ছবিতে আজ (২২ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
নিজের গাছ থেকে ডাব পেড়ে নাতনিকে নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন তিনি। ছবিটি শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার উত্তর মড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২২
ভাদ্রের ভরা নদীতে এখন নতুন মাছের আনাগোনা। কম পানিতে দোয়ারি (চাঁই) পেতে মাছ ধরছেন জেলে। আগের দিন সকালে চাঁই পেতে পরদিন ভোরে তোলেন। ছবিটি শুক্রবার ফরিদপুর সদরে পদ্মা নদী থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৩ / ২২
মায়ের আদর মেখে মন দিয়ে বাবার বক্তব্য শুনছে মেয়ে। রিলিজিয়াস লিবার্টি র‍্যালিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রত্যাশী রিপাবলিকান সেন টেড ক্রুজ বক্তব্য দেন। ছবিটি শুক্রবারের। ছবি: এএফপি

৪ / ২২
দুই থাবায় ধরে রুটির টুকরো সাবাড় করছে দুষ্টু কাঠবিড়ালি। ছবিটি শুক্রবার লস অ্যাঞ্জেলসের ম্যাকআর্থার পার্ক লেক থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২২
কিষান ও কিষানি ফুলের পরাগায়ন ঘটাচ্ছেন। এতে ভালো ফলন হবে। ছবিটি শুক্রবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার সারোটিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২২
ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে সেকোয়া ন্যাশনাল ফরেস্টে উড়োজাহাজ থেকে বিশেষ গ্যাস ছোড়া হচ্ছে। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৭ / ২২
ক্যালিফোর্নিয়ার চিরসবুজ বনে দাবানল নেভানোর চেষ্টায় ব্যস্ত এক কর্মী। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৮ / ২২
মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি বিল থেকে শাপলা তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজকের। শাপলার ডাঁটা বিক্রি করে অনেকের জীবিকা চলে। ছবি: ফোকাস বাংলা

৯ / ২২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এএসআইসিএস ওয়ার্ল্ড সিরিজ বিচ ভলিবল প্রতিযোগিতায় স্পেনের এক খেলোয়াড়। ছবিটি শুক্রবার আলামিতোস সৈকত থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ২২
আগুন নিয়ে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। বেলারুশের রাজধানী মিনস্ক থেকে একটু দূরে রাতোমকা এলাকায় শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এই আন্তর্জাতিক আগুন উৎসব। ছবি: এএফপি

১১ / ২২
গ্রিক-মেসিডোনিয়া সীমান্তের কাছে আইদোমেনি গ্রামে আশ্রয় নেওয়া সিরিয়ার শরণার্থী পরিবারগুলোর একটি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে অনেককেই থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। আবার অনেকে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন তাঁবুতে। ছবি: রয়টার্স

১২ / ২২
ফিলিপাইনে উত্তরাঞ্চলীয় শহর বাগুইও শহরের ওপর দিয়ে আজ (২২ আগস্ট) বয়ে যায় সামুদ্রিক ঝড় (টাইফুন) গোনি। এতে কেনন রোডে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এই টাইফুনের আঘাতে চারজন নিহত ও শত শত মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। ছবি: রয়টার্স

১৩ / ২২
মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন অপসারণের নতুন ‘উপায়’ বেছে নিয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে এই ধরনের যানবাহন দেখলেই আগে গ্লাস ভেঙে পরে মামলা করছে তারা। কিংবা খালে ফেলে দিচ্ছে বাহনটি। ছবিটি আজ নারায়ণগঞ্জের চাঁদপুর মদনপুর বন্দর এলাকার নাজিম উদ্দিন ভুইয়া কলেজের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৪ / ২২
রাজধানীর নীলক্ষেতে অবস্থিত গার্হস্থ্য অর্থনীতি কলেজর সামনে থেকে শুরু করে ইডেন কলেজের সামনে পর্যন্ত পুরো রাস্তায় গড়ে উঠেছে ভাসমান মার্কেট। ছবি: সাহাদাত পারভেজ

১৫ / ২২
ভাষার মাস এলেই শহীদ মিনারের পাশের দেয়ালগুলো প্রতিবাদী চিত্র, কবিতা আর নানা উপমায় বর্ণিল হয়ে ওঠে। এর পর সারা বছর অবহেলায় পড়ে থাকে দেয়ালগুলো। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

১৬ / ২২
ডিএমপি পুলিশ নগরের বিভিন্ন রাস্তায় বাস থামানো নিষিদ্ধ করেছে। সেসব স্থানে সাইন বোর্ডও বসানো হয়েছে। কিন্তু আইন না মেনে যত্রতত্র যাত্রী ওঠা নামা হচ্ছে। শনিবার বিকেলে সার্ক ফোয়ারার সামনে থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

১৭ / ২২
বৃষ্টি হলেই নগরের অনেক সড়ক ডুবে যায়। ডুবে যাওয়া গর্তগুলোতে রিকশা উল্টে আহত হন অনেকে। শাজাহানপুর এলাকায় এ রকম একটি গর্তে গাছের ডাল দিয়ে পথচারীদের সতর্ক করা হয়েছে। ছবি: হাসান রাজা

১৮ / ২২
মোবাইল, টেলিফোন, ইমেইলের এই যুগে খবর পৌঁছে যাচ্ছে মুহূর্তেই। চিঠির বাক্সগুলোর ব্যবহার নেই বললেই চলে। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২২
ছবি আঁকছে একটি শিশু। ছবিটি আজ সকালে ছায়ানট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২০ / ২২
বছরজুড়েই সভা সমাবেশে ব্যস্ত থাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ। সাম্প্রতিক সময়ে এই সভা সমাবেশের সংখ্যা বেশি হওয়ায় না খুলেই রেখে দেওয়া হয়েছে বাঁশের কাঠামোটি। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২১ / ২২
বেলুন শুটার নামে প্রচলিত এই খেলাটি এখনো দেখা যায় রাজধানীর বিভিন্ন জায়গায়। প্রতি ৬ রাউন্ড গুলি করার বিনিময়ে দোকানিকে দিতে হয় ১০ টাকা। ছবিটি আজ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২২
লামায় আদিবাসী ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের শাস্তির দাবিতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের ঢাকা মহানগর শাখা ও বাংলাদেশ ত্রিপুরা খ্রীস্টিয়ান অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর শাখা আজ বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম