ছবিতে আজ (২১ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: জিয়া ইসলাম

২ / ২৭
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সফররত ভারতের (ডান থেকে) অভিনেতা প্রসেনজিৎ, সংগীত তারকা নচিকেতা ও অভিনেতা দেব। ছবি: জিয়া ইসলাম

৩ / ২৭
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আজ পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে ফিরিয়ে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার (ডানে), দীনেশ রামদিন (মাঝে) ও ক্রিস গেইলের (বামে) উল্লাস। ছবি: এএফপি

৪ / ২৭
রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ আন্তর্জাতিক ভাষা দিবসে আয়োজিত বর্ণমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের সংগীত পরিবেশন। ছবি: জাহিদুল করিম

৫ / ২৭
রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বর্ণমেলার উদ্বোধন করেন ভাষাসৈনিক আহমদ রফিক। ছবি: জাহিদুল করিম

৬ / ২৭
রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ আন্তর্জাতিক ভাষা দিবসে আয়োজিত বর্ণমেলায় বিভিন্ন উপাদান দিয়ে লেখা বর্ণ দেখছে শিশুরা। ছবি: জাহিদুল করিম

৭ / ২৭
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় মার্সিয়ার আঘাতে বড় বড় গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে আছে। শুক্রবার ভোররাতে উপকূলে দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে। ছবিটি ইয়েপ্পুন থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২৭
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ৪০তম সিজার অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে সেরা সহশিল্পীর পুরস্কার হাতে মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ছবিটি শুক্রবার প্যারিসের শাটেলেট থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২৭
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সফরসঙ্গীরা। ছবি: জিয়া ইসলাম

১০ / ২৭
বর্ণমেলার অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে নানা বর্ণ দিয়ে। রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ আন্তর্জাতিক ভাষা দিবসে এই বর্ণমেলার আয়োজন করা হয়েছে। ছবি: জাহিদুল করিম

১১ / ২৭
রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ আন্তর্জাতিক ভাষা দিবসে আয়োজিত বর্ণমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আবিদা সুলতানা। ছবি: জাহিদুল করিম

১২ / ২৭
ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে মুখে লাল-সবুজ রং মেখে এসেছেন বাংলাদেশ দলের একজন সমর্থক। অস্ট্রেলিয়ায় সাইক্লোন মার্সিয়া আঘাত হানায় দুপুর পৌনে ১২টা পর্যন্ত খেলাটি শুরু হয়নি। ছবিটি আজ অস্ট্রেলিয়ায় ব্রিসবেনের গাব্বা ক্রিকেট স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

১৩ / ২৭
ভারতের নয়াদিল্লিতে শুক্রবার গণবিয়ের অনুষ্ঠানে একদল কনে। ছবি: আইএএনএস

১৪ / ২৭
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে শহীদ মিনারে ফুল হাতে এক ছোট্ট শিশু। ছবিটি আজ শনিবার সকালে বগুড়ার শহীদ খোকন পৌর শহীদ উদ্যানের শহীদ মিনার থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২৭
ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা আজ সকালে ঝিলটুলী এলাকায় রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ছবি: আলীমুজ্জামান রনী

১৬ / ২৭
ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঈশ্বরদী ললিতকলা একাডেমির শিল্পীরা ‘২১ আমার অহংকার’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: মাহবুবুল হক

১৭ / ২৭
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে বাদাম খাওয়ায় ব্যস্ত এক কাঠবিড়ালি। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১৮ / ২৭
এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: ফোকাস বাংলা

১৯ / ২৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আজ শনিবার প্রভাতফেরি বের হয়। ছবি: আনিস মাহমুদ

২০ / ২৭
বরফে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদী। সেই ছবিই ক্যামেরাবন্দী করছেন এক ব্যক্তি। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

২১ / ২৭
তুষার ছাওয়া গাছের ফল খাওয়ার চেষ্টা পাখিটির। ছবিটি গতকাল শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলের জেবা গ্রাম থেকে তোলা। ছবি: রয়টার্স

২২ / ২৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রথম আলো ও সার্ফ এক্সেল আয়োজিত বর্ণমেলায় শিশুদের তৈরি বাংলা অক্ষর দেখছে অন্য শিশুরা। ছবি: জাহিদুল করিম

২৩ / ২৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রথম আলো ও সার্ফ এক্সেল আয়োজিত বর্ণমেলায় আসা মানুষের ভিড়। ছবি: জাহিদুল করিম

২৪ / ২৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাবার কাঁধে বসে এসেছে এই শিশুটি। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৭
একুশের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় হাজারো মানুষ। ছবিটি ভোর পাঁচটায় তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি: আবদুস সালাম

২৭ / ২৭
অমর একুশে গ্রন্থমেলায় আজ ছিল পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছবিটি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্রবেশের ফটক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম