ছবিতে আজ (২১ জুলাই ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
চীনের বেইজিংয়ের ইউইউয়ানতান পার্কের লেকে ব্যাঙ আকৃতির ২২ মিটার দীর্ঘ এই বেলুনটি গত শনিবার থেকে প্রদর্শন করা হচ্ছে। ছবিটি রোববার তোলা। চীনা সংস্কৃতিতে ‘সোনা ব্যাঙ’ সম্পদ ও সৌভাগ্যের প্রতীক। ছবি: রয়টার্স

২ / ১৩
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ভারতীয় সংস্কৃতি সপ্তাহ ২০১৪’-এর শেষ দিন রোববার গয়না প্রদর্শন করেন দুই মডেল। ছবি: এএফপি

৩ / ১৩
জাপানে কলম্বিয়ার নৃত্যশিল্পীরা তাঁদের স্বাধীনতা দিবস উদযাপনের পর ছবি তোলার জন্য পোজ দেন। ২০ জুলাই ছিল কলম্বিয়ার স্বাধীনতা দিবস। ছবিটি রোববার জাপানে টোকিও থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৩
কানাডায় টরন্টোয় ক্যারিবিয়ান কার্নিভালের জুনিয়র প্যারেডে নাচছেন এক তরুণী। শনিবার টরন্টো থেকে তোলা ছবিটি রোববার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস

৫ / ১৩
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া কচার উইকের গয়না প্রদর্শনীতে মডেলরা। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি

৬ / ১৩
ভারতে অনুষ্ঠিত সেলিব্রেটি প্রীতি ফুটবল ম্যাচে (বাঁ থেকে) বলিউড অভিনেতা আমির খান,  অভিষেক বচ্চন ও আমির খানের মেয়ে ইরা খান (মাঝে)। ইরা খানের উদ্যোগে এ ম্যাচটির আয়োজন করা হয়। ছবিটি রোববার মুম্বাইয়ে কুপারেজ গ্রাউন্ড থেকে তোলা। ছবি: আইএএনএস

৭ / ১৩
তীব্র যানজটে নাকাল নগরবাসী। ছবিটি আজ রাজধানীর সার্ক ফোয়ারাসংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৩
মদিনায় মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার তাঁরা মদিনায় পৌঁছান। ছবি: বিএনপির সৌজন্যে

৯ / ১৩
মালয়েশিয়ার উড়োজাহাজ এমএইচ ১৭ দুর্ঘটনায় নিহত যাত্রীদের স্মরণে গতকাল রোববার কুয়ালালামপুরে মোমবাতি প্রজ্বালন করা হয়। ছবি: এএফপি

১০ / ১৩
যশোরের অধিকাংশ সড়কের বেহাল দশা। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। পৌরসভার উদ্যোগে ঈদের আগে ইটের টুকরা দিয়ে সংস্কার চলছে। কিন্তু বৃষ্টি হলে এ নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১১ / ১৩
বেতন-বোনাসের দাবিতে তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ করছেন ম্যাগি অ্যান্ড লিজ করপোরেশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। ছবিটি আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের লাভ লেইন এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১২ / ১৩
ঈদের আগে মহাসড়কে বেড়ে গেছে চাঁদাবাজি। নিরাপত্তা তল্লাশি ও যানবাহনের ফিটনেস সনদের নামেও চাঁদা আদায়ের নতুন কৌশল নিয়েছে হাইওয়ে পুলিশ। আজ সোমবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট মোড়ে প্রকাশ্যে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তুলছেন যশোর জেলা মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের এক শ্রমিক। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৩ / ১৩
ঈদকে সামনে রেখে পুরান ঢাকায় কেনাকাটা বেশ জমে উঠেছে। বিশেষ করে লক্ষ্মীবাজার এলাকায় ফুটপাতের দোকানগুলোতে যেন সারাক্ষণ ভীড় লেগেই থাকে। ছবি: মনিরুল আলম