চেরিফুলে ভরে গেছে গাছগুলো। তারই সৌন্দর্য উপভোগ করছে লোকজন। ছবিটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউয়ার্ক ব্রাঞ্চ ব্রুক পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ৭
ভিলারিকা আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভা ও ধোঁয়া নির্গত হচ্ছে। চিলির সান্তিয়াগোর দক্ষিণে অবস্থিত পুকন শহর থেকে গত সোমবার তোলা ছবিটি আজ প্রকাশিত।
৩ / ৭
নির্বাচনী প্রচারে গিয়ে ছেলেদের খেলতে দেখে মেয়র পদপ্রার্থী আনিসুল হক নিজেই মাঠে নেমে যান। মিরপুরের কালাপানি এলাকা থেকে আজ ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ৭
গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড দিনাজপুর। আজ শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া থেকে ছবিটি তুলেছে ফোকাস বাংলা
৫ / ৭
বাকলিয়া ডিসি রোডে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম গণসংযোগ করেন। তাঁর প্রতীক কমলালেবু। ছবি: জুয়েল শীল।
৬ / ৭
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান-আফ্রিকান সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৪টি দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান এ সম্মেলনে যোগ দিয়েছেন। ছবি: ফোকাস বাংলা