ছবিতে আজ (২২ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
বিড়াল নিয়ে ছবির জন্য দাঁড়িয়েছেন হলিউড তারকা কোর্টনি স্টডেন। ছবিটি রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়াম থেকে তোলা। বিড়ালকে উপজীব্য করে সেখানে চলছে ফেলিন ফিল্ম ফেস্টিভ্যাল। ছবি: এএফপি

২ / ২০
বিড়াল নিয়ে চলচ্চিত্র উৎসবে এক তারকা বিড়াল নিয়ে দুই তরুণী। বিড়ালের নিরাপদ আশ্রয় গড়ে তোলার লক্ষ্যে তহবিল গঠনে এ উৎসবের আয়োজন করা হয়। ছবিটি রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বিড়াল নিয়ে চলচ্চিত্র উৎসবে মার্কিন অভিনেত্রী কোর্টনি স্টডেন।  ছবিটি রোববার মেমোরিয়াল কলিসিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামি ডলফিনস ও ক্যানসাস সিটি চিফসের মধ্যে রাগবি খেলা শুরুর আগে ডলফিনসের একজন সমর্থকের উচ্ছ্বাস। ছবিটি রোববার সান লাইফ স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামি ডলফিনস ও কানসাস সিটি চিফসের মধ্যে রাগবি খেলা চলার সময় মাঠের দিকে তাকিয়ে আছেন একজন চিয়ারলিডার। ছবিটি রোববার মায়ামি গার্ডেনসের সানলাইফ স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সচেতন মানুষের প্রতিবাদী শোভাযাত্রা। জাতিসংঘের উদ্যোগে ১২০টি দেশের নেতাদের নিয়ে জলবায়ু পরিবর্তন-বিষয়ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে এই শোভাযাত্রার আয়োজন করা হলো। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি

৭ / ২০
দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসের একক আর্টিস্টিক জিমন্যাস্টিকে বাংলাদেশের কাজী সাইক সিজার। ছবিটি রোববার নামদং জিমনেশিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২০
এশিয়ান গেমসে সিনক্রোনাইজড সাঁতার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে প্রস্তুত জাপানের দল। ছবিটি দক্ষিণ কোরিয়ার ইনচনে মুনহাক পার্ক তাই-হন অ্যাকুয়াস্টিক সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২০
‘শিশু সুরক্ষায় ব্যক্তিমালিকানাধীন খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা। ওয়ার্ল্ড ভিশন ও প্রথম আলো যৌথভাবে আজ প্রথম আলোর কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক আয়োজন করে। ছবি: জাহিদুল করিম

১০ / ২০
সোমবারের হরতালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। ছবি: ফোকাস বাংলা

১১ / ২০
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা দিনব্যাপী হরতালে সকালে রাজধানীর সার্ক ফোয়ারা এলাকার চিত্র। ছবি: ফোকাস বাংলা

১২ / ২০
টানা দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রংপুর নগরের পুকুর, বিল ও ডোবা-নালা। উপচে পড়া সেই পানিতে মাছ শিকারে নেমে পড়েছেন জেলে। ছবিটি সোমবার সকালে নগরে মিস্ত্রিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৩ / ২০
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা দিনব্যাপী হরতালের সমর্থনে জাতীয়তাবাদী মহিলা দল রাজধানীর খিলগাঁও এলাকায় মিছিল বের করে। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২০
২০-দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে সোমবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা নগরে হরতালবিরোধী মিছিল করেন। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২০
হরতাল চলাকালে চট্টগ্রাম নগরের বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাদের বাগবিতণ্ডা হয়। এ সময় সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাঁদের ধাওয়া করে। ছবিটি বেলা সাড়ে ১১টায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৬ / ২০
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালে নাশকতা রোধে পুলিশ রাজশাহী নগরের আম চত্বর বাইপাস সড়ক থেকে বেলপুর বাইপাস সড়কে চলার পথে যানবাহন ঘুরিয়ে দেয়। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৭ / ২০
কোরবানির ঈদে গরুর চামড়া ছাড়াতে ছোট চাকুর চাহিদা বেড়ে যায়। সেই সঙ্গে এর দামও বেড়ে যায় দ্বিগুণ। বেশি লাভের আশায় আগেই ছোট চাকু তৈরি করে মজুদ করছেন এই কর্মকার। ছবিটি সোমবার বগুড়ার গাবতলী উপজেলার বামুনিয়া সাবেকপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২০
সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত টানা বৃষ্টিতে সোমবার কুমিল্লা নগরের প্রধান সড়কসহ বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে। নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় অল্প বৃষ্টিতে নাকাল কুমিল্লা শহরবাসী। ছবিটি স্টেডিয়াম সড়ক এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৯ / ২০
ঈদ ও পূজাকে সামনে রেখে যানজট নিরসন ও নিরাপত্তার লক্ষ্যে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইপি (ইন্টারনেট প্রটোকল) ক্যামেরা স্থাপন করা হয়েছে। ছবিটি সোমবার গাবতলী-আমিন বাজার ব্রিজের ওপর থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২০ / ২০
কোনো রকম নিরাপত্তাব্যবস্থা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে বিলবোর্ড বিজ্ঞাপন বসানোর কাজ করছেন এ শ্রমিকেরা। ছবিটি নগরের সায়েন্স ল্যাব মোড় এলাকা থেকে সোমবার বেলা দেড়টায় তোলা। ছবি: মনিরুল আলম