ছবিতে আজ (২৩ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পাকিস্তান দলকে বাংলাওয়াশ করার পর জাতীয় পতাকা হাতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবিটি বুধবার ঢাকার মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২১
পাকিস্তানের বিরুদ্ধে বুধবারের ক্রিকেট ম্যাচে শতরান করার পর বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারের শান্ত উচ্ছ্বাস। ছবি: এএফপি

৩ / ২১
দেখলে মনে হবে যেন দূর আকাশে মেঘ জমেছে। তবে তা চিলির কালবুকো আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়ার মেঘ। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই আগ্নেয়গিরিতে বুধবার থেকে উদ্‌গীরণ শুরু হয়। ছবি: এএফপি

৪ / ২১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বুধবার রাতে উইমেন ইন দ্য ওয়ার্ল্ড শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র তারকা ফ্রিদা পিন্টো। ছবি: রয়টার্স

৫ / ২১
দেখলে মনে হবে যেন আগুন লেগেছে। তবে তা চিলির কালবুকো আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়ার মেঘ। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই আগ্নেয়গিরিতে বুধবার থেকে উদ্‌গীরণ শুরু হয়। ছবি: এএফপি

৬ / ২১
নৃত্যের তালে তালে শেকসপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও-জুলিয়েট’-এর উপস্থাপনা। লন্ডন কলিসিয়ামে বুধবার এর উ​দ্বোধন করা হয়। ছবি: রয়টার্স

৭ / ২১
মেক্সিকোর কাছে সান্তা লুসিয়া সামরিক বিমানঘাঁটিতে বুধবার প্রথমবারের মতো আয়োজিত উড়োজাহাজ প্রদর্শনী উদ্বোধনের পর একজন সেনা পিলাটাস পিসি-১২-বিমানের পাশে দাঁড়িয়ে সেলফি তোলেন। ছবি: রয়টার্স

৮ / ২১
দেখলে মনে হবে যেন একটি সুউচ্চ ভবনের ছাদের কোণে লটকে আছে আধখানা চাঁদ। আসলে ওই ভবনকে সামনে রেখে কৌশলে ছবিটি তোলা হয়েছে। পোল্যান্ডের ওয়ারসতে বুধবার ছবিটি তোলা হয়। ছবি: রয়টার্স

৯ / ২১
ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কের আনহিংগা ট্রেইলে গতকাল হেঁটে বেড়ান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি সম্পর্কে মার্কিন নাগরিকদের সচেতন করতে ওই স্থানে তিনি এভাবে হেঁটে বেড়ান। ছবি: রয়টার্স

১০ / ২১
পানি সম্পদকে জাতীয়করণের দাবিতে বুধবার চিলির ভালপারাইসো শহরে ‘পানি ও জীবন পুনরুদ্ধারের জন্য মিছিল’ শীর্ষক একটি বিক্ষোভ মিছিল বের হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। ছবি: রয়টার্স

১১ / ২১
হোয়াইট হাউসের বার্ষিক অনুষ্ঠান ‘টেক আওয়ার সনস অ্যান্ড ডটারস টু ওয়ার্ক ডে’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে জড়িয়ে ধরতে ছুটে যাচ্ছে  এক শিশু। ছবি: রয়টার্স

১২ / ২১
রাজশাহী নগরে গতকাল বুধবার রাতে কালবৈশাখীতে বিদ্যুতের তারের খুঁটি ভেঙে পড়ে। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে বিসিক এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

১৩ / ২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তা সম্মেলনকেন্দ্রে একটি স্টলে দেশটির বিভিন্ন পণ্য দেখেন। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২১
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক আজ বৃহস্পতিবার বনানী কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচার চালাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচার চালান। ছবিটি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে প্রচার চালানোর সময়ের। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২১
গাছে পেকে যাওয়া কাঁঠাল খাওয়ায় ব্যস্ত এক কাঠবিড়ালি। ছবিটি আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি শহরের খেজুরবাগান হর্টিকালচার সেন্টার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৭ / ২১
কৃষ্ণচূড়ার ডালে ফড়িংয়ের নাচানাচি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের শেরপুর সড়কের ঠনঠনিয়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে আজ বৃহস্পতিবার প্রচার চালান তাঁর স্ত্রী ফারহানা সাঈদ। ছবিটি ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে তোলা। চবি: ফোকাস বাংলা

১৯ / ২১
বোরো ধান মাড়াইয়ের মৌসুম চলছে। ধান মাড়াইয়ের জন্য সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করছেন কৃষকেরা। তেমন একটি মাড়াইযন্ত্র কিনতে চলছে দর-কষাকষি। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়া শহরের জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২০ / ২১
রাজধানীর জুরাইনের মুরাদপুর এলাকার জালালাবাদ আয়রন, স্টিল ও মেশিনারি মার্কেটে বাস থেকে শুরু করে বিমানের যন্ত্রাংশ আসে। এগুলো ভেঙে ও গলিয়ে বিভিন্ন ধাতব পণ্য তৈরি করা হয়। একটি পুরোনো কার্গো বিমানের ইঞ্জিন ভাঙছেন এক শ্রমিক। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২১
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগ করেন দীপু মনি। ছবিটি আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের অলংকার মার্কেট থেকে তোলা। ছবি: জুয়েল শীল