শিশুদের আর্থিক সাহায্য দিতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সান্তা ক্লস ও পরির পোশাকে এই দুজন। ছবিটি শনিবার জার্মানির বার্লিন থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৫
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দ্য কলোরাডো বাফালোস ও দ্য হাওয়াই রেইনবো ওয়ারিয়র্সের মধ্যে রাগবি খেলার বিরতির সময় চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শনিবার ফলসম ফিল্ড থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৫
ইতালিতে শুরু হয়েছে মিলান ফ্যাশন উইক। ফ্যাশন শোতে আসা একজন অতিথি। ছবিটি শনিবার মিলান থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৫
ভারতের মুম্বাইয়ে ৩০তম প্রিয়দর্শিনী অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি ১৯ সেপ্টেম্বর তোলা। ছবি: আইএএনএস
৫ / ১৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউএস সুমো ওপেন প্রতিযোগিতায় নামার আগে দুই কুস্তিগির। ছবিটি শনিবার লং বিচ এলাকার ওয়াল্টার পিরামিড স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৫
সিরিয়ায় সেনাসদস্যদের বিমান হামলায় আহত এই দুই শিশুকে অস্থায়ী একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ছবিটি শনিবার সিরিয়ার দুমা এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৫
গরিলাদের সহযোগিতা করতে সচেতনতা বাড়াতে যুক্তরাজ্যের লন্ডনে শনিবার অনুষ্ঠিত হয়েছে দ্য গ্রেট গরিলা রান। প্রতিযোগিতায় একজন মানুষকে খাঁচায় বন্দী করে হেঁটে যাচ্ছেন গরিলার পোশাক পরা এক প্রতিযোগী। ছবিটি লন্ডনের টাওয়ার ব্রিজ থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৫
সারা দেশে জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে। আজ বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগ এলাকার চিত্র। ছবি: জাহিদুল করিম
৯ / ১৫
জাপানের টোকিওতে আজ ‘বেবি-ক্রাই সুমো’ প্রতিযোগিতায় দুই শিশুকে কোলে নিয়ে কাঁদাচ্ছেন দুই কুস্তিগির। ছবি: এএফপি
১০ / ১৫
তুষার আবৃত পথে ভেড়ার পালকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন একজন মেষপালক। ছবিটি শনিবার চীনের বাইনগোলিন এলাকা থেকে তোলা। ছবি: আইএএনএস
১১ / ১৫
জামায়াতের ডাকা হরতাল চলাকালে চট্টগ্রাম নগরে অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ছবিটি আজ সকাল সাড়ে নয়টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
বিলে ফুটেছে শাপলা ফুল। শাপলার ডাঁটা তরকারি হিসেবে খেয়ে থাকেন অনেকে। প্রতিদিন তোলা শাপলা শহরে এনে বিক্রি করেন ফরিদপুর সদর উপজেলার কৃষক মিজান শেখ ও আ. রাজ্জাক। ছবিটি আজ স্থানীয় বিল নালিয়ার বিল থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
১৪ / ১৫
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে আজ রাজধানীর পল্টন মোড় এলাকার চিত্র। ছবি: ফোকাস বাংলা
১৫ / ১৫
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। সেখানে জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত একজন। ছবিটি আজ বগুড়ার সবুজবাগ এলাকা তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া