ছেন রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। ছবিটি আজ মেলবোর্নে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১২
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাহারায় মহাসড়কে চলাচল করছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার বাইপাস সড়কের তিন মাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৫ / ১২
কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে আজ বুধবার সকালে কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া প্রতিনিধি
৬ / ১২
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও ৪৮ ঘণ্টার হরতালে আজ রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছবিটি গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১২
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের তল্লাশি। ছবিটি আজ বুধবার রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১২
ব্যবসায়ীদের হরতালের আওতামুক্ত রাখতে ও সন্ত্রাসী-বোমাবাজদের গ্রেপ্তারের দাবিতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাদা পতাকা নিয়ে শান্তি সমাবেশ করে বাংলাদেশ হকার্স ফেডারেশন। ছবি: জাহিদুল করিম
৯ / ১২
বাংলাদেশে উর্দু-হিন্দি সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন থেকে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। মিছিলে চলচ্চিত্র জগতের তারকারা উপস্থিত ছিলেন। ছবি: খালেদ সরকার
১০ / ১২
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও হরতাল চলাকালে নগরে পুলিশের অবস্থান। ছবিটি আজ রূপসী বাংলা হোটেলের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ১২
রাজধানীর মহাখালী এলাকা থেকে আজ সকালে ছাত্রশিবিরের পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৩০টি ককটেল ও নাশকতা চালানোর বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। ছবি: ফোকাস বাংলা