চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টসে মুদ্রা ছুড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: শামসুল হক
২ / ১৪
দুই হাতির মাথায় পা দিয়ে ভারসাম্য রক্ষার চমক দেখাচ্ছেন সার্কাসের এক দড়াবাজ। ছবিটি হাঙ্গেরির বালাটোনলেল থেকে তোলা। ছবি: আইএএনএস
৩ / ১৪
প্যান আমেরিকা গেমসের বিচ ভলিবলে উরুগুয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সময় বল ঠেকাচ্ছেন যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড়। ছবিটি সোমবার কানাডার টরন্টো থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৪
প্যান আমেরিকান গেমসে ওয়াটার-স্কির একটি পর্বে চিলির এক প্রতিযোগী। এ সময় পানিতে ভাসতে থাকা তিনটি রাজহাঁস উড়ে যায়। ছবিটি সোমবার কানাডার অন্টারিও প্লেস ওয়েস্ট চ্যানেল থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৪
তুরস্কের দক্ষিণাঞ্চলে সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ। ছবিটি সোমবার আঙ্কারা থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৪
ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর রাস্তাগুলো এখনো ফাঁকা। এ সুযোগে কেউ কেউ ঘোড়ার গাড়িতে চেপে বেড়াতে বেরিয়েছেন। মঙ্গলবার সকালে সুরিটোলা থেকে ছবিটি তোলা। ছবি : আবদুস সালাম
৭ / ১৪
রাজধানীর শিশুপার্কে শিশুদের ভিড় যেন লেগেই আছে। বিভিন্ন রাইডে চড়তে পেরে শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবিটি মঙ্গলবার দুপুরে শিশু পার্ক থেকে তোলা। ছবি:আবদুস সালাম
৮ / ১৪
পরিবারের সঙ্গে ঈদ শেষে বেড়াতে সিলেট যাচ্ছে তিন শিশু। ছবিটি মঙ্গলবার সকালে রাজধানীর সায়েদাবাদ মোড় থেকে তোলা। ছবি :আবদুস সালাম
৯ / ১৪
শ্রাবণের আকাশে কালো মেঘের ঘনঘটা। ছবিটি আজ বিকেলে বগুড়া শহরের চেলোপাড়া রেলসেতু এলাকা থেকো তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১০ / ১৪
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে খেলনা নিয়ে ক্রেতাদের অপেক্ষায় বাণী নামের এই খেলনাবিক্রেতা। ছবিটি মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ১৪
ঈদের ছুটি শেষ হলেও জাতীয় জাদুঘরে দর্শনার্থীদের বেশ ভিড় রয়েছে। ছবিটি মঙ্গলবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান প্রবেশ ফটকের সামনে থেকে তোলা । ছবি: মনিরুল আলম
১২ / ১৪
পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। ছবিটি মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য
১৩ / ১৪
ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেট এখনো ফাঁকা। ছবিটি মঙ্গলবার দুপুর তোলা। ছবি: আশরাফুল আলম
১৪ / ১৪
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানানো বাঁশের তৈরি তোরণ ভেঙে পড়ায় রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ছবিটি রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তোলা। ছবি : আশরাফুল আলম