তিব্বতের একটি হ্রদে খাদ্যের খোঁজে ব্যস্ত কালো-মাথার এই শঙ্খচিল। গত সোমবার তোলা ছবিটি গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। ছবি: আইএএনএস
২ / ১১
স্তন ক্যানসার প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা বাড়াতে গ্রিসে গোলাপি ছাতা দিয়ে দৃষ্টিনন্দন শিল্পকর্ম তৈরি করা হয়েছে। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৩ / ১১
হিন্দু ধর্মাবলম্বীদের দিপাবলি উৎসব কাল বৃহস্পতিবার। উৎসবের আনুষঙ্গিক উপকরণ কেনাকাটায় ব্যস্ত মানুষ। ছবিটি মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে সরোজিনী নগর মার্কেট থেকে তোলা। ছবি: আইএএনএস
৪ / ১১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ২৮তম আমেরিকান সিনেমাথিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মার্কিন অভিনেত্রী রিজ উইদারস্পুন। ছবিটি মঙ্গলবার বেভারলি হিলটন হোটেল থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১১
মরক্কোয় অনুষ্ঠিত সপ্তম ‘স্যালুন দু শেভাল’ অনুষ্ঠানে ঘোড়া নিয়ে অশ্বারোহীদের পরিবেশনা। ছবিটি মঙ্গলবার মরক্কোর বন্দর নগর এল জাদিদা থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১১
বাজারে মিষ্টি জাম্বুরার চাহিদা বেশি। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এই জাম্বুরা কিনতে আসেন। ছবিটি আজ সকালে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শুকনাছড়া গ্রাম থেকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন, জুড়ী
৭ / ১১
মিরপুরের শেওড়াপরায় অবস্থিত ডরিন গার্মেন্টসের স্থান পরিবর্তনের প্রতিবাদে এবং চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রতিষ্ঠানটির শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। ছবিটি আজ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত ডরিন গার্মেন্টসের প্রধান কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৮ / ১১
রাজধানীর ধানমিন্ডর ইএমকে এবং চেঞ্জমেকার্স যৌথভাবে ব্রডকাস্টিং জার্নালিজম শীর্ষক অনুষ্ঠানে চেঞ্জমেকার্স প্রেসিডেন্ট তানভির উল ইসলাম সিদ্দিকী ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের হাতে সম্মাননা তুলে দেন। ছবি: পাভেল রহমান
৯ / ১১
চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের সামনের সড়কের ওপর অবৈধভাবে স্থাপন করা একটি বিলবোর্ড উচ্ছেদ করে সিটি করপোরেশন। বিশাল আকৃতির বিলবোর্ডটি সড়কের ওপর রেখে কাটতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। ফলে এ সময় ওই সড়কে সৃষ্ট যানজটে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর। ছবিটি বেলা দুপুর আড়াইটায় তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১০ / ১১
রংপুরের মিঠাপুকুরের ইকো পার্কে ফুটেছে রঙ্গন ফুল। সেই ফুল থেকে মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১১ / ১১
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার নীলফামারীতে জনসভায় ভাষণ দেবেন। যাত্রাপথে আজ রাতে তিনি বগুড়া সার্কিট হাউসে থাকবেন। নেত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা বগুড়া শহরের বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করেছেন। ছবিটি শহরের নবাববাড়ী মোড় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া