কানাডার টরন্টোতে ওয়ার্ল্ড মাস্টারকার্ড ফ্যাশন সপ্তাহে অংশ নেওয়া এক মডেল। মঙ্গলবার তোলা ছবিটি গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। ছবি: আইএএনএস
২ / ৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ‘জন উইক’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে কানাডার অভিনেতা কিয়ানু রিভস। ছবিটি বুধবার হলিউডের আর্কলাইট সিনেমা থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ৯
স্পেনের বিলবাওতে ‘আর্ট অব আওয়ার টাইম’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীতে শিল্পী মিকেল নাভারোর ‘ওয়াল সিটি’ শিল্পকর্মটির ছবি তুলছেন একজন দর্শনার্থী। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি
৪ / ৯
জার্মানিতে তুষারে ঢেকে আছে ফুল। ছবিটি বুধবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় এলাকা বায়ার্ন থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ৯
জার্মানির বার্লিনে শুরু হয়েছে বার্ষিক কুমড়া উৎসব। এই উৎসবে বিশাল আকৃতির কুমড়ার পাশে খেলছে শিশুরা। ২ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবে ৪৫০ রকমের প্রায় এক লাখ কুমড়া প্রদর্শিত হচ্ছে। ছবিটি বুধবার তোলা। ছবি: আইএএনএস
৬ / ৯
ভারতের উত্তর প্রদেশের বটেশ্বরে অনুষ্ঠিত পশু মেলায় ঘোড়া নিয়ে কসরত দেখাচ্ছেন একজন অশ্বারোহী। ছবিটি বুধবার তোলা। ছবি: আইএএনএস
৭ / ৯
পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে আজ ‘সাইকেল উৎসব-২০১৪’ আয়োজন করা হয়েছে। ঢাকা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ এই উৎসবের আয়োজন করে। উৎসবে এসে পছন্দের সাইকেল বাছাই করছে এই শিশু। ছবি: মনিরুল আলম
৮ / ৯
হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামাপূজা আজ রাতে অনুষ্ঠিত হবে। এই পূজাকে কেন্দ্র করে পুরান ঢাকার রথখোলা এলাকায় শুরু হয়েছে মেলা। মেলায় মাটির তৈরি খেলনাসামগ্রী নিয়ে পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ছবি: মনিরুল আলম
৯ / ৯
ভারতে থ্রিডি অ্যানিমেশন চার সাহেবজাদে ছবিটির প্রচারণামূলক একটি অনুষ্ঠানে (বাম থেকে) বলিউড তারকা শিল্পা শেঠী, টাবু ও বিপাশা বসু। ছবিটি বুধবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি