শ্বেতাঙ্গ পুলিশ সদস্যের হাতে পর পর কয়েকজন কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। ‘ব্ল্যাক লাইফস ম্যাটার’ নামের একটি গোষ্ঠীর হাজার হাজার বিক্ষোভকারী গতকাল শনিবার মিনেসোটার ব্লুমিংটনের একটি বিপণিকেন্দ্রে হঠাৎ সমবেত হয়ে বিক্ষোভ করে। ছবি: এএফপি
২ / ২০
ভারতের এলাহাবাদে তীব্র শীতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন স্থানীয়রা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
৩ / ২০
যুক্তরাষ্ট্রের শিকাগোতে কেনটাকি ওয়াইল্ডক্যাটস ও ইউসিএলএ ব্রুইনসের মধ্যে হ্যান্ডবল খেলার দ্বিতীয়ার্ধে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শনিবার ইউনাইটেড সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ২০
বড়দিন সামনে রেখে ইতালির রোমে সান্তা ক্লজের অনুরূপ পোশাক পরে আরোহীদের মোটরসাইকেল শোভাযাত্রা। ছবিটি শনিবার পিয়াজা ভেনেজিয়া থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ২০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সানফ্রান্সিসকো ৪৯ইআরএস ও সানদিয়েগো চার্জারসের মধ্যে রাগবি খেলা চলাকালে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শনিবার লেভিস স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ২০
এ যেন টম অ্যান্ড জেরি। জার্মানির হ্যানোভারের একটি খামারের ভেতর এভাবেই খেলায় মেতে ওঠে একটি ইঁদুর ও বিড়াল। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
৭ / ২০
আসন্ন বড়দিন উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে রঙিন পোশাক পরে শোভাযাত্রায় অংশ নিয়েছেন মানুষ। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
৮ / ২০
ভারতে মুক্তির প্রতীক্ষিত ‘অ্যালোন’ ছবিটির প্রচার অনুষ্ঠানে বলিউড তারকা বিপাশা বসু ও করণ সিং গ্রুভার। ছবিটি শনিবার বেঙ্গালুরু থেকে তোলা। ছবি: আইএএনএস
৯ / ২০
বিপন্নপ্রায় প্রজাতির প্রাণীদের বিষয়ে জনসচেতনতা বাড়াতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক হাজার ৬০০ পান্ডার ভাস্কর্য প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে পান্ডার সঙ্গে ছবি তুলছেন একজন তরুণী। ছবিটি আজ কুয়ালালামপুরের ইনডিপেনডেন্স স্কয়ার থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ২০
মালয়েশিয়ার কুয়ালালামপুরে পান্ডার ভাস্কর্য প্রদর্শনী দেখতে গিয়ে পান্ডার সঙ্গে ছবি তুলছেন তিন তরুণী। বিপন্নপ্রায় প্রজাতির প্রাণীদের বিষয়ে জনসচেতনতা বাড়াতে কুয়ালালামপুরের ইনডিপেনডেন্স স্কয়ারে এক হাজার ৬০০ পান্ডার ভাস্কর্য প্রদর্শন করা হয়। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি
১১ / ২০
নরসিংদীতে আজ সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক অনুষ্ঠান শুরু হয়। ছবিটি আজ সকাল সাড়ে নয়টার দিকে নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: মনিরুজ্জামান, নরসিংদী
১২ / ২০
শীতের সকালে মধু খেতে গাঁদা ফুলের ওপর ডানা মেলে বসেছে রঙিন প্রজাপতি। ছবিটি আজ সকালে রংপুর জেলা পরিষদ কার্যালয়ের সামনের বাগান থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৩ / ২০
ভারতের মুম্বাইয়ে অ্যাডিকশন ডিও কনটেস্টের গ্র্যান্ড ফিনালেতে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বলিউড অভিনেত্রী সানি লিওন (ডানে)। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
১৪ / ২০
জাপানে টোকিওর কাছে তোচিগি অঞ্চলে মধ্যবয়সী মানুষের মুখের আদলে বিশালাকৃতির এই বেলুন ওড়ানো হয়। উৎসুনোমিয়া মিউজিয়াম অব আর্টের উদ্যোগে এই বিশালাকৃতির বেলুন ওড়ানো উৎসবের আয়োজন করা হয়। ছবিটি আজ তোচিগির নিশিকি এলিমেন্টারি স্কুলের মাঠ থেকে তোলা। ছবি: এএফপি
১৫ / ২০
জমি আছে তিন বিঘা, কিন্তু তা চাষ করার মতো টাকা কিংবা হালের গরু নেই আজিজার রহমানের। তাই বাধ্য হয়ে ভাতিজাসহ কাঁধে জোয়াল তুলে নিয়েছেন তিনি। আর পেছনে লাঙল ঠেলছে চতুর্থ শ্রেণিপড়ুয়া ভাতিজা হামিদ। এভাবে জমি চাষ হলেই বোরো ধানের বীজতলা তৈরি করবেন তিনি। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার মেন্দিপুর গ্রামের পুঁটিয়ার বিল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সভা ও মিছিল নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৮ / ২০
অতিথি পাখির কলকাকলিতে মুখর কুমিল্লা নগরের রেসকোর্সের জলাশয়। পাখিগুলো দেখতে মানুষ ভিড় জমায়। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১৯ / ২০
কার আগে কে যাবে—চলছে সেই পাল্লা। এই অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ ওভার টেকিং করতে গিয়ে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ঘটছে প্রাণহানি। তবু এমন প্রবণতা থেকে সরে আসতে পারছেন না চালকেরা। ছবিটি ঢাকা-মাওয়া হাইওয়ে সড়ক থেকে আজ রোববার তোলা। ছবি: মনিরুল আলম
২০ / ২০
বড়দিন সামনে রেখে চলছে নানা আয়োজন। বর্ণিল সাজে সাজানো হচ্ছে গির্জা, ঘর ও হোটেল। বড়দিনের উৎসবের প্রস্তুতির ছবিটি আজ বিকেলে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার একটি হোটেল থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম