রোজা পালনের পাশাপাশি পবিত্র কোরআন পাঠ করছেন একজন ইয়েমেনি মুসল্লি। ছবিটি রাজধানী সানার বড় মসজিদ থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৯
সরকারি কল থেকে পানি আনতে যাচ্ছে ইয়েমেনি এই শিশু। ছবিটি রোববার রাজধানী সানা থেকে তোলা। পবিত্র রমজান মাসে সেখানে পানিসংকট চলছে। ছবি: এএফপি
৩ / ১৯
কানাডার ভ্যাঙ্কুভারে মেয়েদের বিশ্বকাপ ফুটবলে কানাডা ও সুইজারল্যান্ডের খেলা চলাকালে গ্যালারিতে কানাডার দুই সমর্থক। ছবিটি রোববার বিসি প্লেস স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৯
কানাডার ভ্যাঙ্কুভারে মেয়েদের বিশ্বকাপ ফুটবলে কানাডা ও সুইজারল্যান্ডের খেলা শুরু হওয়ার আগে কানাডার সমর্থনে এভাবেই সেজে আসেন বাবা ও মেয়ে। ছবিটি রোববার বিসি প্লেস স্টেডিয়ামের বাইরে থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৯
কানাডার টরন্টোতে আয়োজিত মাচমিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানের মঞ্চে গাইছেন রক ব্যান্ড ওয়াক অফ দ্য আর্থের শিল্পী সারাহ ব্ল্যাকউড। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৯
কানাডার টরন্টোতে মাচমিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী বেলা থর্ন। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৯
কানাডার টরন্টোতে আয়োজিত মাচমিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে হাজির যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ক্যাথেরিন ম্যাকনামারা। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৯
অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অন্যায্য ১০% ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিকার আন্দোলন মানববন্ধন করে। ছবি: আবদুস সালাম
৯ / ১৯
বর্ষার ফুল শ্বেতকাঞ্চন। সকালের বৃষ্টিতে যেন আরও প্রস্ফুটিত। ছবিটি আজ সোমবার জাতীয় প্রেসক্লাব থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ১৯
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের নেতৃত্বে একটি দল আজ কারওয়ানবাজারে অভিযান চালায়। এ সময় একটি মুদি দোকানে মূল্য তালিকা পর্যবেক্ষণ করছেন মেয়র। ছবি: জাহিদুল করিম
১১ / ১৯
কৃষক শাহ আলমের খেতে এবার বরবটির ফলন ভালো হয়েছে। খেত থেকে তোলা বরবটি বাড়ির উঠানে পরিবারের সবাই মিলে এক কেজি ওজন করে আঁটি বাঁধছেন। ছবিটি সোমবার বগুড়ার সদর উপজেলার সাত শিমুলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১৯
বঙ্গোপসাগর উত্তাল। ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হচ্ছে সমুদ্র উপকূল এলাকায়। ছবিটি সোমবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৩ / ১৯
ঢাকার সচিবালয়সংলগ্ন আবদুল গণি রোডে রিকশা প্রবেশ নিষেধ। সোমবার সেই সড়কে রিকশা প্রবেশ করতেই কর্তব্যরত নিরাপত্তাকর্মী আনসার সদস্য লাঠি উঁচিয়ে রিকশা চালককে বাধা দিচ্ছেন। ছবি: মনিরুল আলম
১৪ / ১৯
মোটরসাইকেলে চালকসহ সব আরোহীর হেলমেট পরার নিয়ম থাকলেও চালক ছাড়া কারও হেলমেট নেই। ঝুঁকি নিয়ে এভাবে মোটরসাইকেল চালালে দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। ছবি: মনিরুল আলম
১৫ / ১৯
ঢাকার শাহবাগ এলাকায় দীর্ঘ যানজটে চালক এবং তাঁর সহকারী গাড়ির মধ্যে এভাবেই ঘুমিয়ে পড়েন। ছবিটি সোমবার শাহবাগ এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৬ / ১৯
বর্ষায় চারপাশে থই থই পানি, এ সময় আশপাশে ডুবে যাওয়া এলাকায় চলাচলের একমাত্র বাহন নৌকা। সেই নৌকা বিক্রির হাট বসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ে কাইকারটেক হাটে। প্রতিটি নৌকা বিক্রি হয় ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকায়। দূর দূরান্ত থেকে এসে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন এই নৌকা। ছবি: হাসান রাজা
১৭ / ১৯
একটু বৃষ্টি হলেই ঢাকার খিলগাঁও উড়াল সড়কে জমে পানি। একে উড়াল সড়কে জলাবদ্ধতা, তার ওপর উড়াল সড়কের বাতিগুলো নষ্ট। অন্ধকার ও জলাবদ্ধতায় দুর্ঘটনার আশঙ্কার মধ্যেই যান চলাচল করে এই উড়াল সড়কে। ছবিটি রোববার মধ্যরাতে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ১৯
নদীতে পানি বাড়ছে। পদ্মার তিরে চাই নিয়ে নতুন পানিতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলে আনোয়ার শেখ। ছবিটি সোমবার ফরিদপুর সদরের মৃধাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৯ / ১৯
রাজধানীর আগারগাঁওয়ে চলছে বৃক্ষ মেলা। নানা জাতের দেশি-বিদেশি ফুল ও ফলের গাছ কেনায় ব্যস্ত ক্রেতারা। ছবিতে ফুলের টব নিয়ে যাচ্ছেন এক বাহক। ছবিটি সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম