ছবিতে আজ (২২ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন ২০১৫ নারীদের একক দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অংশ নেওয়ার পর এক দর্শকের মুঠোফোনে ‘সেলফি’ তোলেন কানাডার টেনিস তারকা ইউজিন বুচার্ড। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

২ / ৭
ঐতিহ্যবাহী কায়দায় সাংবাদিকদের শুভেচ্ছা জানাচ্ছেন থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। এর পরই তিনি সেনা-সমর্থিত জাতীয় আইনসভায় অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হন। ছবি: এএফপি

৩ / ৭
চীনের জিলিন প্রদেশে চাংচুন স্কি রিসোর্টে মজা করে বরফের ঢাল বেয়ে নামছেন পর্যটকেরা। ছবি: আইএএনএস

৪ / ৭
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৪৮ ঘণ্টার হরতাল এবং লাগাতার অবরোধে একটি পোশাক কারখানার মেশিন নারায়ণগঞ্জ থেকে ঢাকার মিরপুরে নেওয়া হচ্ছে। ছবিটি সচিবালয়ের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৫ / ৭
মোটরসাইকেলে দুজন ওঠায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এ আইন মানছেন না পুলিশ লেখা এই মোটরসাইকেলের চালক। মোটরসাইকেলে উঠেছেন চারজন। কারও নিরাপত্তা হেলমেটও নেই। ছবিটি বৃহস্পতিবার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৬ / ৭
মোটরসাইকেলে চালক ছাড়া অন্য সঙ্গী বা যাত্রী বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা জারির পর সিলেট নগরের চৌহাট্টা এলাকায় মোটরসাইকেল থেকে চালক ছাড়া অন্যদের নামিয়ে দেয় পুলিশ। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৭ / ৭
মোটরসাইকেলে চালক ছাড়া অন্য সঙ্গী বা যাত্রী বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা জারির পর সিলেট নগরের চৌহাট্টা এলাকায় মোটরসাইকেল থেকে চালক ছাড়া অন্যদের নামিয়ে দেয় পুলিশ। ছবিটি আজ বিকেল সাড়ে চারটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট