ছবিতে আজ (২২ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা সৈকতে ফিল্ম ইনডিপেনডেন্ট স্প্রিট অ্যাওয়ার্ডস ২০১৫-এ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার ঘোষণার আগমুহূর্তে অভিনেত্রী অ্যামি রাসাম। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

২ / ২১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা সৈকতে ফিল্ম ইনডিপেনডেন্ট স্প্রিট অ্যাওয়ার্ডস ২০১৫-এ সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে জুলিয়ান মোর। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: এএফপি

৩ / ২১
মেসিডোনিয়ার স্ট্রুমিকা শহরে গতকাল শনিবার খ্রিস্টানদের বার্ষিক উৎসবে বর্ণিল সাজের এক অংশগ্রহণকারী। অশুভ শক্তিকে তাড়াতে নানা সাজে সেজে অংশগ্রহণকারীরা নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেয়। ছবি: রয়টার্স

৪ / ২১
চেক প্রজাতন্ত্রের সে৶মোজভকার উত্তর বোহেমিয়ান শহরে ঐতিহ্যবাহী এক স্কেটিং প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই প্রতিযোগী। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স।

৫ / ২১
শীতের বুড়ির কুশপুতুলে আগুন ধরিয়ে এর চারপাশ ঘিরে নেচে-গেয়ে শীতকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছে শিশুরা। ছবিটি গতকাল শনিবার রাশিয়ার স্তাভরোপোল এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২১
ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে সোচ্চার পশু অধিকারকর্মীরা সড়কে শুয়ে ষাঁড়ের অবয়ব তৈরি করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। কলম্বিয়ার মেদেলিন শহরে গতকাল শনিবার এর আয়োজন করে পশুর অধিকার নিয়ে কাজ করা সংগঠন অ্যানিমান্যাচারালিস। ছবি: রয়টার্স

৭ / ২১
চীনা নতুন চান্দ্রবর্ষকে স্বাগত জানিয়ে ব্রাজিলের সাও পাওলোতে ড্রাগন নাচের আয়োজন করা হয়েছে। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২১
চীনের সীমান্তবর্তী মিয়ানমারের কোকাং শহরে শরণার্থী শিবিরে ঠাঁই হয়েছে এই শিশুটির। সে জানে না, ভবিষ্যতে তার জন্য কী অপেক্ষা করছে। ৯ ফেব্রুয়ারি কোকাংয়ে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ১০ হাজারের মতো মানুষ গৃহহারা হয় এবং ৩০ হাজার মানুষ চীনে পালিয়ে যায়। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স।

৯ / ২১
যুক্তরাষ্ট্রের হলিউডে ডলবি থিয়েটারে ৮৭তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর বসবে আজ। অস্কার পুরস্কারের আদলে তৈরি ভাস্কর্য সাজিয়ে রাখা হয়েছে গোলাপ ফুল দিয়ে। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স।

১০ / ২১
চেক প্রজাতন্ত্রের সে৶মোজভকার উত্তর বোহেমিয়ান শহরে ঐতিহ্যবাহী স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বহু প্রতিযোগী। কসরত দেখানোর একটি বিশেষ মুহূর্তে এক প্রতিযোগী। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স।

১১ / ২১
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে আজ রোববার সকালে শহরের মডেল থানার সামনে শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেন। পুলিশ বাধা দিলে একপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

১২ / ২১
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে আন্ডারপাসের সামনে দুর্বৃত্তরা আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ে। ছবি: জাহিদুল করিম

১৩ / ২১
রাজধানীতে ঢাকা মেট্রোরেল প্রকল্পের ভূ-তাত্ত্বিক জরিপের কাজ শুরু হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের এ প্রকল্পে ডেভেলপমেন্ট কন্সট্রাকশনস লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আজ রোববার সকালে ফার্মগেট এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: মানসুরা হোসাইন

১৪ / ২১
মৌসুমি ফল কাঁঠালের মুচি বড় হতে শুরু করেছে গাছে গাছে। ছবিটি আজ রোববার বগুড়া শহরের কামারগাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২১
বগুড়া শহরের গোকুলের ছোট ধাওয়াকোলা এলাকায় গতকাল শনিবার রাতে তুহিন নার্সারির কলম করা ৩৮ শতাংশ জমির আম ও লিচুগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নার্সারির মালিক মোখলেছার রহমান দাবি করেন, এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার গাছ ছিল। কেটে ফেলা গাছ সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২১
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে ৭২ ঘণ্টার হরতাল চলছে। হরতালের মধ্যে আজ রোববার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: ফোকাস বাংলা

১৭ / ২১
চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের (বাঁয়ে) আজ ৬০ তম জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে ছোটকাকু ক্লাবের উদ্যোগে তেজগাঁও সরকারি শিশু পরিবারের প্রায় ১০০ শিশুর মধ্যে স্কুলব্যাগ, খাতা ও খাবার বিতরণ করা হয়। ছবি: ফোকাস বাংলা

১৮ / ২১
নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বসন্তবরণ এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্কুলের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৯ / ২১
ব্র্যাক চিলিং সেন্টার কেজিপ্রতি গড়ে পাঁচ টাকা দাম কমানোর প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে রংপুর নগরের সাতমাথা এলাকায় খামারিরা সমাবেশ শেষে দুধ ঢেলে বিক্ষোভ করেন। রংপুর জেলা দুগ্ধ উৎপাদনকারী সমিতি ওই সমাবেশের আয়োজন করে। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২০ / ২১
বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধে মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধের দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্বজন, মুক্তিযোদ্ধা, আইনজীবী, চিকিৎসক, প্রযুক্তিবিদ, ছাত্র, শিক্ষক, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা রোববার রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে গণস্বাক্ষর, মানববন্ধন ও প্রতিবাদী পথনাটকের আয়োজন করেন। খালেদা জিয়ার গুলশান কার্যালয় অভিমুখে সহিংসতায় নিহত ব্যক্তিদের নামের তালিকা নিয়ে মৌন পদযাত্রা করেন তাঁরা। ছবি: সাজিদ হোসেন

২১ / ২১
এক দিন আগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষাশহীদদের। কিন্তু অবাক করার বিষয় শ্রদ্ধা জানানোর এক দিন পরেই সেখানে চলছে মানুষের অবাধ ঘোরাফেরা। কর্তৃপক্ষ একটি নিয়মাবলি টানিয়েই যেন দায় সেরেছে। ছবিটি রোববার বিকেল চারটার দিকে তোলা । ছবি: মনিরুল আলম