ছবিতে আজ (২২ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
নিউইয়র্কের বাফেলো নগরে নিজ বাড়ির ছাদে জমে থাকা তুষার পরিষ্কার করছেন এক ব্যক্তি। সপ্তাহখানেক ধরে নিউইয়র্কের পশ্চিমাঞ্চল ও বাফেলোতে ভারী তুষারপাতে কয়েক ফুট পর্যন্ত তুষারের স্তূপ জমেছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে সপ্তাহান্তে বৃষ্টিপাত ও উষ্ণতা থাকার কথা বলা হয়েছে। এতে তুষার গলে বিশাল এলাকাজুড়ে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। ছবি: রয়টার্স

২ / ১৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অ্যাট কিং সেন্টারে শুক্রবার দ্য পারফর্মিং আর্টস অনুষ্ঠানে জনপ্রিয় কৌতুকাভিনেতা বিল কসবি। ছবি: এএফপি

৩ / ১৬
দক্ষিণ কোরিয়ার সিউলে শুক্রবার ৫১তম দাইজং চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে লাল গালিচায় দেশটির অভিনেত্রী জো ইয়েও-জিয়ং  ছবি: এএফপি

৪ / ১৬
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা গ্যাটরস ও লুইজিয়ানা মনরো ওয়ারহকসের মধ্যে রাগবি খেলা চলাকালে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শুক্রবার ফ্লোরিডার স্টিফেন সি. ও’ কনেল সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৬
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে গত পাঁচটি অলিম্পিক গেমসের পাঁচটি মাসকট প্রদর্শন করা হয়। মাসকটগুলো হলো (বাঁ থেকে) বেইজিং ২০০৮ এর ফু নিউ লেলে, লন্ডন ২০১২ এর মানডেভিল, মস্কো ১৯৮০ এর মিশা, লন্ডন ২০১২ এর ওয়েনলক ও এথেন্স ২০০৪ এর অ্যাথেনা। ২০১৬ সালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হবে পরবর্তী অলিম্পিক গেমস। আগামী সোমবার তার মাসকটের উদ্বোধন করা হবে। ছবিটি শুক্রবার রিও ডি জেনিরোর সুগারলোফ মাউন্টেইন থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৬
যুক্তরাষ্ট্রের লাসভেগাসে যাওয়ার আগে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

৭ / ১৬
ফ্রান্সে এরিক বোম্পার্ড ট্রফি স্কেটিং প্রতিযোগিতার বরফ নৃত্য পর্বে গ্যাব্রিয়েলা পাপাদাকিস ও গুইলিয়াম সিজেরোন। ছবিটি শুক্রবার বোরডক্স থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৬
কলকাতায় শুক্রবার একটি অনুষ্ঠানে এভাবে হাজির হয়েছিলেন অভিনেত্রী পাওলি দাম। ছবি: আইএএনএস

৯ / ১৬
ভারতের হায়দরাবাদে আজ উদ্‌যাপন করা হচ্ছে ৬৬তম ন্যাশনাল ক্যাডেট কোর দিবস। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে এক সহকর্মীকে সাজিয়ে দিচ্ছেন ক্যাডেট কোরের আরেক সদস্য। ছবিটি আজ হায়দরাবাদের সেচুনদরাবাদ থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ১৬
ভারতের হায়দরাবাদে আজ উদ্‌যাপন করা হচ্ছে ৬৬তম ন্যাশনাল ক্যাডেট কোর দিবস। এ উপলক্ষে এক অনুষ্ঠানে এ ‘মল্লখাম’ তৈরি করেন ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা। ছবিটি আজ হায়দরাবাদের সেচুনদরাবাদ থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ১৬
ট্রাফিক পুলিশের সামনেই ঝঁুকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। ছবিটি আজ দুপুরে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সার্ক ফোয়ারা মোড় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১২ / ১৬
পুকুরে ফোটা শাপলা নিয়ে শিশু-কিশোরের দুরন্তপনা। ছবিটি আজ শনিবার সদরের ধুলদি এলাকায় মেছের মুন্সির পুকুর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৩ / ১৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মোহাম্মদের নেতৃত্বে আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ছবি: ফোকাস বাংলা

১৪ / ১৬
বিক্রির জন্য খেত থেকে লাউ কাটছেন এক কৃষক। ছবিটি আজ শনিবার কেরানীগঞ্জের কলাটিয়া এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৬
রাজধানীর মিরপুরে আলোকচিত্র শেখার স্কুল কাউন্টার ফটোতে শুক্রবার প্রয়াত আলোকচিত্র-সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের স্মরণে আঁকা দেয়ালচিত্র উদ্বোধন করা হয়। ‘কাউন্টার ফটো’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মোম জ্বেলে পিউয়ের উদ্দেশে শ্রদ্ধা জানানো হয়। ছবি: সংগৃহীত

১৬ / ১৬
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরের সামনের সড়কে বসানো উল্টো পথে যানবাহন চলাচল ঠেকানোর প্রতিরোধক পরীক্ষা করছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক সদস্য। ছবিটি আজ বেলা পৌনে বারোটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম