ছবিতে আজ (২২ জুলাই ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
মোটর বাইকে চড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছে একটি ফিলিস্তিন পরিবার। পাশেই ইসরায়েলি বোমায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি তেতলা ভবন। ছবিটি সোমবার গাজার খান ইউনুস শহর থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৯
মাতমো নামের টাইফুনটি ধেয়ে আসছে তাইওয়ানের দিকে। তাই আগেভাগে সতর্ক শানহসিং শহরের কৃষকেরা। ২১ ফুট উঁচু কাকতাড়ুয়াটি ধানখেতের পাশে নামিয়ে রেখেছেন তাঁরা। ছবিটি আজ স্থানীয় ইলান এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৯
গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার ঘটনায় জাপানের রাজধানী টোকিওতে সোমবার মোম জ্বেলে নীরব প্রতিবাদ জানানো হয়। ছবি: এএফপি

৪ / ১৯
শ্রীলঙ্কার হিন্দু ধর্মাবলম্বী তামিল সম্প্রদায় এক ধর্মীয় উত্সবে মাটিতে নারকেল ভাঙছেন। গতকাল সোমবার কলম্বো থেকে ছবিটি তোলা। ছবি: এএফপি

৫ / ১৯
হিন্দি ছবি ‘খুবসুরত’-এর ট্রেলারের উদ্বোধন অনুষ্ঠানে বলিউড তারকা সোনম কাপুর। ছবিটি সোমবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৯
চট্টগ্রামের বাঁশখালীর নাপোরা ছড়ারপুল এলাকায় আজ যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় আহত এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

৭ / ১৯
বন্যাকবলিত সড়কে পানি ভেঙে যাচ্ছেন দুর্গত এক ব্যক্তি। ছবিটি সোমবার গুয়ানশি প্রদেশের নিংমিং এলাকা থেকে তোলা। টাইফুন রামাসুনের প্রভাবে ওই এলাকায় ভারী বৃষ্টিজনিত বন্যা দেখা দিয়েছে। ছবি: এএফপি

৮ / ১৯
‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনেত্রী জো সালদানা। ছবিটি সোমবার হলিউডের ডলবি থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ১৯
মুম্বাইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে সোমবার শিল্পী প্রফুল্ল দাহানুকারের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে এক প্রদর্শনীতে বলিউড তারকা সোনাক্ষী সিনহা। ছবি: আইএএনএস

১০ / ১৯
মহাসড়কে নছিমন-করিমন-ভটভটি চলাচলে নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব যানবাহন অবাধে চলছে। ছবিটি আজ দুপুরে যশোর-খুলনা মহাসড়কের জামতলা এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১১ / ১৯
ঈদের আগে বোনাসের দাবিতে আজ দুপুরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শহরের সাতমাথায় মানববন্ধন করে। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ১৯
ফরিদপুর শহরের কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম আশ্রয়কেন্দ্রে আজ সকালে ৮০ জন শিশুর মধ্যে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা ঈদের নতুন পোশাক বিতরণ করেন। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১৩ / ১৯
গাজায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলা আজ মঙ্গলবার পাশের একটি ভবনে আঘাত হানলে আতঙ্কে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স

১৪ / ১৯
মানিকগঞ্জের সিঙ্গাইর-সাহরাইল-মানিকনগর সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৯
ঈদের অগ্রিম টিকিটের জন্য কমলাপুর স্টেশনে বাইরে লম্বা লাইন। অথচ মনিটরে লেখা ‘আসন খালি নাই’। ছবি: সাজিদ হোসেন

১৬ / ১৯
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার সম্মিলিত নারী সমাজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: সাজিদ হোসেন

১৭ / ১৯
আসন্ন ঈদ উপলক্ষে আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম ধোয়ামোছার কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি: ইউসুফ সা’দ

১৮ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনের ফুটপাতে চম্বলগাছটি দুদিন আগে উপড়ে যায়। দুদিন পর সিটি করপোরেশনের লোকজন গাছটি কেটে নিয়ে যাচ্ছেন। ছবি: মনিরুল আলম

১৯ / ১৯
চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনের একটি বগি আজ মঙ্গলবার সকালে লাইনচ্যুত হয়। এর ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়। ছবিটি  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পাইরচক এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট