ছবিতে আজ (২২ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
ইরাকের রাজধানী বাগদাদে শনিবার রাতে নওরোজ উৎসবে ফানুস ওড়ানো হয়। ইরাক, ইরান ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গতকাল ঘটা করে নববর্ষ নওরোজ উদ্‌যাপন করা হয়। ছবি: রয়টার্স

২ / ২০
চীনের হেনান প্রদেশের ঝেংঝু এলাকার একটি সেলুনে চুল কাটার জন্য নিয়ে যাওয়া হলে ভয়ে কেঁদে ফেলে এই শিশুটি। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২০
চুল কাটার সময় কান্নারত আরেকটি শিশু। ছবিটি গতকাল শনিবার চীনের হেনান প্রদেশের ঝেংঝু এলাকার একটি সেলুন থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২০
বেলারুশে চলছে ‘বসন্ত বরণ’ উৎসব। এ উপলক্ষে গাছের ডালে রঙিন কাগজ ঝুলিয়ে দিচ্ছে ঐতিহ্যবাহী পোশাক পরা দুই তরুণী। ছবিটি গতকাল শনিবার দেশটির ভিয়াজিঙ্কা গ্রাম থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২০
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে গতকাল শনিবার গণবিয়ের আয়োজন করে একটি মুসলিম স্বেচ্ছাসেবক সংগঠন। এতে ১১২ জোড়া মুসলিম জুটির বিয়ে দেওয়া হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে অপেক্ষারত এক নববধূ। ছবি: রয়টার্স

৬ / ২০
কম্বোডিয়ায় সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে সিয়েম রিপ বিমানবন্দরে হাত নেড়ে বিদায় জানান মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা। পাঁচ দিনের এশিয়া সফর শেষে আজ রোববার দেশের উদ্দেশে যাত্রা করেন তিনি। ছবি: এএফপি

৭ / ২০
পেছনে হরেক রঙের টিউলিপ ফুল। এর সামনে বসে সেলফি তুলছেন এক নারী। ছবিটি গতকাল শনিবার নেদারল্যান্ডসের লিস শহরের কেইকেনহফ ফুলের বাগান থেকে তোলা। কেইকেনহফ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ফুলের বাগান। ছবি: এএফপি

৮ / ২০
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের পৌর কর্তৃপক্ষের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মিছিলে বাবার কোলে চড়ে অংশ নিয়েছে ছোট্ট শিশুটি। ছবি: এএফপি

৯ / ২০
আধুনিক বিশ্বের সপ্তাশ্চর্যের একটি পিরামিড আকৃতির কুকুলক্যান ক্যাসলকে ঘিরে দর্শনার্থীদের ভিড়। এটি প্রাক-কলম্বিয়ান সময়ের মায়া সভ্যতার একটি বড় শহর চিচেন ইৎজা-তে। প্রত্নতাত্ত্বিক এই স্থানটি মেক্সিকোর ইউকাতান রাজ্যে অবস্থিত। ছবি: রয়টার্স

১০ / ২০
মিল্ক ভিটায় দুধ বিক্রি করতে যাচ্ছেন নারী ক্ষুদ্র খামারিরা। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার আকন্দপাড়া গ্রামে থেকে গতকাল শনিবার তোলা। ছবি: সোয়েল রানা,বগুড়া

১১ / ২০
সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে মিষ্টিমুখ করাচ্ছেন চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। ছবিটি আজ রোববার সকালে মহিউদ্দিন চৌধুরীর বাসা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১২ / ২০
প্রথম আলো’র বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে থানায় আটকে নির্মম নির্যাতনের প্রতিবাদ, দোষী পুলিশ সদস্যদের বিচার এবং এ ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ছবিটি আজ সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: শংকর দাস, পটুয়াখালী

১৩ / ২০
সম্প্রতি দাবানলে চীনের টেমুকো শহরের কনগুইল্লিও জাতীয় পার্কের ‘চায়না মুয়েরটা’র কয়েক হেক্টর জায়গার গাছপালা পুড়ে গেছে। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২০
বিশ্ব পানি দিবস উপলক্ষে করতোয়া নদীর দখল ও দূষণ বন্ধের দাবিতে রোববার সকালে বগুড়া শহরের ফতেহ আলী সেতু এলাকায় কয়েকটি পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২০
১৫তম জন্মদিনে বিশেষ গাউন পড়ে লিমুজিন গাড়িতে চড়ে এক সুফিয়া নামের এক কিশোরী ক্যামেরার সমানে এভাবেই পোজ দেন। ছবি: রয়টার্স

১৬ / ২০
আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। হাসপাতালের সামনে ফুল ও চিঠি দিয়ে তাঁর সুস্থতা কামনায় সাধারণ মানুষেরা। ছবি: এএফপি

১৭ / ২০
নলকূপের পানি পেতে সংকটে পড়েছে চট্টগ্রামের পটিয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের বাসিন্দারা। ২০০১ সালে পানি আসত প্রচণ্ড বেগে। এক বছরে দুবার গভীরতা বাড়িয়েও পানি পেতে কষ্ট করতে হচ্ছে এলাকাবাসীকে। ছবিটি আজ রোববার সকাল নয়টায় তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৮ / ২০
মুম্বাইয়ে ল্যাকমি ফ্যাশন উইকের পঞ্চম দি​নে (আজ) ডিজাইনার মন্দিরা বেদীর ডিজাইন করা শাড়িতে বলিউড অভিনেত্রী শাবনা আজমি। ছবি: এএফপি

১৯ / ২০
সিটি করপোরেশনের সাড়া না পেয়ে এলাকাবাসীর উদ্যোগে পরিষ্কার করা হয়েছিল চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী আসকার দিঘি। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে দূষিত হচ্ছে দিঘির পানি। আর সেই পানিতে চলছে থালাবাসন ধোয়া ও গোসলের কাজ। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২০ / ২০
গাজীপুরের সফিপুরে রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্টে সূর্যমুখীর হাসি। রোদের তেজ সেই হাসিতে যোগ করেছে বাড়তি মাত্রা। ছবি: মানসুরা হোসাইন