কেনিয়ার লেক বোগোরিয়ায় ওড়ার চেষ্টায় ফ্লেমিঙ্গো পাখিরা। বৃষ্টির মৌসুম শেষে হাজারো ফ্লেমিঙ্গো এসে ভিড় করে এই লেকে। ছবি: আইএএনএস
২ / ২১
লস অ্যাঞ্জেলেসে মঙ্গলবার ‘ডার্ক প্লেসেস’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে কিংবদন্তির চলচ্চিত্র তারকা সোফিয়া লোরেন। ছবি: রয়টার্স
৩ / ২১
কানাডার টরন্টোয় প্যান আমেরিকান গেমসে মঙ্গলবার মেয়েদের বিচ ভলিবলে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে কানাডার খেলোয়াড়দের প্রতিরোধ। ছবি: রয়টার্স
৪ / ২১
মিয়ানমারে কাওলিন এলাকার একটি গ্রামে হাতে তৈরি করা নৌকায় করে এসে ত্রাণ নিচ্ছেন বন্যাদুর্গতরা। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে দেশটিতে বন্যার সৃষ্টি হয়। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৫ / ২১
আপনজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষেরা। ছবিটি আজ বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ২১
শ্রাবণের কালো মেঘে অন্ধকার হয়ে আসছে আকাশ। যেকোনো মুহূর্তে নামবে বৃষ্টি। এরই মধ্যে চাষের জন্য মাঠে গরু নিয়ে যাচ্ছেন একজন কৃষক। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ২১
চীনের ঝেজিয়াং প্রদেশের জিনহুয়াতে প্রচণ্ড বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যার পানি ঠেলে ট্রেন ধরতে স্ত্রীকে পিঠে নিয়ে টানেলের ভেতর দিয়ে ছুটছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
৮ / ২১
পবিত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে ছুটি ছিল এক মাস তিন দিন। লম্বা ছুটির পর বিদ্যালয়ে খুলছে আজ। তাই দলবেঁধে স্কুলে যাচ্ছে সহপাঠীরা। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার সোনামোয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ২১
গত বছর ইসরায়েল ও হামাসের মধ্যে ৫০ দিনের যুদ্ধে গাজা সিটির অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব ধ্বংসস্তূপে খেলা করছে ফিলিস্তিনের কয়েকটি শিশু। ছবিটি গতকাল ২১ জুলাই তোলা। ছবি: এএফপি
১০ / ২১
ইন্দোনেশিয়ার বালি প্রদেশের রাজধানী দেনপাসার-এ নগুরা বিমানবন্দরে বিলম্ব ফ্লাইটের খবর নিতে ভিড় করছেন যাত্রীরা। মাউন্ট দ্রাউং আগ্নেয়গিরি থেকে বেশ কয়েক দিন ধরে অগ্ন্যুৎপাত হচ্ছে। অগ্ন্যুৎপাতের লাভার সঙ্গে বের হয়ে আসা ছাই মেঘের কারণে বন্ধ করতে দিতে হচ্ছে বিমানবন্দরগুলো। ফলে আটকা পড়ছেন পর্যটকেরা। ছবি: এএফপি
১১ / ২১
বর্ষায় নাগলিঙ্গম ফুলের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। ছবিটি আজ বুধবার সকালে ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী শশী লজ থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
১২ / ২১
ফরিদপুর শহরে তাজা ঘাসের সংকট। তাই পদ্মা নদীর চরাঞ্চল থেকে প্রতিদিন নৌকায় করে গরুর খাওয়ার জন্য ঘাস সংগ্রহ করে নিয়ে আসেন সদরের পালডাঙ্গী এলাকার দুই ভাই জালাল ও আইনাল শেখ। ছবিটি আজ বুধবার সকালে পুর সদরের চরটেপুরা কান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৩ / ২১
কেরানীগঞ্জের আগানগর ঘাট থেকে নৌকা ছেড়ে যাওয়া বা ভেড়া অনেকটাই থেমে গেছে। ঈদের ছুটিতে খেয়া পারাপারের যাত্রী ও মাঝিরা বেশির ভাগই গ্রামের বাড়ি থেকে ফিরে আসেননি। কর্মচাঞ্চল্যহীন ঘাটে ভাসছে খালি নৌকাগুলো। ছবিটি আজ বুধবার দুপুরে কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১৪ / ২১
গ্রামের পাশেই বিলে ফুটেছে শাপলা ফুল। দেখেই মুগ্ধ হয়ে বিলে নেমে ফুল তুলে বাড়ি ফিরছে গ্রামীণ দুই শিশু। ছবিটি বুধবার বগুড়ার গাবতলী উপজেলার শাহবাসপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৫ / ২১
বাড়ির আশপাশে জমে থাকা পানিতে মাছ ধরতে স্থানীয়ভাবে পরিচিত ডারকি’র চাহিদা এখন ব্যাপক। হাটবাজারে বিক্রি হচ্ছে বাঁশের তৈরি এই ডারকি। ছবিটি আজ বুধবার রংপুর নগরের লালবাগ হাটের কলেজ রোড এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৬ / ২১
দেখলে মনে হচ্ছে ঈদের আগে টিকিট কাটার লম্বা লাইন। কিন্তু এখন ছুটি শেষে সবার কর্মস্থলে ফেরার তাড়া। তাই টিকিট কাটতে আবারও লম্বা লাইন। রাজশাহী থেকে ২৬ তারিখে ঢাকায় যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের লম্বা লাইন। ছবিটি আজ বুধবার সকাল নয়টায় রাজশাহী রেল স্টেশন থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৭ / ২১
ঈদের ছুটি শেষ হলেও রাজধানী ঢাকা এখনো ব্যস্ত রূপ ফিরে পায়নি। প্রধান সড়কগুলোতে গাড়ির তেমন চাপ নেই। ছবিটি বুধবার পরিবাগ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৮ / ২১
১০০ শয্যাবিশিষ্ট খাগড়াছড়ি সদর হাসপাতাল। কিন্তু অতিরিক্ত রোগীর কারণে স্থান সংকুলান না হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের বারান্দায় ঠাঁই নিতে হয়। এর ফলে রোদ ও বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হয় তাদের। ছবিটি আজ সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১৯ / ২১
ভাঙাচোরা সড়কে সৃষ্টি হয়েছে গর্ত। টানা কয়েক দিনের বৃষ্টিতে এসব গর্তে পানি জমে গেছে। মারাত্মক ঝুঁকি নিয়ে এ সড়কে যাতায়াত করছে মানুষ। সড়কের বেহাল অবস্থার ছবিটি আজ কেরানীগঞ্জের আঁটি বাজারের প্রধান সড়ক থেকে তোলা ৷ ছবি: সাইফুল ইসলাম
২০ / ২১
কেরানীগঞ্জের বড় ভাওয়ালের বান্দের হাট এলাকায় কলমি শাক তুলছেন কয়েকজন লোক। এই শাক রাজধানীর কারওয়ান বাজারে নিয়ে বিক্রি করবেন তাঁরা। প্রতি ১০০ আঁটি শাক ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয় বলে জানান তাঁরা। ছবিটি আজ তোলা। ছবি: সাইফুল ইসলাম
২১ / ২১
ঈদ উপলক্ষে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরিবারের সদস্যদের নিয়ে নিয়ে ঘুরতে এসেছেন অনেকে৷ ছবিটি আজ তোলা। ছবি: সাইফুল ইসলাম