বর্ষার আগেই ফুটেছে কদম ফুল। ফুল হাতে আনন্দে বাড়ি ফিরছে শিশুরা। আজ শুক্রবার শহরে রংপুর নগরের উত্তর কেল্লাবন্দ গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
২ / ১৬
ফ্রান্সে চলমান ৬৮ তম কান চলচ্চিত্র উৎসবের এইডসবিরোধী একটি অনুষ্ঠানে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। ছবিটি বৃহস্পতিবার হোটেল দু কাপ-ইদেন হোত থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৬
কচুরিপানার ফুল তুলতে নেমেছে তিন শিশু। ছবিটি আজ শুক্রবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার মানাস নদ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৪ / ১৬
রাজধানীর বসিলা আটিবাজারে আজ শুক্রবার ছুটির দিনে হরেকরকমের মাছ কিনছে ক্রেতারা। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৬
এমন রসাল লিচুর পসরা দেখে কার না জিভে জল আসে। আজ শুক্রবার লক্ষ্মীপুর বাজারের উত্তর তেমুহনি থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৬
চাতালে ধান শুকাচ্ছে শ্রমিকেরা। আজ শুক্রবার মাওয়ার সৈয়দপুরের হাসাডা এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৬
আজ স্কুল ছুটি। তাই টায়ার নিয়ে ছুটছে শিশুরা। কে যাবে কার আগে চলছে তারই প্রতিযোগিতা। ছবিটি খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৮ / ১৬
নড়াইল শহরে আজ সকালে বেলুন উড়িয়ে প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। ছবিটি নড়াইল বালক বিদ্যালয় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৯ / ১৬
গরমে মানুষের পাশাপাশি পশুরাও অতিষ্ঠ। সিলেট নগরের গোয়াইটুলা এলাকায় মিলেমিশে তরমুজ খাচ্ছে বানর ও ছাগল। ছবিটি আজকের। ছবি: আনিস মাহমুদ
১০ / ১৬
সিলেট সদর উপজেলার মোল্লারগাও এলাকায় সুরমা নদীর পানি দিয়ে পুঁই শাক পরিষ্কার করছেন এক চাষি। এ বার নদী তীরের বাসিন্দারা তীরেই চাষ করেছেন পুঁই শাক। ফলনও হয়েছে ভালো। ছবিটি শুক্রবার দুপুরে কানিশাইল এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১১ / ১৬
খেতে জমে আছে বৃষ্টির পানি। সেই পানিতে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে নেমেছে দুই কিশোর রনি ও রুবেল। ছবিটি শুক্রবার সকালে সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে গাড়িবহর নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো। এতে সৃষ্টি হয় যানজটের। ছবিটি শুক্রবার শাহবাগ মোড় সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৩ / ১৬
সাগরে ভাসমান, বন্দী ও নিখোঁজ লোকজনকে অবিলম্বে উদ্ধারসহ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণ-অধিকার সংগ্রাম কমিটির মানববন্ধন। ছবিটি আজ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৬
চলতি গ্রীষ্মের পরই আসবে বর্ষাকাল। এখনই পদ্মার পানি বাড়তে শুরু করেছে। তাই মাছ ধরার চাঁইয়ের চাহিদাও বেড়েছে। আকারভেদে একেকটি চাঁই বিক্রি হচ্ছে ২৫ থেকে ১৫০ টাকায়। ছবিটি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ বাজারের চাঁইয়ের হাট থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৫ / ১৬
তপ্ত দুপুরে একটু প্রশান্তির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা ভ্যানেই ঘুমিয়ে পড়েছেন দুই রিকশাচালক। ছবিটি আজ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১৬ / ১৬
ক্ষুধার্ত উটকে ঘাস খাওয়াতে ব্যস্ত একজন খামারি। রাজধানীর দক্ষিণ কমলাপুরের এ উটের খামারটিতে বর্তমানে ৪০টি উট আছে। ছবিটি আজ সকালে দক্ষিণ কমলাপুরের দেওয়ানবাগ শরিফ থেকে তোলা। ছবি: আবদুস সালাম