ছবিতে আজ (২২ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
হুলা হুপ নিয়ে ব্যস্ত ‘কোড পিংক’ নামের সংগঠনের কর্মীরা। বৃহস্পতিবার তাঁরা ফার্গুসনে পুলিশি অভিযানের বিরুদ্ধে ‘হুপস নট বম্ব’ শীর্ষক বিক্ষোভের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে থেকে তোলা ছবি। ছবি: এএফপি

২ / ১৩
সাদা ফুল নিয়ে অপেক্ষা করছেন মালয়েশিয়া এয়ারলাইনসের নারী কর্মীরা। এই অপেক্ষার পালা কাউকে বরণ করতে নয়, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত বিমানের যাত্রীদের দেহাবশেষের জন্য। আজ কফিনে করে এই দেহাবশেষ নিয়ে প্রথম বিমানটি সেপাং এসে পৌঁছে। ছবি: এএফপি

৩ / ১৩
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি প্রিমিওস টু মান্ডো অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে ভেনেজুয়েলার টিভি অভিনেতা ও সংগীতশিল্পী গ্যাব্রিয়েল কোরোনেলের (মাঝে) পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার মায়ামির আমেরিকান এয়ারলাইনস অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৩
ইরাকে আইএসআইএস জঙ্গিদের মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদ করার নিন্দা জানিয়ে বালুর এই ভাস্কর্যটি তৈরি করেন ভারতের প্রখ্যাত ভাস্কর সুদর্শন পট্টনায়েক। ছবিটি বৃহস্পতিবার ভারতের পুরি সৈকত থেকে তোলা। ছবি: আইএএনএস

৫ / ১৩
রাজধানীর কামরাঙ্গীরচরে প্লাস্টিকের পরিত্যক্ত পুরোনো বোতলের স্তূপের মধ্যে বসে আছে এক শিশু। বিভিন্ন স্থান থেকে এসব পুরোনো বোতল সংগ্রহ করে তা প্লাস্টিক কারখানাগুলোতে প্রক্রিয়াজাত করা হয়। এসব নোংরা বোতল নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে স্বাস্থ্যগত হুমকির মধ্যে রয়েছে এসব শিশু। ছবি: ফোকাস বাংলা

৬ / ১৩
ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ভোলার সদর উপজেলার রাজাপুর এলাকায় শহররক্ষা বাঁধ এলাকায় মানববন্ধন করা হয়। ভোলা ফেরি বাস্তবায়ন ও স্বার্থরক্ষা উন্নয়ন কমিটি আজ শুক্রবার এ মানববন্ধন করে। ছবি: নেয়ামতউল্লাহ, ভোলা

৭ / ১৩
বুনোফুলের মধু খাচ্ছে কাঠশালিক। সাধারণত ছোট ঝোপঝাড়ে দেখা মেলে এই কাঠশালিকের। ছবিটি আজ সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগগা এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

৮ / ১৩
পদ্মার পানি বিপত্সীমা অতিক্রম করায় তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। দৌলতদিয়ার বাহিরচর এলাকায় গত দুদিনে বন্যার পানি বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে আজ সকাল থেকে আধাপাকা ধান কাটছেন কৃষকেরা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

৯ / ১৩
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১০ / ১৩
ছুটির দিন, তাই মাছশিকারিরা বড়শি নিয়ে বসেছেন। ছবিটি শুক্রবার কুষ্টিয়া লালন একাডেমির কালি নদী থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

১১ / ১৩
নারায়ণগঞ্জ শহরের নবাব সিরাজউদৌল্লা রোডের ভাঙাচোরা ও ছোট-বড় গর্তের কারণে যান চলাচলের বিঘ্ন ঘটছে। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১২ / ১৩
ফৌজদারহাট-বন্দর সড়কের সৃষ্ট খানা-খন্দে গভীরতা অনুমান না করতে পারায় প্রায়ই দুর্ঘটনায় পড়ছে যানবাহন। ছবিটি শুক্রবার বন্দর সড়কের সীতাকুণ্ডের বক্ষব্যাধি হাসপাতাল এলাকা থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, সীতাকুণ্ড

১৩ / ১৩
পানি নিষ্কাশন-ব্যবস্থা ভালো না থাকায় নারায়ণগঞ্জ শহরের ভূইরবাগে বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দূষিত ও দুর্গন্ধযুক্ত পানিতে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। ছবিটি শুক্রবার তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ