ছবিতে আজ (২২ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
কলম্বিয়ার কালিতে গতকাল রোববার ষাঁড়ের সঙ্গে লড়াইয়ে এক লড়াকুর নৈপুণ্য। ছবি: রয়টার্স

২ / ১৩
জার্মানির বার্লিনে বড়দিন উপলক্ষে একটি বিপণিবিতানের সামনে রঙিন ছাতা দিয়ে তৈরি করা হয়েছে ক্রিসমাস ট্রি। ছবিটি রোববার বার্লিনে প্লেনটারওয়াল্ড ক্রিসমাস মার্কেট থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৩
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অনুষ্ঠানে নাচ আর গানে মঞ্চ মাতালেন মার্কিন সংগীত তারকা আরিয়ানা গ্রান্দে। ছবিটি রোববার বিবিঅ্যান্ডটি সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৩
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টামপা বে বাকানিয়ারস ও গ্রিন বে প্যাকারসের মধ্যে রাগবি খেলা চলাকালে একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি রোববার টামপার র‍্যামন্ড জেমস স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৩
বড়দিন উপলক্ষে ফ্রান্সে সান্তা ক্লজের অনুরূপ পোশাক পরে আনন্দে মেতে উঠেছেন তরুণীরা। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি

৬ / ১৩
কলকাতায় উড়ালসেতুর নিচে রেললাইন ঘেঁষে থাকা একটি বস্তিতে রান্না করছেন এক নারী। ছবি: রয়টার্স

৭ / ১৩
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অনুষ্ঠানে মার্কিন সংগীত তারকা মেগান ট্রেইনর। ছবিটি রোববার বিবিঅ্যান্ডটি সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৩
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আজ সকালে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা করে।  এ সময় পুলিশ একজনকে আটক করে। ছবি: সাজিদ হোসেন

৯ / ১৩
বছর শেষ হতে বাকি কয়েক দিন। নতুন বছরের ক্যালেন্ডার কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন ক্রেতারা। ছবিটি আজ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৩
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে তারেক রহমানের বিরূপ মন্তব্যের প্রতিবাদে আজ ময়মনসিংহে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন করে। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৩
ফরিদপুর সদরের ধুলদি বাজার এলাকায় আজ বিকেলে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। এ দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকায় ওই সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১২ / ১৩
দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে দুচোখ হারিয়েছেন রংপুরের দক্ষিণ বাবুখাঁ এলাকার মাসুদা আক্তার ওরফে মনি। তবুও থেমে থাকেননি তিনি। বড় ভাইয়ের সহায়তায় পড়াশোনা এগিয়ে যাচ্ছে তাঁর। প্রতিদিন বড় ভাই বই থেকে পড়ে শোনান এবং মোবাইল ফোনে তা রেকর্ড করে দেন। ভাই কাজে গেলে মোবাইল ফেনেই চলে তাঁর পাঠ। ছবিটি আজ তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৩ / ১৩
চট্টগ্রাম নগরের খুলশী থানার ওআর নিজাম রোড এলাকায় আজ বিকেলে কয়েকটি দোকান ও বসতঘরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম