ইরাকের রাজধানী বাগদাদে গতকাল শুক্রবার বসন্ত উৎসব পালিত হয়। এ উৎসবের অন্যতম ঐতিহ্য রং খেলা। উৎসবে মুখে রং মাখা এক শিশু। ছবি: রয়টার্স
২ / ২১
বাসের ভেতর তিল পরিমাণ জায়গা খালি নেই। তাই বাসের দরজায়, পেছনের সিঁড়িতে দাঁড়িয়ে ও ছাদে চড়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বোয়োলালি এলাকার কেমুসু সড়ক থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ২১
যুক্তরাজ্য ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষ গতকাল শুক্রবার দেখেছেন নয়নাভিরাম সূর্যগ্রহণের দৃশ্য। ছবিটি নরওয়ের সাভালবার্দ এলাকার লংইয়ারবিয়েন থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ২১
ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-শাবোরা শরণার্থীশিবিরে নিজের পোষা দুটি সিংহ শাবককে আদর করছেন এক ব্যক্তি। পাশে বসে দেখছে তাঁর নাতি। ছবিটি গত বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
জিগাতলার বিভিন্ন রাস্তায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারমূলক পোস্টার ঝুলিয়ে রাখা হয়েছে। আশপাশের দোকানিরা জানান, গতকাল শুক্রবার রাতেই এগুলো ঝোলানো হয়েছে। ছবিটি আজ শনিবার সকাল সাতটায় তোলা। ছবি: জাহিদুল করিম
৮ / ২১
বসন্তকাল। তাই চোখে পড়ে পলাশ ফুল। সেখানে ঝুলছে এক কাঠবিড়ালি। আজ শনিবার সকালে রাজধানীর রমনা পার্ক থেকে ছবিটি তোলা। ছবি: জাহিদুল করিম
৯ / ২১
সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর আরোগ্য কামনা করে পাঠানো এক ভক্তের শুভেচ্ছা কার্ড। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স
১০ / ২১
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আট দফা দাবিতে আজ শনিবার বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া
১১ / ২১
টমেটোর মৌসুম শেষের দিকে। বিক্রির জন্য খেত থেকে পাকা টমেটো তুলছেন এক কৃষক। ছবিটি আজ শনিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার রহিমারপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ২১
গ্রামের বাজারে কৃষকদের কাছ থেকে বিভিন্ন সবজি কিনেছেন ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা। শহরের বাজারে বিক্রির জন্য সেগুলো ভ্যানে করে নিয়ে যাচ্ছেন তাঁরা। ছবিটি আজ শনিবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৩ / ২১
‘ইমপেক্ট জার্নালিজম ডে’ প্রকাশিত বিশেষ সংখ্যা নিয়ে প্রথম আলো আয়োজিত ‘সেলফি প্রতিযোগিতা’য় বিজয়ীদের আজ শনিবার পুরস্কৃত করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। ছবি: জাহিদুল করিম
১৪ / ২১
বিশ্ব পানি দিবস কাল রবিবার। অথচ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে চলছে পানির তীব্র সংকট। পানির দাবিতে পাতিল-বালতি-কলস নিয়ে রাস্তায় বিক্ষোভ করছেন রাজধানীবাসী। ছবিটি আজ যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
১৫ / ২১
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশের খেলায় আম্পায়ারের পক্ষপাতিত্বের প্রতিবাদে আজ বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
১৬ / ২১
আগামীকাল বিশ্ব পানি দিবস। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানির চাহিদা এখনো পূরণ হয়নি। ১৯৩৪ সালে খাগড়াছড়ির মাটিরাঙা ৪২ নম্বর সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হলেও বিশুদ্ধ পানির সংকটে আছে শিক্ষার্থীরা। নলকূপ না থাকায় পাহাড়ি ছড়ার পানি পান করছে ছোট্ট শিক্ষার্থীরা। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
১৭ / ২১
কাঁঠালের সময় এখনো হয়নি। তবে রংপুরের তিস্তা চরের কাঁঠালগুলো নির্ধারিত সময়ের একটু আগেই বড় হয়েছে। ভালো দামের আশায় সাইকেলে বেঁধে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। দাম হেঁকেছেন কাঁঠালপ্রতি ২০০ টাকা। ছবিটি আজ শনিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকার বিজয়বাঁধ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৮ / ২১
কৃষিকাজে বাঁশের তৈরি বিভিন্ন আকারের ডালি ও কুলার ব্যবহার বেশি। ভ্যানে করে গ্রাম থেকে গ্রামে বিক্রির জন্য ছুটছেন এক ব্যবসায়ী। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মৌভাষা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৯ / ২১
সিলেটের বিভিন্ন উপজেলায় এবার তরমুজের ভালো ফলন হয়েছে। প্রতিদিন এসব তরমুজ বিভিন্ন হাট-বাজারে বিক্রির জন্য আনা হচ্ছে। চৈত্রের খরতাপে রসালো এ ফলের চাহিদাও বাড়ছে বেশ। জৈন্তাপুর থেকে ট্রাকে করে তরমুজ এনে সিলেট নগরের কদমতলী এলাকায় বিক্রির জন্য সাজিয়ে রাখছেন ব্যবসায়ীরা। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
২০ / ২১
তিস্তা নদীর বালুচরে মিষ্টিকুমড়া চাষ করে স্বাবলম্বী হয়েছেন হতদরিদ্র নারীরা। প্রতিটি মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। ছবিটি শনিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্বমহিপুর এলাকার চর থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
২১ / ২১
চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ শনিবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম