প্রাকৃতিক সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকে এখানে । ছবিটি রাঙামাটি সদরের জীবতলী এলাকা থেকে শনিবার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
রেললাইনের ওপর দিয়ে হেসে, খেলে স্কুলে যাচ্ছে দুরন্ত শিশুরা। সিলেট দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলা এলাকা দিয়ে প্রতিদিন এভাবেই শিশুরা স্কুলে যায়। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি শনিবার তোলা। ছবি: আনিস মাহমুদ
৩ / ২০
ধান কেটে মাড়াই ও ঝাড়ার কাজে ব্যস্ত কৃষকেরা। ছবিটি শনিবার নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ২০
রাঙামাটিতে টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে প্লাবিত হয়েছে আশপাশের এলাকা। এতে ডুবে গেছে অনেক বসতবাড়ি। ছবিটি আজ রাঙামাটি শহরের পৌর কলোনি থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৫ / ২০
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে বই-খাতা ভিজে গেছে। সপ্তম শ্রেণির ছাত্র রাজন ইসলাম তা নিয়ে নৌকায় উঠছে। ছবিটি রোববার সকালে উপজেলার শেখপাড়া গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৬ / ২০
বন্যার পানিতে প্লাবিত হয়েছে বসতবাড়ি। ঘরের মালামাল ও গবাদি পশু নিয়ে উঁচু জায়গার সন্ধানে বের হয়েছেন দুই নারী। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ২০
বন্যার পানিতে ডুবে যাচ্ছে ঘর-বাড়ি। মালামাল নিয়ে তাই বাসিন্দারা চলে যাচ্ছেন অন্যত্র। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শেখপাড়া গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৮ / ২০
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি খালি প্লটে জমে থাকা বৃষ্টির পানি সেচে মাছ ধরার চেষ্টা করছে শিশুরা। ছবিটি শনিবার তোলা। ছবি: নাসিরউদ্দীন নাসিম
৯ / ২০
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিপক্ষে চীনের বিজয় উদ্যাপন করতে আগামী মাসে দেশটি সামরিক কুচকাওয়াজ ও প্রদর্শনীর আয়োজন করেছে। চীনের বেইজিংয়ে চলছে তাই সামরিক বিমানের মহড়া। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স
১০ / ২০
বেলারুশে চলছে ফসল কাটার উৎসব। এমন এক উৎসব স্থানের পাশ দিয়ে সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছেন এক মা। ছবিটি গতকাল শনিবার মিনস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রুতিলোভিচি গ্রাম থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ২০
সিলেটের বিভিন্ন উপজেলায় পুরোদমে চলছে আমন চাষ। কৃষকেরা ব্যস্ত চারা রোপণে। ছবিটি দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকা থেকে আজ রোববার তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ২০
ঢাকার বুড়িগঙ্গা নদীতে কাপড় ধোয়ার দৃশ্য অনেক দিনের পুরোনো। কিন্তু অনেক জায়গায় নিরুপায় হয়ে এভাবেই ধুতে হচ্ছে ধোপাদের। এতে খরচও তুলনামূলক কম। ছবিটি আজ রোববার দুপুরে কেরানীগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৩ / ২০
রাজধানীতে হঠাৎ নামল বৃষ্টি। আর সে বৃষ্টির জলে আনন্দে মেতে উঠেছেন এই তরুণী। ছবিটি রোববার দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৪ / ২০
রাজধানী ধানমন্ডি এলাকায় সকালে যানজটের চিত্র ৷ আজ রোববার সকালে তোলা ৷ ছবি সাবিনা ইয়াসমিন
১৫ / ২০
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বেশির ভাগ জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা ও বাসস্ট্যান্ড। ফলে রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজটের, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়াচ্ছে। ছবিটি রোববার সকালে সায়েদাবাদ এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা
১৬ / ২০
যানজটে রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ১০ মিনিট ধরে ঠায় দাঁড়িয়ে। শাহবাগ এলাকায় আজ রোববার বিকেলে তোলা হয় ছবিটি। ছবি: মনিরুল আলম
১৭ / ২০
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন কয়েকজন পরীক্ষার্থী। ছবি: আবদুস সালাম
১৮ / ২০
তাসলিমা আক্তার অসুস্থ শিশু সাহাদকে চিকিৎসকের পরামর্শের জন্য তোপখানা রোডে এসেছিলেন। বাড়ি ফেরার পথে শুরু হয় বৃষ্টি। মিরপুর যাবেন। কিন্তু বৃষ্টির কারণে বাসে তিল ধারণের জায়গা নেই। তাই বৃষ্টির মধ্যেই কোলে শিশু নিয়ে গাড়ির জন্য এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা গেল তাঁকে। ছবিটি রোববার দুপুরে তোপখানা রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৯ / ২০
জাপানের বিডিডি নিউজ ও প্রথম আলোর মধ্যে একটি চুক্তি সম্পাদন হয় প্রথম আলো কার্যালয়ে। ছবি: জিয়া ইসলাম
২০ / ২০
রাজধানীর উড়াল সেতুগুলোতে ভারী যানচলাচল নিষিদ্ধ। কর্তৃপক্ষের নিষেধ-সংবলিত সাইনবোর্ড থাকলেও আইনের তোয়াক্কা না করে রাতে চলাচল করে মালবাহী যানবাহন। নজরদারি না থাকায় এমন ঘটনা ঘটছে হরহামেশাই। ছবিটি শনিবার রাতে বিজয় সরণি উড়াল সেতু থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন