ছবিতে আজ (২১ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
তুরস্কের মার্দিন প্রদেশে শরণার্থীশিবিরে কাঁটাতারের বেড়ার পেছনে অপেক্ষা করছেন দুই ইয়াজিদি শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত অ্যাঞ্জেলিনা জোলির জন্য অপেক্ষা করছেন তাঁরা। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

২ / ২৬
তুরস্কের মার্দিন প্রদেশের মিদইয়াত শহরে শরণার্থীশিবিরের স্কুলের এক অনুষ্ঠানে সিরিয়া ও ইরাকি শরণার্থী শিশুরা। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৩ / ২৬
ভারতের দিল্লির জামা মসজিদে ইফতার করছে শিশুরা। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৪ / ২৬
কোপা আমেরিকার ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে সেলফি তোলেন জ্যামাইকার ডেশর্ন ব্রাউন। গতকাল শনিবারের এই খেলায় ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ছবি: এএফপি

৫ / ২৬
জাতিসংঘ ঘোষিত প্রথম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ রোববার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে আয়োজিত যোগচর্চার অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: পিআইবি ইন্ডিয়া

৬ / ২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৩৩তম মারমেইড প্যারেড উপলক্ষে এ রকম সাজে শোভাযাত্রায় অংশ নিয়েছেন এক নারী। এই শোভাযাত্রায় প্রায় সাত হাজার মানুষ অংশ নেয়। ছবিটি নিউইয়র্কের কোনি আইল্যান্ড থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৬
যুক্তরাষ্ট্রের ডোভারে আয়োজিত চার দিনব্যাপী ফায়ারফ্লাই মিউজিক ফেস্টিভ্যালে এ রকম বাঘের মাথার আকৃতির ব্যাগ নিয়ে এসেছেন এক নারী। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৬
কৃষক শাহ আলম ২৩ শতাংশ জমিতে লাউয়ের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। হাটে বিক্রির জন্য খেত থেকে লাউ তুলছেন তিনি। পাইকারিভাবে প্রতিটি লাউ বিক্রি হবে ৮ থেকে ১০ টাকায়। ছবিটি রোববার বেলা ১১টায় বগুড়া সদর উপজেলার শাখারিয়া গ্রামের তিলেরপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ২৬
বাড়ির পাশে জমিতে জমে থাকা কাদা পানিতে মাছ শিকারে মনোযোগী দুরন্ত শিশুরা। ছবিটি রোববার বেলা ১১টার দিকে বগুড়া সদর উপজেলার নরুইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৬
বগুড়া শহরের ব্যস্ততম তিনমাথা রেলগেট এলাকায় ভোর থেকে চালের বাজার বসে। চাল ব্যবসায়ী ছায়েদ আলী জানান, প্রতিদিনই তিন থেকে চার মণ চাল বিক্রি করতেন তিনি। কিন্তু বাজারের মন্দাভাবের কারণে গত কয়েক দিন ১০ থেকে ১২ কেজি চাল বিক্রি করাই দুরূহ হয়ে পড়েছে। ছবিটি রোববার সকাল সাড়ে নয়টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ২৬
ইতালি সফরকালে পোপ ফ্রান্সিস কান্নারত ছোট্ট এক শিশুকে আদর করেন। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৬
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ রোববার ভারতের বেঙ্গালুরুতে যোগব্যায়ামে অংশ নেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: রয়টার্স

১৩ / ২৬
আষাঢ় মাসেও কমেনি গ্রীষ্মের দাবদাহ। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। পথচারীদের অনেকেই বহন করছেন ছাতা। ছবিটি রোববার দুপুরে সিলেট নগরের কিনব্রিজ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২৬
রোববার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ছিল অসহনীয় যানজট। ছবিটি দুপুরে বনানী এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২৬
নৌকা তৈরি ও মেরামতে ব্যস্ত সময় পার করছেন নৌকা তৈরির কারিগরেরা। ছবিটি রোববার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২৬
চট্টগ্রামের বোয়ালখালীতে রেলসেতু ভেঙে খালে পড়ে যাওয়া তিনটি ওয়াগন থেকে ছড়িয়ে পড়া ফার্নেস তেল সংগ্রহ করছে স্থানীয়রা। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৭ / ২৬
বুড়িগঙ্গা নদীতে জাল দিয়ে মাছ ধরছেন দুজন শৌখিন মাছ শিকারি। ছবিটি নারায়ণগঞ্জের পাগলা এলাকার বালুর ঘাট থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৮ / ২৬
বুড়িগঙ্গা নদীতে এসেছে বর্ষার নতুন পানি। এই পানিতে গোসল করতে এসে লঞ্চের ছাদ থেকে লাফ দিচ্ছে দুরন্ত কিশোরেরা। ছবিটি নারায়ণগঞ্জের পাগলা এলাকার বালুর ঘাট থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ২৬
কাজ শেষে ক্লান্ত তাঁরা। ভ্যানে করে ফিরছেন বাড়িতে। এরই মধ্যে ভ্যানে ঘুমিয়ে পড়েছেন তাঁরা। ছবিটি নারায়ণগঞ্জের পাগলা সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২০ / ২৬
ঈদ বাজারে জমে উঠতে শুরু করেছে তৈরি পোশাকের পাইকারি বাজারগুলো। ক্রেতারা ঈদে বিক্রির জন্য পাইকারি দরে ক্রয় করছেন বিভিন্ন ধরনের পোশাক। ছবিটি রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা সড়কের সোহরাওয়ার্দী মার্কেট এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২১ / ২৬
শুরু হয়ে গেছে বর্ষার মৌসুম। বর্ষার নতুন পানিতে ভরে গেছে খাল-বিল। পানি বেড়েছে ঢাকার আশপাশের জলাশয়গুলোতেও। ছবিটি রোববার সকালে ঢাকার অদূরে ডেমরা থানার আমুলিয়া এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম।

২২ / ২৬
সড়ক বিভাগ রাস্তার দুই পাশের গাছ কাটার জন্য চিহ্নিত করার কারণে অশুরকাঠী, চরমোনাই ও মধ্য চরমোনাই এলাকার বিভিন্ন জায়গাতে প্রায় ১০০০ গাছ কেটে ফেলা হয়েছে। ছবিটি রোববার দুপুরে বরিশাল-চরমোনাই সড়ক থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

২৩ / ২৬
২য় ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ছয় উইেকেটর জয়ে ঢাকা বিশ্ববিদ্যালেয়র টিএসসিতে উল্লাস। ছবি: জাহিদুল করিম

২৪ / ২৬
বাংলাদেশের জয়ে সিলেটের জিন্দাবাজারে উল্লাস। ছবি: আনিস মাহমুদ

২৫ / ২৬
টিএসসিতে ক্রিকেট ভক্তদের উল্লাস। ছবি: জাহিদুল করিম

২৬ / ২৬
পতাকা হাতে মোটরসাইকেলে উল্লাস। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তোলা। ছবি: জাহিদুল করিম