ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী। মাছ ধরার এই নৌযানে গাদাগাদি করে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসন-প্রত্যাশীরা উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। ছবিটি বুধবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের জুলোক উপকূল থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ২০
আখাউড়ায় লাইনচ্যুত ঢাকামেইল ট্রেনটির বগি সরিয়ে রেললাইন মেরামত করছেন শ্রমিকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তোলা। ছবি: দুলাল ঘোষ
৩ / ২০
আখাউড়ায় লাইনচ্যুত ঢাকা মেইল ট্রেনের একটি বগি ঠেলে সরিয়ে নিচ্ছেন রেললাইন মেরামতকারী শ্রমিকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তোলা। ছবি: দুলাল ঘোষ
৪ / ২০
বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসন-প্রত্যাশীদের নিয়ে একটি নৌযান বুধবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের জুলক উপকূলে পৌঁছায়। এটি তিরে নিয়ে আসা হচ্ছে। ইন্দোনেশিয়ার এক উদ্ধারকর্মী বলেন, গতকাল এমন শতাধিক নৌকা আচেহ প্রদেশে এসেছে। ছবি: রয়টার্স
মিয়ানমারের সিত্তে নগরের বাইরে স্যাঁতসেঁতে জরাজীর্ণ শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশুরা। এখান থেকে অনেক রোহিঙ্গাকেই মানবপাচারকারীরা থাইল্যান্ডের উদ্দেশে নিয়ে যায়। ধরা পড়ার পর তাদের আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে আগের জায়গায়। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স
৭ / ২০
৪৫ দিন ধরে সাগরে ভেসেছেন বিবি আশা। খাবার মেলেনি। চাইলে লোহার রড দিয়ে পেটানো হতো। অচেতন অবস্থায় নৌকা থেকে সন্তানসম্ভবা বিবি আশাকে ছুড়ে সাগরে ফেলে দিতে যাচ্ছিল মানবপাচারকারীরা, শেষ মুহূর্তে তিনি রক্ষা পান। এখন আছেন মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। অনাগত শিশুটি সুস্থভাবে জন্ম নেবে কি না, এ নিয়ে শঙ্কায় দিন কাটছে তাঁর। ছবি: রয়টার্স
৮ / ২০
কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় চলচ্চিত্র পরিচালক গ্যাসপাল নোর সঙ্গে শিল্পীরা। ছবিটি আজকের। ছবি: রয়টার্স
৯ / ২০
কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় বুধবার ‘লাভ’ চলচ্চিত্রের পরিচালক গ্যাসপা নো (বামে) ও অভিনেত্রী ক্লারা ক্রিস্টিন ছবি তোলার জন্য পোজ দেন। এ সময় ক্যামেরাবন্দী করা হয় তাঁদের জুতো। ছবি: রয়টার্স
১০ / ২০
প্রচণ্ড গরমে নাইতে নেমে দুরন্তপনায় মেতে উঠেছে একদল শিশু। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার তারাপুর চা বাগানের একটি পুকুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ২০
প্রচণ্ড গরমে ভারতের আহমেদাবাদে নদীতে হাতিকে গোসল করাচ্ছেন এক মাহুত। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
১২ / ২০
সমকামী বিয়ের অনুমোদন সংক্রান্ত একটি প্রস্তাব আগামীকাল শুক্রবার গণভোটে যাচ্ছে। আয়ারল্যান্ডে এই প্রস্তাবের পক্ষে প্রচার চালিয়ে দেয়াল লিখনে ব্যস্ত এক দেয়ালচিত্রশিল্পী। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: রয়টার্স
১৩ / ২০
যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড একাডেমির ১৩৪তম ব্যাচের স্নাতক সমাপনী অনুষ্ঠান ছিল গতকাল বুধবার। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কাছে পেয়ে এক স্নাতক ‘জেমস বন্ড’ স্টাইলে ছবি তোলার আবদার জানান। সঙ্গে সঙ্গে তা মিটিয়ে দেন ওবামা। ছবি: রয়টার্স
১৪ / ২০
৬৮তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
১৫ / ২০
সাহেবি পোশাক পরা দক্ষিণ কোরিয়ার এই শিশুরা আসলে ভবিষ্যতের বৌদ্ধ ভিক্ষু। আজ রাজধানী সিউলের এভারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে প্রশিক্ষণমূলক সফরে যায় তারা। এ সময় এক ফাঁকে বিশ্রাম নেয় এই শিশুরা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্ট্যাচু অব লিবার্টির আশপাশে আকাশে সামরিক বিমানের ঘোরাঘুরি। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
১৮ / ২০
চীনের গুয়াংজু প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। হঠাৎ রাস্তার ওপর মাছ দেখে তা ধরতে ব্যস্ত হয়ে পড়েছে কয়েকজন। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
১৯ / ২০
চীনের ফুজিয়ান প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট। রাস্তায় আটকে পড়া একটি গাড়ি সরিয়ে নিতে লোকজন চেষ্টা চালাচ্ছেন। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
২০ / ২০
যাঁরা দিন এনে দিন খান, এই কাঠফাটা রোদেও তাঁদের হাড়ভাঙা পরিশ্রম করতে রাস্তায় নামতে হয়। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মতিঝিলের শাপলা চত্বর থেকে তোলা। ছবি: আবদুস সালাম